কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ায় সুপ্রিম কোর্টের আদেশ অনুযায়ী ইসরাইলের এক মন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রোববার (২২ জানুয়ারি) ইসরাইলের মন্ত্রিসভার বৈঠকে স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করা আরিয়েহ দেরিকে বরখাস্ত করার ঘোষণা দেন নেতানিয়াহু।
গত বছর কর জালিয়াতির মামলায় দোষী সাব্যস্ত হওয়ার কারণে দেরি ক্যাবিনেট মন্ত্রী হিসাবে কাজ করতে পারবেন না বলে গত সপ্তাহে সিদ্ধান্ত নিয়েছে ইসরাইলের সুপ্রিম কোর্ট।
প্রধানমন্ত্রীর এক বিবৃতিতে বলা হয়েছে, মন্ত্রিসভার বৈঠকের সময় নেতানিয়াহু দেরিকে বলেন, 'একটি ভারী হৃদয়ের সাথে, অত্যন্ত দুঃখের সাথে এবং একটি অত্যন্ত কঠিন অনুভূতির সাথে আমি আপনাকে সরকারের একজন মন্ত্রী হিসাবে আপনার অবস্থান থেকে বদলি করতে বাধ্য করছি'।
অর্থোডক্স ইহুদি দল শাসের নেতা দেরিকে গত মাসে ইসরাইলের নেতানিয়াহুর মন্ত্রিসভায় নিয়োগ দেওয়া হয়েছিল।
প্রধানমন্ত্রীকে 'তার পদ থেকে দেরিকে অবশ্যই অপসারণ করতে হবে', বলে সুপ্রিম কোর্ট বুধবার রায় দিয়েছে।
দেরির আস্থাভাজন বারাক সেরি আর্মি রেডিওকে জানিয়েছেন, শাসের অন্যান্য সদস্যরা তাদের পদে বহাল থাকবেন কারণ এটি জোটে থাকবে।
আদালতের সিদ্ধান্তের সংক্ষিপ্তসার অনুযায়ী, দেরির নিয়োগ 'অত্যন্ত অযৌক্তিক' হওয়ায় তা আদালতে 'দাড়াতে পারেনি' বলে বিচারকরা রায় দিয়েছেন।
আরও পড়ুন: লেপার্ড ট্যাংক প্রশ্নে মতবদলের ইঙ্গিত জার্মানির
তবে আদালতের এই সিদ্ধান্ত 'জনগণের ইচ্ছাকে উপেক্ষা করে' বলে মন্তব্য করেছেন নেতানিয়াহু।
তিনি বলেন, 'ইসরাইল রাষ্ট্রে দেরির অবদান রাখার জন্য' তিনি কোনও না কোনও আইনি উপায় খুঁজে বের করবেন।
একাত্তর/এসজে
