বসন্ত এসে গেছে, প্রাণের উৎসবে মেতেছে বাঙালি

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০৩ পিএম

আজ পহেলা ফাল্গুন। ঋতুরাজ বসন্তের প্রথম দিন এবং বাংলা সনের একাদশ মাস। বসন্ত মানেই পূর্ণতা। বসন্ত মানে নতুন প্রাণের কলরব। ফাগুনের আগমনে পলাশ গাছগুলো ফুলে ফুলে ঢাকা। শুধু পলাশ নয়, হরেক রকমের বাহারি ফুল ও পত্রপল্লবে প্রকৃতিও বর্ণিল।

বসন্তে গাছে গাছে নতুন পাতা আসে। ডালে বসে ডালে কোকিল। রঙিন ফুলে প্রকৃতি সুশোভিত হয়ে ওঠে। এই সময়ে বাতাসে ফুলের রেণু ছড়ায়। প্রকৃতি হয়ে উঠে অপরুপ। মৃদু শীতল সমীরন আর নতুন প্রাণের আহবানে মানুষের মনে ছড়ায় ভালোবাসর সূর। 

ফাল্গুনের প্রথম দিনে ভালোবাসার উচ্ছলতায় চলছে বাঙালির বসন্তবরণ উৎসব। এমন আয়োজন গ্রামীণ জনপদের পরিবর্তে শহরাঞ্চলেই বেশি পরিলক্ষিত হয়। বরাবরের মতো এবারও রাজধানীর চারুকলার বকুলতলায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 

ঋতুরাজ বসন্ত বরণে প্রকৃতির সঙ্গে সঙ্গে সেজে উঠেছে সব বয়সী মানুষ। হলুদ-কমলাসহ বর্ণিল সব পোশাক পরে ভোর থেকেই চারুকলায় আসছেন নারী-পুরুষ ও শিশুরা। সবাই সেজেছেন, ফুল ও ফুলের মালায়। তরুণ-তরুণীরা নিজেদের সাজিয়েছেন বাসন্তী রঙের পোশাকে।

image


চারুকলার বকুলতলায় বেঙ্গল মিউজিকের শিল্পীদের পরিবেশনায় বসন্তের ধ্রুপদ খেয়াল দিয়ে শুরু হয় ঋতুরাজ বরণের উৎসব। পরিবেশন করা হয় গান, নাচ, আবৃত্তি ও যন্ত্রসঙ্গীত। বাঙালির  আবহমান সংস্কৃতি ও লোকাচার ফুটে ওঠে গোটা উৎসবে।

প্রায় তিন দশক আগে ১৪০১ বঙ্গাব্দে দেশে প্রথম ‘বসন্ত উৎসব’ উদযাপনের রীতি চালু হয়। তখন থেকেই প্রতিবছর জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ এ উৎসব আয়োজন করে আসছে। রাজধানীতে বসন্ত উৎসবের অনুষ্ঠানমালা আরও ব্যাপকতা লাভ করেছে।

এছাড়াও তারুণ্য মেতে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, রমনা বটমূল, রবীন্দ্র সরোবর, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বোটানিক্যাল গার্ডেন থেকে পুরো রাজধানীতে। সড়কে বসন্ত সাজে ছুঁটে বেড়াচ্ছেন নানা বয়সের মানুষ। তবে তরুণদের মাঝেই যেন উচ্ছলতা বেশি। 

image


বসন্তবরণ ও ভালোবাসা দিবস ঘিরে গত কদিন ঢাকার বিভিন্ন স্থানে ফুলের দোকানগুলোতে ছিল ক্রেতাদের উপচেপড়া ভিড়। রাজধানীজুড়ে শুরু হয় উৎসব আমেজ। শাহবাগ, টিএসসি, চন্দ্রিমা উদ্যান কিংবা ধানমন্ডি লেক, রমনা পার্কে বাসন্তী সাজে বসন্তের উচ্ছ্বাস আর আনন্দ উদযাপন করছেন তরুণ-তরুণী থেকে শুরু করে সব বয়সের মানুষ। 

পহেলা ফাগুনে বর্ণিল রূপ ধারণ করেছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা। ভার্চুয়াল দুনিয়াতেও লেগেছে বসন্ত আর ভালোবাসার ছোঁয়া। সামাজিক মাধ্যমগুলোতে চলছে বসন্তের শুভেচ্ছা বিনিময়। রেস্তোরাঁ, খাবারের দোকান ও বিনোদনকেন্দ্রগুলো সেজেছে নিজস্ব ঢঙে।

image


আরও পড়ুন: অসংখ্য মেয়ের কর্মসংস্থানে নতুন দ্বার উন্মোচন করেছে পোশাক শিল্প: প্রধানমন্ত্রী

রাজধানীর মতো দেশের জেলা শহরগুলোতেও সমান উদ্দীপনায় চলছে বসন্ত বরণ। নানা রকম মেলা আর উৎসব আয়োজনের মধ্যে দিয়ে চলছে বসন্তবরণের উৎসব। এছাড়াও রয়েছে আবৃত্তি, সঙ্গীত, যন্ত্রসঙ্গীত, নৃত্য ঢোল বাদন ও শোভাযাত্রার আয়োজন।

পহেলা ফাল্গুন বাঙালি সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অংশ। এমনকি হিন্দুদের পৌরাণিক উপাখ্যান ও লোককথাতে এই উৎসবের উল্লেখ পাওয়া যায়। তবে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের সময়কাল থেকেই শান্তিনিকেতনে বিশেষ নৃত্যগীতের মাধ্যমে বসন্ত উদযাপনের রীতি চলে আসছে।


একাত্তর/আরবিএস  

বিটপী অ্যাডভার্টাইজিং লিমিটেডের মিডিয়া বিভাগের জেনারেল ম্যানেজার আলাউদ্দিন তালুকদার ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন)।
নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে আকিজ কলেজ অব হোম ইকোনমিক্স।
“সুদৃঢ় অভ্যাস, শক্তিশালী লিভার” এই স্লোগানকে ধারণ করে ১৯শে এপ্রিল বিশ্ব লিভার দিবস-২০২৬ উদযাপন করেছে মিনার্ভা হাসপাতাল লিমিটেড।
রাজধানীর পান্থপথে অবস্থিত অরোরা স্কিন অ্যান্ড এয়েস্থেটিকস-এ ‘ডার্মাটোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ’ আয়োজিত “ফান্ডামেন্টাল ট্রেনিং অন ডার্মাটোলজি” কোর্সের ২৫তম ব্যাচের ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত...
প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও তার কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন বলেছেন, তারুণ্যের ক্ষমতায়ন মানেই বর্তমান সরকারের ক্ষমতায়ন। তরুণদের আকাঙ্ক্ষাকে ধারণ করে দেশে দক্ষ ও যোগ্য জনশক্তি গড়ে তুলতে...
দেশের কোনো পেট্রোল পাম্পে জ্বালানি তেলের সংকট নেই বলে জানিয়েছে পেট্রোল পাম্প মালিকদের সংগঠন বাংলাদেশ পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশন।
জাল টাকা সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকাসহ গ্রেপ্তার হয়েছেন। 
আগামী বছরের প্রথম দিকে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর