৩২১টি ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে ইউক্রেন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৩, ০৮:১৮ পিএম

ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো জানিয়েছেন, এ পর্যন্ত তার দেশ পশ্চিমা মিত্রদের থেকে ৩২১টি ভারী ট্যাংকের প্রতিশ্রুতি পেয়েছে।

তবে ইউক্রেনকে ট্যাংক দেয়ার ব্যাপারে একেক দেশের একেক রকমের শর্ত রয়েছে বলেও জানান তিনি।

ওমেলচেংকো বলেন, আমরা যত তাড়াতাড়ি সম্ভব এসব ট্যাংক পেতে চাই।

এদিকে কোন দেশ ইউক্রেনকে কতটি ট্যাংক দেবে, এমন প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।

স্থানীয় সময় শুক্রবার ফ্রান্সের বিএফএম টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব তথ্য জানান। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।

image

ফ্রান্সে নিযুক্ত ইউক্রেনের রাষ্ট্রদূত ভাদিম ওমেলচেংকো

এর আগে বুধবার যুক্তরাষ্ট্র-জার্মানিসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ ইউক্রেনকে ভারী ট্যাংক সরবরাহ করার প্রতিশ্রুতি দেয়। ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে এসব দেশ কিয়েভকে ট্যাংক সরবরাহ করতে না চাইলেও শেষ পর্যন্ত নিজেদের অবস্থান থেকে সরে আসে।

তবে রাশিয়া বলছে, এসব ট্যাংক যুদ্ধ-পরিস্থিতির কোনো পরিবর্তন ঘটাবে না বরং ইউক্রেনের জনগণের দুর্ভোগ বাড়াবে। সংঘাত আরও দীর্ঘ হবে।


একাত্তর/আরবিএস   

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র ও কারাবন্দী আওয়ামী লীগ নেতা ডা. সেলিনা হায়াত আইভী জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (৩ জুন) রাত ১০টা আট মিনিটে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্ত হন।
চাঁপাইনবাবগঞ্জ ও গাইবান্ধায় আলাদা বজ্রপাতের ঘটনায় মা-ছেলে ও এক কিশোরসহ চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বুধবার (৩ জুন) বিকেলে থেকে সন্ধ্যা পর্যন্ত জেলা দুটিতে আলাদা বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।
নারায়ণগঞ্জের জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে মানুষের চলাচলের সরকারি রাস্তা টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। এর প্রতিবাদ করায় বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে তার...
বরগুনা জেলা পরিষদের সদর ডাকবাংলোর তিনতলার দুটি কক্ষ থেকে এক নারী ও তার দুই শিশু কন্যার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) বিকেল সাড়ে পাঁচটার দিকে খবর পেয়ে পুলিশ এসে কক্ষের দরজা ভেঙে মরদেহগুলো...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর