নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে চারজনের মৃত্যু

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২৬ পিএম

নিউজিল্যান্ডে ঘূর্ণিঝড়ে চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড় গ্যাব্রিয়েলের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ব্যাপক বন্যা ও ভূমিধ্বসের ঘটনা ঘটেছে।

গ্যাব্রিয়েল উত্তর দ্বীপের পূর্ব উপকূলে সরে যাওয়ার আগে শহরের বিদ্যুৎ বিচ্ছিন্নসহ বেশ ক্ষতি করে। এছাড়া এই ঝড়ের প্রভাবে অনেক কৃষি জমি প্লাবিত হওয়ার পাশাপাশি কয়েকটি ব্রিজও ডুবে গেছে। খবর আল-জাজিরার।

রোববারের (১২ ফেব্রুয়ারি) ঝড়ের প্রভাবে অনেক ঘরে পানি ঢুকেছে। অনেক লোক বাড়ির ছাদে আশ্রয় নিয়েছেন।

বুধবার ঘূর্ণিঝড়টি দুর্বল হয়ে গেলে উদ্ধারকর্মীরা উদ্ধার কাজ শুরু করেছেন। ধারণা করা হচ্ছে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে।

নিউজিল্যান্ডের জরুরি ব্যবস্থাপনা মন্ত্রী কিয়েরন ম্যাকঅ্যানাল্টি স্থানীয় এক টেলিভিশনের সাক্ষাৎকারে বলেন, আমরা ঘূর্ণিঝড়ের আঘাতে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করছি। এখনো বিপদ কাটেনি।

image


আমাদের আক্রান্ত অঞ্চলগুলোতে স্বাভাবিক করতে কয়েক সপ্তাহের বেশি সময় লেগে যেতে পারে। আমরা চেষ্টা শুরু করেছি, যোগ করেন তিনি।

আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

স্থানীয় পুলিশ এক স্বেচ্ছাসেবীসহ চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ওই ব্যক্তি ঘূর্ণিঝড়ে আক্রান্তদের উদ্ধারের সময় ধসে পড়া ভূমির নিচে চাপা পড়েন।

এছাড়া ভাসমান অবস্থায় এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে।


একাত্তর/আরএ

নেপালের সংসদীয় রাজনীতিতে এক অভূতপূর্ব নীরব বিপ্লব ঘটে গেছে। গত ৫ মার্চের সাধারণ নির্বাচনে সব প্রথাগত সমীকরণ ভেঙে দিয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার পথে এগিয়ে যাচ্ছে কাঠমান্ডুর সাবেক মেয়র ও জনপ্রিয়...
ঘূর্ণিঝড় ও ভারী বৃষ্টিপাতের কারণে সৃষ্ট বন্যায় ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, থাইল্যান্ড ও মালয়েশিয়ায় এক হাজার ২৫০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এখনও নিখোঁজ রয়েছেন শতাধিক।    
ভারতের দক্ষিণাঞ্চলীয় উপকূলে আঘাত হেনেছে বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ডিটওয়াহ। দেশটির তিন রাজ্যে জারি করা হয়েছে সর্বোচ্চ সতর্কতা।
পাঁচ মাত্রার ঘূর্ণিঝড় মেলিসার তাণ্ডবে ক্যারিবীয় অঞ্চলে অর্ধশতাধিক মানুষ প্রাণ হারিয়েছে। ঘূর্ণিঝড়ের কারণে জ্যামাইকায় এখনো বিদ্যুৎবিহীন অবস্থায় আছেন সাড়ে চার লাখেরও বেশি মানুষ। লণ্ডভন্ড হয়ে গেছে অনেক...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর