বাড়ির আলমারি ও সিন্দুকে ২২ হাজার ইয়াবা, তরুণ আটক

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৩৬ পিএম

কুড়িগ্রামের রৌমারীতে বাড়ির আলমারি ও সিন্দুক থেকে ২২ হাজার ৬০০ ইয়াবাসহ এক তরুণকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) ভোররাতে গোপন খবরের ভিত্তিতে উপজেলার চর নতুন বন্দরপোর্ট গ্রামে এ অভিযান চালায় রৌমারী থানা পুলিশ। 

জানা গেছে, আটককৃত কুখ্যাত মাদক ব্যবসায়ী রকিব হাসান রফিক (৩৪) ওই গ্রামের সাবেক সেনাসদস্য আনোয়ার হোসেনের ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রূপ কুমার সরকার জানান, মঙ্গলবার রাত দুইটার দিকে উপজেলার চর নতুন বন্দরপোর্ট গ্রামের কুখ্যাত মাদক ব্যবসায়ী রকিব হাসান রফিকের বাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এসময় তার বাড়ির কক্ষে থাকা আলমারি দুইটি ড্রয়ার এবং একটি সিন্দুকের ভিতর থেকে ২২ হাজার ৬০০ ইয়াবা জব্দ করা হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লাখ ২০ হাজার টাকা।

আরও পড়ুন: কু‌কি‌চি‌ন ও জঙ্গিদের সাথে গোলাগু‌লি, আটক পাঁচ, আট র‍্যাব সদস্য আহত

কুড়িগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন জানান, গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আটক মাদক ব্যবসায়ীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে বলেও জানান তিনি।


একাত্তর/জো

কুড়িগ্রামের ওপর দিয়ে প্রবাহিত ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্রসহ ১৮টি নদ-নদীর বিভিন্ন পয়েন্টে তীব্র ভাঙন শুরু হয়েছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ রূপ নিয়েছে তিস্তা নদীর ভাঙন। জেলার রাজারহাট উপজেলার...
দীর্ঘ এক বছর পর কুড়িগ্রাম সীমান্ত দিয়ে পুশইন হওয়া চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে দেশটির বর্ডার সিকিউরিটি ফোর্স (বিএসএফ)।
একবার ফায়ার সার্ভিসের কর্মীরা টেনে নামানোর চেষ্টা করলেও এক মাসের ব্যবধানে আবারও সেই তেঁতুল গাছের মগডালে উঠে বসে রইলেন সাজেদা বেগম (৫০) নামের এক নারী। 
আজ পবিত্র ঈদুল আজহা। দেশজুড়ে যখন কোরবানির আনন্দ আর ঘরে ঘরে মাংসের সুঘ্রাণ, তখন কুড়িগ্রামের চরাঞ্চলে শুধুই নদীর ভেজা গন্ধ আর বৃষ্টির রিনঝিন শব্দ। এখানকার মানুষের ঈদ আনন্দ বলতে কিছু নেই। কেনা হয়নি...
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর