চট্টগ্রামে হেলে পড়েছে চারতলা ভবন

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৩:০৪ পিএম

চট্টগ্রামে ষোলশহর এলাকায় একটি চার তলা ভবন হেলে পড়েছে। ইতোমধ্যে ঘটনাস্থলে কাজ শুরু করেছে ফায়ারসার্ভিস। ভবন থেকে সরিয়ে নেওয়া হয়েছে বাসিন্দাদের।

বুধবার (১৮ জানুয়ারি) পাঁচলাইস থানাধীন ষোলশহর রেল স্টেশনের ডান পাশের ভবনটি হেলে পড়ে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পাঁচলাইস থানার উপ-পরিদর্শক (এসআই) আফতাব হোসেন।

তিনি বলেন, ভবনটির মালিক বাপ্পী আহমেদ। ভবনটি হেলে পড়ায় মানুষ আতঙ্কিত হয়ে পড়েছে। ভবন থেকে লোকজন সরিয়ে নেওয়া হয়েছে। ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ শুরু করেছেন। পুলিশ তাদের সহায়তা করছে।

জানা যায়, ভবনের নিচতলায় ঠিকাদার প্রতিষ্ঠান, দ্বিতীয় তলায় দাঁতের চিকিৎসকের চেম্বার, তৃতীয় তলায় একটি আইটি ফার্ম ও চতুর্থ তলায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠনের কার্যালয় রয়েছে।

ভবন মালিক খোরশেদ আলম বলেন, এটা আমাদের পারিবারিক ভবন। ১৯৮৬ সালে নকশা অনুমোদন নেওয়া হয়েছিল। সোয়া দুই কাঠার ওপর চারতলা ভবন নির্মাণ করা হয়েছিল ১৯৯০ সালে।

আরও পড়ুন: নোয়াখালীর চৌমুহনীতে আগুনে পুড়লো ৩০ দোকান

তিনি বলেন, জলাবদ্ধতা নিরসন প্রকল্পের কাজের জন্য তাদের ভবনের একাংশ ১০ দিন আছে ভেঙে ফেলা হয়েছে। এখন যেটুকু আছে তাও হেলে পড়েছে। ফায়ার সার্ভিসের নির্দেশনা অনুযায়ী ভবনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বায়েজিদ ফায়ার সার্ভিসের টিম লিডার আবু মোতালেব তালুকদার বলেন, ভবনটি ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা কেউ আটকা পড়েছে কিনা খোঁজ নিচ্ছে।

একাত্তর/আরএ

চট্টগ্রামে নিজ বাসা থেকে মৌসুমী হিজড়া নামে তৃতীয় লিঙ্গের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিজ সম্প্রদায়ের মানুষের কাছে তিনি ‘গুরু মা’ হিসেবে পরিচিত ছিলেন। গলায় গুরুতর জখম ও মুখে রক্ত থাকায়...
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর