নাটোরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১০ এএম

নাটোরের বড়াইগ্রামে অজ্ঞাত গাড়ি ধাক্কায় এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। 

শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত আটটার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে পাটোয়ারী তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, নিহত বেলাল হোসেন (৪০) উপজেলার বড়াইগ্রাম গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান,  বেলাল রাত সাড়ে আটটার দিকে বাড়ির যাওয়ার সময় পাটোয়ারী তেল পাম্প এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গেলে গাড়িটি তাকে পিষ্ট করে দিয়ে চলে যায়। ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওসি আরও জানান, পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। গাড়িটি সনাক্তের চেষ্টা চলছে। 


একাত্তর/এসজে

বিগত সরকারের আমলে ক্ষতিগ্রস্ত শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে বর্তমান বাজেটে সব মন্ত্রণালয়ের চেয়ে শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ...
নাটোরে যাত্রীবাহী বাসের চাপায় এক অটোভ্যানচালক ও তার যাত্রী নিহত হয়েছেন। শনিবার (২২ আগস্ট) দুপুর একটার দিকে নাটোর শহরের বড় হরিশপুর এক নম্বর ব্রিজের পাশে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
নাটোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চলমান স্বাস্থ্যসেবা সঙ্কট মোকাবিলায় আগামী কয়েক দিনের মধ্যেই নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালু করা হবে বলে জানিয়েছেন জাতীয়...
নাটোরে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে ‘ভোট কেনার চেষ্টা’র অভিযোগ তুলেছেন নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। 
ব্যবস্থাপনার নানা ত্রুটি, আবাসন ও পরিবহন সংকট এবং বিরূপ আবহাওয়ার রক্তচক্ষু উপেক্ষা করেই শনিবার থেকে জাপানের নাগোয়ায় আনুষ্ঠানিকভাবে পর্দা উঠছে এশিয়ার বৃহত্তম ক্রীড়াযজ্ঞ এশিয়ান গেমসের। দীর্ঘ ৩২...
ভারতের পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ঠিক মুখেই নাটকীয় রাজনৈতিক মোড়! সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস প্রার্থীকে সমর্থনের ঘোষণা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার...
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি বসতঘরের বারান্দার সিঁড়ি থেকে ফণা তোলা বিষধর ‘পদ্ম গোখরা’ (Monocled Cobra) সাপ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার কালিঘাট পোস্ট অফিস সংলগ্ন চা...
রাজধানীর কদমতলীতে গৃহবধূ ইয়ানুর বেগমকে (২৫) গলা কেটে নৃশংসবাবে হত্যার পর খাটের নিচে লাশ লুকিয়ে রেখে পালিয়েছেন তার স্বামী জুয়েল। শুক্রবার দুপুরে খবর পেয়ে কদমতলী থানা পুলিশ বাসার খাটের নিচ থেকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর