ইউক্রেনকে দূরপাল্লার রকেট দিচ্ছে যুক্তরাষ্ট্র

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৮ পিএম

প্রথমবারের মতো ইউক্রেনকে দূরপাল্লার জিএলএসডিবি রকেট দিতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। 

২০০ কোটি ডলার মূল্যের নতুন সামরিক সহযোগিতার আওতায় এই অস্ত্র দিতে পারে বাইডেন প্রশাসন। খবর: রয়টার্স। 

এক মার্কিন কর্মকর্তা বলেন, ২০০ কোটি ডলার সহযোগিতার মধ্যে ১৭০ কোটির বেশি অর্থ আসবে ইউক্রেন নিরাপত্তা সহযোগিতা উদ্যোগ থেকে। এই তহবিল থেকে সহযোগিতা দেওয়ার ফলে মার্কিন মজুত থেকে অস্ত্র না দিয়ে বিভিন্ন কোম্পানির কাছ থেকে অস্ত্র কিনে ইউক্রেনকে দিতে পারবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

এ বিষয়ে হোয়াইট হাউজ মন্তব্য করতে অস্বীকৃতি জানালেও এই সপ্তাহে এই সহযোগিতার আনুষ্ঠানিক ঘোষণা দিতে পারে বাইডেন প্রশাসন।

এই তহবিলের অর্থ দিয়ে মার্কিন অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের কাছ থেকে গ্রাউন্ড লঞ্চড স্মল ডায়ামিটার বোম্ব (জিএলএসডিবি) দেওয়া হতে পারে ইউক্রেনকে। এটি ৯৪ মাইল (১৫০ কিলোমিটার) দূরে আঘাত করতে সক্ষম। তবে ইউক্রেনের পক্ষ থেকে অত্যাধুনিক মার্কিন এটিএসিএমএস ক্ষেপণাস্ত্রের অনুরোধ থাকলেও তা দিতে অস্বীকৃতি জানিয়েছে বাইডেন প্রশাসন। এসব ক্ষেপণাস্ত্রের পাল্লা ১৮৫ মাইল (২৯৭ কিলোমিটার)। যা দিয়ে ইউক্রেন রুশ ভূখণ্ডে হামলা চালাতে পারবে।

উল্লেখ্য, জিএলএসডিবি যৌথভাবে নির্মাণ করেছে সাবএবি ও বোয়িং। এতে এম২৬ রকেট মোটরের সঙ্গে জিবিইউ-৩৯ স্মল ডায়ামিটার বোম্ব (এসডিবি) রয়েছে। এগুলো জিপিএস নিয়ন্ত্রিত এবং কিছু ইলেক্ট্রনিক জ্যামিং এড়াতে সক্ষম। ব্যবহার করা যাবে যেকোনো পরিস্থিতিতে।  

আরও পড়ুন: হিনডেনবার্গ রিপোর্ট: শেয়ারবাজারে ৮৬ বিলিয়ন ডলার হারালেন আদানি

নতুন এই সহযোগিতার আওতায় হক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার বেশ কিছু সরঞ্জাম, কাউন্টার ড্রোন সিস্টেম, কাউন্টার আর্টিলারি ও আকাশে নজরদারির রাডার, যোগাযোগ সরঞ্জাম, পিইউএমএ ড্রোন এবং প্যাট্রিয়ট ও ব্র্যাডলি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ট্যাংক বিধ্বংসী জ্যাভেলিনের আনুষঙ্গিক যন্ত্রাংশ থাকবে।


একাত্তর/জো 

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
ঢাকের কাঠি পড়ার মধ্য দিয়ে শুরু হওয়া শারদীয় দুর্গোৎসবের মূল পূজার আনুষ্ঠানিকতা আজ মহাসপ্তমীর সকালে পূর্ণতা পেয়েছে। ষষ্ঠীর বোধন, আমন্ত্রণ ও অধিবাসের পর থেকেই দেশের রূপসী মণ্ডপগুলোতে ঢাকের বাদ্য,...
ভবিষ্যতের তরুণ প্রজন্মই একদিন দেশের নেতৃত্ব দেবে উল্লেখ করে এখন থেকেই একটি সুন্দর, পরিচ্ছন্ন, সবুজ ও জনস্বাস্থ্যসম্মত বাংলাদেশ গড়ে তোলার কাজে যুবসমাজকে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন...
রাজধানীর আগারগাঁও অবস্থিত বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে আকস্মিক পরিদর্শনকালে নিজ কক্ষে বসা অবস্থায় এক চিকিৎসককে ধূমপান করতে দেখে তীব্র অসন্তোষ ও ক্ষোভ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী। শুধু...
ডেঙ্গু মহামারি রূপ নেওয়ার আশঙ্কা থেকে দেশকে মুক্ত রাখতে শুধু সরকারি উদ্যোগের ওপর নির্ভরশীল না হয়ে শিক্ষার্থী, তরুণ সমাজসহ দেশের প্রতিটি নাগরিককে সম্মিলিতভাবে পরিচ্ছন্নতা অভিযানে এগিয়ে আসার আহ্বান...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর