শেরপুরে ককটেলসহ জামায়াতের তিন কর্মী গ্রেপ্তার

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৩, ০৮:০৬ পিএম

শেরপুরে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের তিন কর্মীকে ককটেলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। 

বৃহস্পতিবার (১৯ জানুয়ারি) ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ কিছু ভাঙ্গা ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, গ্রেপ্তারকৃতরা হলেন সদর উপজেলার দিঘারপাড় এলাকার মৃত. মফিজ উদ্দিনের ছেলে আনোয়ার হোসেন (৬০), মধ্যকুমড়ীর মৃত. ইদ্রিস আলীর পুত্র হাসেম আলী (৪১) ও বালিয়া এলাকার মৃত. আব্দুল হামিদের পুত্র মাহমুদুল হাসান মিলন (২৪)। তাদের মধ্যে আনোয়ার হোসেন ও হাসেম জেলা জামায়াতে ইসলামীর সদস্য ও মিলন জেলা ইসলামী ছাত্র শিবিরের সদস্য। 

জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা যায়, ভোরে সদর উপজেলার দিঘারপাড় এলাকায় রাইস মিলের সামনে ওই নেতাকর্মীরা নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছিলেন- এমন গোপন খবর পেয়ে ডিবি পুলিশ সেখানে অভিযান চালায়। এসময় পুলিশ তিনজনকে আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যান। ঘটনাস্থল থেকে চারটি ককটেলসহ কিছু ভাঙ্গা ইটের টুকরা উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন: মাদক মামলায় ফাঁসানোয় চার পুলিশের বিরুদ্ধে মামলার নির্দেশ

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুশফিকুর রহমান জানান,  এ ঘটনায় জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করেছে। রিমান্ডের আবেদনসহ গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি। 


একাত্তর/জো

কুমিল্লায় দীর্ঘ ২৮ বছর ধরে একচ্ছত্র আমিরের দায়িত্বে থাকা কাজী দ্বীন মোহাম্মদের বিদায় ও নতুন মহানগর কমিটি গঠনকে কেন্দ্র করে জামায়াতে ইসলামীর কার্যালয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুরের ঘটনা...
শেরপুরে কালোবাজারে ১৪ কোটি টাকার সার বিক্রির অভিযোগে কৃষি কর্মকর্তার দায়ের করা মামলায় ১০ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) ডিলারসহ ১৫ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। 
একটুখানি খাবারের আকুতি নিয়ে স্ত্রীকে জড়িয়ে ধরে কাঁদছিলেন ৮০ বছরের বৃদ্ধ সাজু শেখ। বয়স আর দারিদ্র্যের ভারে কুপোকাত শরীর, অথচ চোখের সামনে শয্যাশায়ী স্ত্রীর চিকিৎসা তো দূরের কথা, দুবেলা দুটো অন্ন...
শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় নিখোঁজ হওয়ার ১২ ঘণ্টা পর দুই শিশুর মরদেহ পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। 
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর