সাজা শেষে ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি নারী

আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:২১ পিএম

বিভিন্ন মেয়াদে সাজাভোগ শেষে দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৯ বাংলাদেশি নারী। 

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বেনাপোল চেকপোস্ট দিয়ে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন তারা। 

বেনাপোল ইমিগ্রেশন পুলিশ জানায়, ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে। দেশে ফেরা নারীরা হলেন আখিঁ খাতুন, প্রিয়া দাস, রিয়া বিশ্বাস, শান্তি দাস, মিঠু বেগম, সনিয়া আক্তার, শিরিনা আক্তার, বিথি খাতুন ও বানু খাতুন। তাদের বাড়ি ঢাকা, যশোর, নড়াইল, সাতক্ষীরা ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকায়।

আরও পড়ুন: ঘরে সিঁদ কেটে মা ও দুই সন্তানকে কোপালো দুর্বৃত্তরা

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ফেরত আসা বাংলাদেশি নারীদের ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে এনজিও সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার ছয়জনকে এবং মহিলা আইনজীবি সমিতি তিনজনকে গ্রহণ করেছে। তারাই তাদের পরিবারের কাছে হস্তান্তর করবে।


একাত্তর/জো 

ভারতে আটক ৩৩ বাংলাদেশি নাগরিককে ট্রাভেল পারমিটের মাধ্যমে বেনাপোল চেকপোস্ট দিয়ে দেশে ফেরত দেওয়া হয়েছে।
বেনাপোল, সীমান্ত, ভারত, শিশু পাচার
ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের রুদ্রপুর থেকে এক কেজি ৪০০ গ্রাম ওজনের ১২টি স্বর্ণের বারসহ দুই স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবির ২১ ব্যাটালিয়ন।বুধবার দুপুর আড়াইটার দিকে ২১ বিজিবি...
ভারতে পাচারকালে যশোরের শার্শা উপজেলার জামতলা সীমান্ত থেকে ১০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বৃহস্পতিবার (২৩ মার্চ) সকাল ১১ টার দিকে খুলনার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর