ফেব্রুয়ারির শেষে ইউক্রেনে নতুন হামলার আশঙ্কা

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৫৩ এএম

এই মাসের শেষের দিকে ইউক্রেনে নতুন করে রুশ হামলার আশঙ্কা করা হচ্ছে বলে জানিয়েছেন দেশটির বিদায়ী প্রতিরক্ষামন্ত্রী ওলেকসি রেজনিকভ। 

রোববার (৫ ফেব্রুয়ারি) এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ততক্ষণে পশ্চিমা অস্ত্রশস্ত্র ইউক্রেনে পৌঁছাবে না, তবে তাদের কাছে রাশিয়ান বাহিনীকে আটকানোর জন্য যথেষ্ট মজুদ রয়েছে।

প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, সেনারা পূর্বে বাখমুত, ভুহলেদার এবং লাইমানে প্রচণ্ড লড়াই করছে।

রেজনিকভকে প্রতিরক্ষামন্ত্রীর পদ থেকে অপসারণের ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা আগে তিনি এই মন্তব্য করেন। 

জেলেনস্কির দলের একজন ইউক্রেনীয় রাজনীতিবিদ জানিয়েছেন, সামরিক গোয়েন্দা প্রধান কিরিলো বুদানভ রেজনিকভের স্থান নেবেন।

দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একাধিক দুর্নীতি কেলেঙ্কারির মধ্যে এই রদবদলের ঘোষণা আসে। 

প্রতিরক্ষা কর্মকর্তারা সেনাবাহিনীর খাদ্য সংগ্রহের জন্য পাবলিক তহবিল আত্মসাৎ করেছেন, এমন অভিযোগ অস্বীকার করেছেন রেজনিকভ। 

ইউক্রেনের আইনপ্রণেতা ডেভিড আরাখামিয়া রোববার রদবদলের ঘোষণা দিয়ে বলেন, ‘যুদ্ধ কর্মীদের নীতি নির্ধারণ করে’। 

পশ্চিমা অস্ত্র সুরক্ষিত করার জন্য ইউক্রেনের প্রচেষ্টার একজন পরিচিত মুখ রেজনিকভ এখন দেশটির কৌশলগত শিল্পের মন্ত্রী হবেন।

প্রেসিডেন্ট জেলেনস্কি তার সরকারজুড়ে ব্যাপক দুর্নীতিবিরোধী অভিযানের অংশ হিসেবে ইতিমধ্যেই বেশ কয়েকজন সিনিয়র কর্মকর্তাকে বরখাস্ত করেছেন। 

এক পূর্ববর্তী সংবাদ সম্মেলনে রেজনিকভ বলেছিলেন, রাশিয়ার ওপর আক্রমণ চালানোর জন্য সবকিছু প্রস্তুত নেই। তবে ২৪ ফেব্রুয়ারি মস্কোর আক্রমণের এক বছর পূর্তি উপলক্ষে একটি প্রতীকী পদক্ষেপ হিসাবে তা করা হতে পারে। 

ইউক্রেনীয় সেনারা সোমবার থেকে জার্মান তৈরি লেপার্ড ট্যাঙ্কের প্রশিক্ষণ শুরু করবে বলেও জানান তিনি। 

আরও পড়ুন: চীনা বেলুনের ধ্বংসাবশেষ উদ্ধারে কাজ করছে যুক্তরাষ্ট্র

তিনি আরও জানান, ইউক্রেন নতুন দূরপাল্লার ক্ষেপণাস্ত্র সুরক্ষিত করেছে, তবে সেগুলো রাশিয়ান ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হবে না। শুধুমাত্র ইউক্রেনের দখলকৃত অঞ্চলে রাশিয়ান ইউনিটগুলির বিরুদ্ধে ব্যবহৃত হবে।

এদিকে, ইউক্রেনে পশ্চিমা অস্ত্রের প্রবাহ সত্ত্বেও, রাশিয়া সাম্প্রতিক দিনগুলোতে বাখমুত এলাকার চারপাশে অগ্রসর হয়েছে। রাশিয়ার আধাসামরিক ভাড়াটে গোষ্ঠী ওয়াগনার এই অঞ্চলে বেশিরভাগ লড়াইয়ের নেতৃত্ব দিয়েছে।


একাত্তর/এসজে

ইরানের ওপর মার্কিন বিমান হামলা জোরদার করার পাশাপাশি যুদ্ধের পরিধি আরও বাড়ানোর হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে বিশ্লেষকদের মতে, তেহরানকে নতি স্বীকার করাতে ওয়াশিংটনের এই সামরিক...
মস্কোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার চোখ ফাঁকি দিয়ে বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব মস্কোর একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারে আবারও ভয়াবহ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। গত তিন দিনের মধ্যে এটি মস্কোর জ্বালানি...
আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) নির্বাহী বোর্ডে উত্থাপিত যুক্তরাষ্ট্রের ইরানবিরোধী খসড়া প্রস্তাবকে ‘লজ্জাজনক’ বলে অভিহিত করেছেন ভিয়েনায় আন্তর্জাতিক সংস্থায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানে হামলা শুরু হওয়ার পর দেখতে দেখতে ১৪টি সপ্তাহ পার হয়ে গেছে। তবে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ এখন এমন এক অদ্ভুত ও জটিল মোড় নিয়েছে, যাকে পূর্ণাঙ্গ যুদ্ধও...
পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি), অতিরিক্ত ডিআইজি ও পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার মোট ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার।
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।
২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে বিষাদময় হারের পর অবশেষে নিরবতা ভাঙলেন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা তারকা লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের একমাত্র গোলে শিরোপা খোয়ানোর পর মাঠে অঝোরে...
প্রবাসী কার্ডধারীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটে বিশেষ ছাড় ও বলাকা লাউঞ্জ ব্যবহারের সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নীতিগতভাবে গ্রহণ করেছে সরকার।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর