কোপা দেল রে'র কোয়ার্টার ফাইনালে মাঠে নামছে বার্সেলোনা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম

বছরটা দুর্দান্ত ভাবে শুরু হয়েছে বার্সেলোনার। চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ সুপার কাপ জয় করেছে জাভির দল। ফুরফুরে মেজাজে থাকা দলটি শেষ ষোলর লড়াইয়ে এডি সিউটাকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে কোয়ার্টার নিশ্চিত করে।

বুধবার (২৫ জানুয়ারি) রাতে ন্যু ক্যাম্পে এবার তাদের প্রতিপক্ষ রিয়াল সোসিয়েদাদ। 

লা লিগা সাসপেনশন কাটিয়ে বার্সা স্কোয়াডে ফিরেই দারুণ ছন্দে রয়েছে লেভানদোভস্কি। শেষ ষোলোর ম্যাচে পেয়েছেন জোড়া গোল।

সাথে রয়েছেন ফেরান টোরেস, এই দুইয়ে বার্সা বস জাভি ভরসা রাখতেই পারেন। এছাড়া রয়েছেন গাভি এবং পেদ্রি যারা সোসিয়েদাদকে জন্য চ্যালেঞ্জ জানাতে প্রস্তুত।

এদিকে শেষ ষোলোর ম্যাচে ম্যায়োর্কার বিরুদ্ধে ১-০ গোলের জয় নিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে রিয়াল সোসিয়েদাদ। তবে লা লিগায় চলতি মৌসুমে দুর্দান্ত ছন্দে রয়েছে তারা। বার্সেলোনা এবং রিয়াল মাদ্রিদের পরেই পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে রয়েছে তারা। সর্বশেষ ২০১৯-২০ মৌসুমে কোপা দেল রে চ্যাম্পিয়ন হয়েছিলো স্প্যানিশ এই দলটি। 

সোসিয়েদাদের হয়ে আলেকজান্ডার সোরলথ হতে পারে বাজির ঘোড়া। এই মৌসুমে ১৯ ম্যাচে ১০ গোল এবং দুইটি অ্যাসিস্ট করেছেন এই নরওয়েজিয়ান ফুটবলার। 

আরও পড়ুন: পোল্যান্ডের নতুন কোচ সাবেক পর্তুগাল বস সান্তোস

বুধবার দিবাগত রাত ২টায় ম্যাচটি শুরু হবে বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যূতে। 

এদিকে কোয়ার্টার ফাইনালের অপর ম্যাচে মুখোমুখি হবে সেভিয়া এবং ওসাসুনা। দিবাগত রাত তিনটায় ম্যাচটি শুরু হবে।  


একাত্তর/আরআই/এসজে


তিউনিশিয়াকে ৩-১ গোলে হারিয়ে গ্রুপ ‘এফ’-এর শীর্ষস্থান নিশ্চিত করেছে নেদারল্যান্ডস। তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে নকআউটে ওঠা ডাচরা শেষ ৩২-এ মুখোমুখি হবে মরক্কোর।
২০২৬ উত্তর আমেরিকা বিশ্বকাপ শুরুর আগে যুক্তরাষ্ট্র যখন যৌথ আয়োজক হিসেবে নাম লেখাল, তখন বিশ্বজুড়ে ফুটবল ভক্তদের মনে ছিল একরাশ সংশয় ও নেতিবাচকতা। আমেরিকার কঠোর ভিসা নীতি, আকাশছোঁয়া খরচ, বন্দুক...
ব্রাজিল ফুটবলের সোনালি প্রজন্মের তারকা এবং ১৯৭০ বিশ্বকাপজয়ী দলের ডিফেন্ডার ব্রিতো আর নেই। ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই কিংবদন্তি ফুটবলার।
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরুর ঠিক আগের মুহূর্তে আইসল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে ৩-০ গোলের বড় জয় দিয়ে মাঠের লড়াইয়ের দারুণ প্রস্তুতি সেরেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কিন্তু ম্যাচের সেই দাপুটে জয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলায় ৪৫ বছর পর গ্রেপ্তার হওয়া সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় আসামি করার প্রক্রিয়া শুরু...
২০২৭ সালের জন্য নতুন তিনটি হজ প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় দুটি এবং বেসরকারি ব্যবস্থাপনায় একটি সাধারণ হজ প্যাকেজ রাখা হয়েছে। একই সঙ্গে ঘোষণা করা হয়েছে হজের চূড়ান্ত...
ভারতের জাতীয় রাজধানী দিল্লিতে নিট-ইউজি ২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে কেন্দ্র করে সংসদ অভিমুখে অগ্রসর হওয়া তেলাপোকা জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বাধীন বিক্ষোভকারীদের ওপর দিনভর ব্যাপক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর