তুরস্ক ও সিরিয়ায় নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়ালো

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৩ পিএম

তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে পাঁচ হাজার ২১ জনে দাঁড়িয়েছে। খবর: সিএনএন। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) টেলিভিশনে প্রচারিত এক ব্রিফিংয়ে তুর্কি ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতায় বলেন, তুরস্কে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ৪১৯ জনে। আহতের সংখ্যাও বেড়ে হয়েছে ২০ হাজার ৫৩৪ জন।

তুরস্কের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থার এক কর্মকর্তা বলেছেন, এখন পর্যন্ত ১১ হাজার ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার খবর পাওয়া গেছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে প্রায় ২৫ হাজার জরুরি সেবার কর্মী কাজ করছেন।

সিরিয়ায় সরকার ও বিদ্রোহী নিয়ন্ত্রিত অঞ্চলে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৬০২ জনে। কর্মকর্তারা জানিয়েছেন, দেশটিতে আহতের সংখ্যা অন্তত ৩ হাজার ৬৪৯ জন।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলেছে, সোমবার তুরস্কে ৭ দশমিক ৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পর অন্তত ১০০টি আফটার শক হয়েছে। এগুলোর মাত্রা ৪ বা তার বেশি ছিল।  

আরও পড়ুন: ভূমিকম্পে সিরিয়ার কারাগার থেকে পালালো ২০ জঙ্গি

এদিকে, মঙ্গলবার তুরস্কের মধ্যাঞ্চলে আরেকটি নতুন ভূমিকম্প হয়েছে। ইউএসজিএস বলছে, এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৫। গোলবাসি শহরের কাছে এই কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।  


একাত্তর/জো 

উত্তর সাইপ্রাসের জিরেনিয়া উপকূলের কাছে প্রায় ২৭০ জন যাত্রী ও ক্রু বহনকারী একটি ফেরি উল্টে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। রোববার ঘটে যাওয়া এই দুর্ঘটনায় অন্তত এক যাত্রীর মৃত্যু হয়েছে বলে সাইপ্রাসের...
দীর্ঘ কয়েক দশকের অর্থনৈতিক অবরোধ ও আন্তর্জাতিক বিচ্ছিন্নতা কাটিয়ে অবশেষে সন্ত্রাসবাদের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষক তালিকার কলঙ্ক থেকে মুক্ত হলো সিরিয়া। সোমবার যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে সিরিয়াকে এই...
সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ, তার ছোট ভাই মাহের আল-আাসাদ এবং ফুফাতো ভাই আতেফ নাজিবকে দেশটির প্রায় ১৪ বছর ধরে চলা যুদ্ধের সময় সংঘটিত অপরাধের জন্য মৃত্যুদণ্ড দিয়েছে দামেস্কের একটি...
মধ্যপ্রাচ্যে অব্যাহত সামরিক উত্তেজনা, আঞ্চলিক সংঘাত এবং ইরানি ক্ষেপণাস্ত্র হানার প্রেক্ষাপটে এক অভাবনীয় ও ঐতিহাসিক জোট গঠনে এগিয়ে এল মুসলিম বিশ্বের সবচেয়ে প্রভাবশালী তিন রাষ্ট্র, সৌদি আরব,...
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আর্সেনালের ব্রাজিলিয়ান তারকা উইঙ্গার গ্যাব্রিয়েল মার্টিনেলি প্রিমিয়ার লিগের পাঠ চুকিয়ে এবার পাড়ি জমালেন সৌদি প্রো লিগের হেভিওয়েট ক্লাব আল-হিলালে। নতুন মৌসুমে দল থেকে বাদ পড়ার নাটকিয়তার পর,...
চিকিৎসা ও অন্যান্য প্রয়োজনে কলকাতাগামী বাংলাদেশি নাগরিকদের দেশ ছাড়ার আগেই হোটেল বুকিং নিশ্চিত করার পরামর্শ দিয়েছে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশন।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর