মায়ের সাথে মেলা দেখতে যাচ্ছিলো বিজয়, পথেই মৃত্যু

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৩৭ পিএম

নওগাঁয় মায়ের সাথে গ্রামীণ মেলা দেখতে যাওয়ার পথে স্কুল পড়ুয়া এক কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন ওই ছাত্রের মা ও বোন।

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে নওগাঁর মহাদেবপুর উপজেলার হাট চকগৌরী এলাকায় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় অটোরিকশা উল্টে ওই ছাত্রের মৃত্যু হয়।

নিহত বিজয় সরকার (১৬) নওগাঁ পৌরসভার পুরাতন রেজেস্ট্রি অফিস পাড়ার সুশীল সরকার বাদলের ছেলে। তিনি নওগাঁ সরকারি জিলা স্কুলের দশম শ্রেণিতে পড়তেন।

নিহতের স্বজন ও থানা-পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বিজয় তার মা বর্ষা রাণীর সাথে অটোরিকশাযোগে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভীমপুর এলাকায় ঐতিহ্যবাহী হিন্দুবাঘা গ্রামীণ মেলা দেখতে যাচ্ছিল। পথিমধ্যে নওগাঁর মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী মহাসড়কের হাট চকগৌরী এলাকায় পৌঁছলে পেছন থেকে বেপরোয়া গতি একটি মোটরসাইকেল তাদের অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা উল্টে বিজয়, তার মা বর্ষা রাণী ও ছোট বোন শ্রদ্ধা সরকার আহত হন।

স্থানীয়রা তাদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক বিজয়কে মৃত বলে ঘোষণা করেন। আহত দু’জন চিকিৎসাধীন।

আরও পড়ুন: দেশ এগিয়ে নিতে দক্ষ মানব সম্পদ তৈরি করতে হবে: সমবায়মন্ত্রী

মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, নিহত স্কুলছাত্রের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনার ঘটনার পর মোটরসাইকেল আরোহী পালিয়েছেন। ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


একাত্তর/আরএ

মেহেরপুর শহরে একটি যাত্রীবাহী বাস উল্টে শিশুসহ অন্তত ১৩ জন আহত হয়েছেন।
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ‘সেলফি পরিবহনের’ একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খালে পড়ে গেছে। এতে বাসের এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন...
দেশের পাঁচ জেলায় গত ২৪ ঘণ্টায় আলাদা সড়ক দুর্ঘটনা এবং কারখানার গর্তে পড়ে তিন এইচএসসি পরীক্ষার্থীসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। এর মধ্যে নরসিংদীতে দুই এইচএসসি পরীক্ষার্থী, নীলফামারীতে এক পরীক্ষার্থীসহ...
পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস ও লাশবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত চারজন। 
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর