৩০ ভাগ পিপি নিয়োগ দেবে জুডিশিয়াল সার্ভিস কমিশন

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৩, ০৮:০৭ পিএম

বিশেষায়িত বিচারিক ব্যবস্থার জন্য জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে ৩০ শতাংশ সরকারি কৌঁসুলি নিয়োগ দেওয়ার পরিকল্পনার কথা জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। 

বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনে আইন মন্ত্রণালয়ের অধিবেশন শেষে এ কথা জানান তিনি। 

জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে স্থায়ী সরকারি কৌঁসুলি নিয়োগ দেয়া হবে জানিয়ে তিনি বলেন, এখন ৩০ ভাগ কৌঁসুলি নিয়োগ দেয়া হবে জুডিশিয়াল সার্ভিস কমিশনের মাধ্যমে। আর বাকি ৭০ ভাগ রাজনৈতিকভাবে নিয়োগ দেয়া হবে। এ কৌঁসুলিদের বেতন এখন ১২ থেকে ১৫ হাজার টাকার মধ্যে রয়েছে।

তিনি জানান, কৌঁসুলিদের বেতন বাড়ানোর জন্য অর্থমন্ত্রণালয়ের কাছে ২৬৭ কোটি টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। জেলার আয়তনভেদে এখন নতুন বেতন কাঠামো ঠিক করা হচ্ছে। বড় জেলাগুলোতে এ ধরনের কৌঁসুলিরা বেতন পাবেন ৫০ হাজার টাকা। মাঝারি জেলাগুলোতে কৌঁসুলিরা বেতন পাবেন ৪৫ হাজার টাকা এবং ছোট জেলাগুলোতে বেতন পাবেন ৪০ হাজার টাকা।

স্বাধীন প্রসিকিউশন সার্ভিস চালুর পরিকল্পনা আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করা হবে কি-না, এমন প্রশ্নে আইনমন্ত্রী বলেন, 'আমরা চেষ্টা করব, এখনই করার জন্য। আমরা দেখছি। জুডিশিয়াল সার্ভিস কমিশনের সাথে কথাও হয়ে গেছে'। 

আরও পড়ুন: সুষ্ঠু নির্বাচনের জন্য ডিসিদের প্রস্তুতির নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

মন্ত্রী আরও বলেন, এখন রাজনৈতিকভাবে পিপি নিয়োগ দেয়া হয়। তবে স্বাধীনতার আগে ১৯৪৭ পর রাজনৈতিকভাবে পিপি নিয়োগ দেয়া হতো।

ডিজিটাল সিকিউরিটি আইন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে ডিসিদের বেশি করণীয় নেই। বেশি কাজ করে থাকে পুলিশ। এরইমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। যাতে মামলাগুলো সেলে যাচাই বাছাই করে ব্যবস্থা নেয়া হয়। একই সঙ্গে এ ধরনের মামলায় তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেফতার না করার জন্য নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান মন্ত্রী।


একাত্তর/এসজে


অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া বিভিন্ন হত্যাসহ হয়রানিমূলক মামলাগুলো যাচাই-বাছাই করে প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদীয়...
সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান ফিরে আসার রায়ে জনআকাঙ্ক্ষা পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি বলেছেন, আগামী জাতীয় সংসদ...
প্রবীণদের কল্যাণে এবারের বাজেটে প্রথমবারের মতো সরকার রেলের ভাড়া মওকুফ ও মেট্রোরেলে ছাড়সহ বহুমুখী উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) এ পর্যন্ত মোট ৮০টি মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর