সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:৫৫ পিএম

জাতিকে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে ডিসিদের প্রস্তুত হবার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের শেষ দিনে এই নির্দেশ দেন তিনি।  

এসময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অবাধ নির্বাচনে ডিসিদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার সুযোগ আছে। যে কোনও পরিস্থিতি মোকাবেলায় তাদের অভিজ্ঞতা রয়েছে। সেই আলোকে তারা একটি সুন্দর নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে পারবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। 

জেলা প্রশাসকদের সঙ্গে বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, একটি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রশাসনের অনেক ভূমিকা রয়েছে। সামনে যে নির্বাচন হবে সেখানে নিজেদের ভূমিকা যথাযথভাবে পালন করার জন্য নিজেদের তৈরি রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি জানান, ডিসিরা প্রশ্নের মাধ্যমে তাদের কিছু অসুবিধার কথা জানিয়েছেন। তাদের বলা হয়েছে, আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে। সংসদ নির্বাচনের সময়ও প্রশাসনকে সহযোগিতা করবে বাহিনীগুলো, যেন নির্বাচন সুন্দর হয়।

পার্বত্য এলাকায় জঙ্গি প্রশিক্ষণ প্রসঙ্গে মন্ত্রী বলেন, শান্তিচুক্তির পরও বিভিন্ন গোষ্ঠীর তৎপরতা রয়েছে। কিন্তু সেখানে জঙ্গিবাদ নিয়ে যেসব কথা ওঠে, দেশের নিরাপত্তা বাহিনী সেগুলো দমন করছে। শোনা যাচ্ছে, পার্বত্য এলাকার ঐসব বাহিনীর কারও কারও সাথে জঙ্গিদের যোগাযোগ থাকতে পারে।

আরও পড়ুন: ‘বিএনপির পদযাত্রার সময়ে কর্মসূচি দেবে না আওয়ামী লীগ’

রোহিঙ্গাদের জঙ্গিবাদে জড়িয়ে ফেলা অনেকটা সহজ বলে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, তারা সবকিছু হারিয়ে অনেকটা অসহায়ের মতো জীবনযাপন করেন। তাই এ ব্যাপারে সচেতন থাকতে ডিসিদের নির্দেশনা দেওয়া হয়েছে।

মাদক ইস্যুতে চাহিদা বন্ধে যেন ডিসিরা জনপ্রতিনিধিদের নিয়ে সর্বস্তরে কাজ করেন সেই নির্দেশনা দেন মন্ত্রী। এছাড়াও কারাগারগুলো আধুনিকীকরণে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান তিনি।



একাত্তর/এসজে 

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মেজর (অব.) মোজাফফর হোসেনের বিচার বিদ্যমান সেনা আইনেই পরিচালিত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
অবৈধ অনুপ্রবেশ, পুশ-ইন, মানবপাচার এবং অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সীমান্তের সর্বত্র সর্বোচ্চ সতর্কাবস্থা বজায় রাখার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী...
জনপ্রত্যাশা পূরণে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্পূর্ণ রাজনৈতিক পক্ষপাতমুক্ত থেকে দেশপ্রেম, সততা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, নির্বাচিত সংসদ সদস্যদের জন্য এলাকা নির্ধারিত থাকলেও সংরক্ষিত নারী আসনের সদস্যদের জন্য এলাকা নির্ধারিত নেই।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর