গুলশানে গুলির ঘটনায় পাঁচ জনের নামে মামলা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৩, ১২:০০ পিএম

রাজধানীর গুলশান-১ গুলির ঘটনায় ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. আব্দুল ওয়াহিদ মিন্টুসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গুলিবিদ্ধ পথচারী আমিনুল ইসলাম বাদি হয়ে এ মামলা দায়ের করেছেন।

যাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে তারা হলেন, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওয়াহিদ মিন্টু, আরিফ হোসেন, মনির আহমেদ, শরিফল ও হুমায়ুন। তাদের মধ্যে শরিফুল ও হুমায়ুন পলাতক রয়েছেন।

সোমবার (১৬ জানুয়ারি) সকালে মামলার বিষয়টি জানিয়েছেন গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শাকির। 

এসআই শাকির বলেন, গ্রেপ্তার হওয়া এজাহারভুক্ত তিনজনকে আদালতে পাঠানো হবে। অন্যদের ধরতে অভিযান চলছে। 

image


রোববার (১৫ জানুয়ারি) বিকেলে গুলশান-১ নম্বরে বিকেলে গ্লোরিয়া জিন্স রেস্টুরেন্টের সামনে গুলির ঘটনা ঘটে।

ডিএমপি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আ. আহাদ জানান, একটি বিকাশের দোকান থেকে টাকা লেনদেনকে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত।

এর আগে মহানগর পুলিশের গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মাসুদুর রহমান মনির জানিয়েছিলেন, রোববার (১৫ জানুয়ারি) গুলশান শপিং সেন্টারের নিচ তলার একটি দোকানে এ ঘটনা ঘটে। 

পুলিশ জানিয়েছে, আরিফ হোসেন ওমানপ্রবাসী। তিনি গুলশানের আলফা জেনারেল স্টোরে এসে মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে একটি নম্বরে কয়েক ধাপে মোট ৭৫ হাজার টাকা পাঠান। টাকা নগদ পরিশোধ করতে না পারায় দোকানি হাবিবুর রহমান তাকে দোকানে আটকে রাখেন।

খবর পেয়ে আরিফকে ছাড়িয়ে নিতে তার ভগ্নিপতি মনির হোসেন ও স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল ওয়াহিদ মিন্টু গুলশান-১-এ ঘটনাস্থলের পাশের একটি কফির দোকানে আসেন। একপর্যায়ে তাদের দুজনকেও আটকাতে যান দোকানি হাবিবুর ও তার পরিচিত দোকানিরা। এসময় নিজের পিস্তল থেকে গুলি করেন মিন্টু। এতে রাস্তার একজন পথচারী ও একজন ভ্যানচালক গুলিবিদ্ধ হন।

image


গুলিবিদ্ধ পথচারী আমিনুল ইসলাম একজন ব্যবসায়ী। তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর ভ্যানচালক আবদুর রহিমকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন: গাইবান্ধায় দুই বাইকে বাসের ধাক্কা, তিন জন নিহত

এদিকে প্রত্যক্ষদর্শীরা জানান, স্বেচ্ছাসেবক লীগ নেতা আবদুল ওয়াহিদ ঘটনাস্থলে এসে আরিফকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করেন। দোকানিরা তাকে বাধা দিলে তিনি পিস্তল বের করে ফাঁকা গুলি করেন। এসময় কয়েকজন দোকানিকে লক্ষ্য করে গুলি করতে যান তিনি। একপর্যায়ে দোকানিরা তাকে ধাওয়া করেন। এসময় তার ছোড়া গুলিতে দুজন আহত হন।


একাত্তর/এসি

মাত্র দুই হাজার টাকার রিমার্ক পণ্য কিনে এক লাখ টাকা উপহার জিতলেন রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়ার জান্নাত স্টোরের স্বত্বাধিকারী মো. আলা উদ্দিন।
বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজবাড়ীতে রেললাইনে বসে থাকা তিন বছর বয়সী শিশুপুত্রকে বাঁচাতে গিয়ে ট্রেনের ধাক্কায় এক মা নিহত হয়েছেন। এ ঘটনায় শিশু সন্তানটি গুরুতর আহত হয়েছে।
ভারতের ব্যবসায়ী সংগঠনের ডাকা ধর্মঘট প্রত্যাহারের পর টানা পাঁচ দিন বন্ধ থাকার শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে পুনরায় শুরু হয়েছে বাংলাদেশ-ভারতের দ্বিপক্ষীয় পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম।...
রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ‘কসমেটিকা ঢাকা ২০২৬’-এর দ্বিতীয় দিনে রিমার্ক-হারল্যানের প্যাভিলিয়ন ঘুরে দেখেছেন জনপ্রিয়...
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আসন্ন জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) অধিবেশনে সরকারের ‘সবার আগে বাংলাদেশ’ পররাষ্ট্রনীতির আওতায় দেশের জাতীয় স্বার্থ, অর্থনৈতিক সম্ভাবনা ও উন্নয়নের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর