দশকের সবচেয়ে বড় ধর্মঘট দেখলো ব্রিটেন

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৩:০১ পিএম

ব্রিটেনে বেতন-ভাতা বৃদ্ধি এবং কাজের উন্নত পরিবেশের দাবিতে লাখ লাখ শিক্ষক, বাস ও রেলচালক এবং সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ধর্মঘট পালন করেছেন। গতকালের এই ধর্মঘটকে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় ধর্মঘট বলে মনে করা হচ্ছে। ইংল্যান্ড এবং ওয়েলসের প্রায় পাঁচ লাখ মানুষ এ ধর্মঘটে অংশ নেন।

বিবিসি ও সিএনএনের খবরে বলা হয়েছে, বুধবার ব্রিটেনের অর্ধেকের বেশি স্কুল শিক্ষক এ ধর্মঘটে অংশ নেন, যার ফলে বন্ধ ছিল দেশটির বেশিরভাগ স্কুল। শিক্ষকদের ধর্মঘটের কারণে সরাসরি প্রভাব পড়েছে অন্তত ২৩ হাজার স্কুলের ওপর। 

গতকাল যে পাঁচ লাখ মানুষ ধর্মঘটে অংশ নিয়েছে তার মধ্যে শুধু স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষকই ছিলেন তিন লাখ। আগামী দিনে এ সংখ্যা আরও বাড়বে বলে ধারণা সংশ্লিষ্টদের। 

image

ধর্মঘটে অংশ নেন লেবার পার্টির সাবেক নেতা হলেন জেরেমি করবিন

ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক এ ধর্মঘটের নিন্দা জানিয়ে বলেছেন, এদিন লাখ লাখ শিশু স্কুল মিস করতে বাধ্য হয়েছে।

তিনি আরও বলেন, আমাদের বাচ্চাদের শিক্ষা মূল্যবান এবং তারা স্কুলে পড়তে চায়। এসময় বিক্ষোভকারীদের শান্ত থাকতে আহ্বান জানান তিনি।   

বিক্ষোভকারীদের অভিযোগ, ঋষি সুনাক ও তার সরকার ইউনিয়নগুলোর বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে শিক্ষক, নার্স ও চালকদের বেতনভাতার প্রশ্নে সরকার টালবাহানা করছে। 

এদিকে একই সময়ে ট্রেডস ইউনিয়ন কংগ্রেস যা ৪৮টি ইউনিয়নের প্রতিনিধিত্ব করে, একটি সরকারি বিলের প্রতিবাদে যুক্তরাজ্যজুড়ে ৭৫টিরও বেশি সমাবেশ করছে। ফলে অনেক অঞ্চলে অচলাবস্থার সৃষ্টি হয়। 

ধর্মঘটে যোগ দেয়া লোকজন বলছেন, যে পরিমাণ বেতন বাড়ানো হয়েছে তা পণ্যমূল্য বৃদ্ধি এবং মূল্যস্ফিীতির তুলনায় খুবই কম। সেক্ষেত্রে এত কম অর্থে জীবনযাপন করা তাদের পক্ষে কঠিন হয়ে পড়েছে। ফলে বাধ্য হয়ে তারা এই ধর্মঘটের পথ বেছে নিয়েছেন।

তারা জানান, দ্রুত বেতন বৃদ্ধিসহ সরকারি সুযোগ-সুবিধা বাড়ানো না হলে আরও বড় আন্দোলনের নামবেন তারা।   

তবে ব্রিটিশ সরকার শুরু থেকেই এ ধর্মঘটকে অন্যায্য বলে আসছে। সংসদে এ নিয়ে উত্তেজনাও তৈরি হয়েছে চলতি সপ্তাহে। কিন্তু আগের অবস্থানেই অনড় ক্ষমতাসীন টরি পার্টি।    

ব্রিটিশ শিক্ষামন্ত্রী জিলিয়ান কেগান বলেন, এখন একটি নজিরবিহীন অর্থনীতির সময় চলছে, এ সময় বেতন বাড়ানো হলে তাতে পরিস্থিতি আরও খারাপ হবে।

অন্যদিকে শিক্ষকরা এ বিষয়ে সরকারের নিষ্ক্রিয়তাকে দায়ি করছেন। তারা বলছেন, সরকার আগেই যথাযথ ব্যবস্থা নিলে বিপুল সংখ্যক শিক্ষার্থীর লেখাপড়া ক্ষতিগ্রস্ত হতো না।


একাত্তর/আরবিএস  

যুক্তরাজ্যের আরএএফ ফেয়ারফোর্ড সামরিক ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের এক ডজনেরও বেশি ‘বি-ওয়ান’ (B-1) পারমাণবিক ও কৌশলগত বোমারু বিমান হঠাৎ সরিয়ে নেওয়ার নেপথ্যে সুনির্দিষ্ট ‘নিরাপত্তা হুমকি’ ছিল বলে...
যুক্তরাজ্যের গ্লসস্টারশায়ারে অবস্থিত ‘আরএএফ ফেয়ারফোর্ড’ সামরিক ঘাঁটি ঘিরে কাউন্টার-টেরর পুলিশের চলমান তদন্ত এবং নতুন করে আন্তর্জাতিক সন্ত্রাসী হামলার হুমকির মুখে সেখান থেকে নিজেদের সব বোমারু...
হরমুজ প্রণালীতে জাহাজে হামলা চালানো ইরানি ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে মার্কিন বোমারু বিমান পাঠানোর জন্য ব্যবহৃত ব্রিটিশ বিমানঘাঁটি ‘আরএএফ ফেয়ারফোর্ড’-এর কাছে এক ভয়াবহ বিস্ফোরক চক্রান্তের নজির সামনে...
যুক্তরাজ্যের অভ্যন্তরীণ রাজনৈতিক ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের সূচনা করে আত্মনিয়ন্ত্রণ অধিকারের যৌথ ঘোষণাপত্রে সই করেছেন স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ডের সরকার প্রধানরা। সোমবার একটি...
রাষ্ট্রায়ত্ত দুই বড় বাণিজ্যিক ব্যাংক জনতা ব্যাংক পিএলসি এবং রূপালী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালকের (এমডি) চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে সরকার। সোমবার, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান...
সারাদেশে উৎসবমুখর পরিবেশে উদযাপিত শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানাতে এবং পূজামণ্ডপ দেখতে ঢাকার বাইরে সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই দিনে তিনি দেশের তিন...
রাশিয়ার নজিরবিহীন ও ভয়াবহ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার মুখে পড়েছে ইউক্রেন। মাসের পর মাস ধরে চলা এই সংঘাতের মধ্যে এটি রাশিয়ার অন্যতম বৃহৎ বিমান হামলা, যার ফলে দেশটির অন্তত পাঁচ...
জীবনযাত্রার চরম ব্যয়বৃদ্ধি ও আয়ের তুলনায় নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পুরো ফ্রান্সজুড়ে ছড়িয়ে পড়া তীব্র গণবিক্ষোভ ও নজিরবিহীন লুটপাটের পর দেশের আইনশৃঙ্খলা ফিরিয়ে আনতে কিছু অঞ্চলে সান্ধ্য আইন...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর