অস্ট্রেলিয়ার নতুন নোট থাকছে না ব্রিটিশ রাজের ছবি

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৩৩ এএম

অস্ট্রেলিয়া নিজেদের ৫ ডলারের ব্যাংক নোট থেকে ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের ছবি সরানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির সরকার বলছে, নতুন নোটে রানি বা বর্তমানে দায়িত্ব নেয়া রাজার ছবির জায়গায় আদিবাসীদের সংস্কৃতি তুলে ধরা হবে।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানায় দ্য গার্ডিয়ান।

তবে, এরইমধ্যে এ ঘটনায় অস্ট্রেলিয়ার বিরোধীদলগুলো প্রতিক্রিয়া জানাচ্ছে।

অস্ট্রেলিয়ার বিরোধীদলের নেতা পিটার ডাটন সিডনি রেডিও স্টেশন ২জিবি-তে বৃহস্পতিবার ঘোষণার পরপরই বলেন, এটা প্রধানমন্ত্রীর ‘একান্ত ব্যক্তিগত’ সিদ্ধান্ত বলে আমি মনে করি।

তিনি আরো বলেন, আমি মনে করি এটি আমাদের সিস্টেম, আমাদের সমাজ এবং আমাদের প্রতিষ্ঠানের ওপর আরেকটি আক্রমণ।

এদিকে অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক অব অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানায়, ফেডারেল সরকারের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফেডারেল সরকার পরিবর্তনের বিষয়টিকে সমর্থন জানিয়েছে। ৫ ডলারের অপর প্রান্তে থাকা অস্ট্রেলিয়ার সংসদের ছবিটিই থাকবে।

দ্বিতীয় এলিজাবেথ ব্রিটিশ রানি হলেও সাংবিধানিকভাবে তিনি অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান ছিলেন। তার মৃত্যুর পর ব্রিটিশ সিংহাসনে বসেন রাজা তৃতীয় চার্লস। ফলে এখন অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধান হয়েছেন তিনি। তবে রানি মারা যাওয়ার পর অস্ট্রেলিয়ায় ব্রিটিশ রাজা বা রানির ‘সাংবিধানিক রাষ্ট্রপ্রধান’ থাকার বিষয়টি নিয়ে নতুন করে বিতর্ক হচ্ছে।

১৯৯৯ সালে ব্রিটিশ রাজা বা রানিকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রপ্রধানের পদমর্যাদার পদ থেকে অপসারণে একটি গণভোট আয়োজন করা হয়। তবে ওই ভোটে বেশিরভাগ মানুষ তৎকালীন রানি দ্বিতীয় এলিজাবেথকে রাষ্ট্রপ্রধানের পদে রাখায় মতামত দেন।

অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডসহ আরো ১২টি কমনওয়েলথভুক্ত দেশের রাষ্ট্রপ্রধানের ভূমিকা পালন করেন ব্রিটিশ রাজা বা রানি। তবে এ পদটি শুধুমাত্রই ‘আনুষ্ঠানিক।’

আরও পড়ুন: এবার এশিয়ার শীর্ষ ধনীর পদও হারালেন আদানি

এদিকে নোট থেকে ব্রিটিশ রানির ছবি সরানোর সিদ্ধান্ত এমন সময় নেওয়া হলো যখন অস্ট্রেলিয়ার মধ্য-ডানপন্থি লেবার সরকার দেশটির আদিবাসীদের স্বীকৃতি নিয়ে গণভোট আয়োজনের চেষ্টা করছে। এটি করতে সংবিধান পরিবর্তন করতে হবে। এছাড়া এ নিয়ে আদিবাসীদের আলোচনাও করতে হবে যেটি তাদের জীবনে প্রভাব রাখবে।

এরআগে ২০২১ সালে অস্ট্রেলিয়া নিজেদের জাতীয় সংগীতে পরিবর্তন আনে। ওই সময় জাতীয় সংগীত থেকে ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ কথাটি বাদ দেওয়া হয়।


একাত্তর/আরএ

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো বার্ড ফ্লুর এইচ৫ (H5) স্ট্রেইন বা ধরন শনাক্ত করেছেন বিজ্ঞানীরা। এর মধ্য দিয়ে অত্যন্ত সংক্রামক এই ভাইরাসটির উপস্থিতি এখন বিশ্বের সব মহাদেশেই নিশ্চিত হয়েছে।
মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে হরমুজ প্রণালীর নিরাপত্তা রক্ষায় এবার আন্তর্জাতিক জোটে অংশ না নেয়ার কথা জানালো অস্ট্রেলিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আহ্বানে সাড়া দিয়ে হরমুজ প্রণালীতে...
নিরাপত্তার অভাব ও নিজ দেশে ‘বিশ্বাসঘাতক’ আখ্যা পাওয়ার শঙ্কায় অস্ট্রেলিয়ায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ইরানের নারী জাতীয় ফুটবল দলের পাঁচ সদস্য। মঙ্গলবার (১০ মার্চ) তারা আনুষ্ঠানিকভাবে এই আবেদন জানান।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজকে তাঁর ক্যানবেরার সরকারি বাসভবন 'দ্য লজ' থেকে মঙ্গলবার রাতে জরুরি ভিত্তিতে সরিয়ে নেয়া হয়েছে। একটি সম্ভাব্য নিরাপত্তা হুমকির খবরের পর দেশটির ফেডারেল...
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর