রমেক হাসপাতালে কোনো সিন্ডিকেট থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫০ পিএম

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে কোন সিন্ডিকেট থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) রংপুর নগরীর ১০০ শয্যা বিশিস্ট শিশু হাসপাতাল উদ্বোধন শেষে স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারি হাসপাতালে যারা সেবা দিতে বাধাগ্রস্থ করবে তাদের হাসপাতালে রাখা হবে না।

তিনি আরও বলেন, রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল প্রকার আধুনিক যন্ত্রপাতি থাকা স্বত্ত্বেও রোগীরা কেন সেবা পাবে না সেদিকে বিশেষ দৃষ্টি দেয়া হয়েছে।

আরও পড়ুন: রামপাল তাপ বিদ্যুৎকেন্দ্রে আবার উৎপাদন শুরু

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আধুনিক শিশু হাসপাতালের মাধ্যমে রংপুর বিভাগের শিশুরা আধুনিক সেবা পাবেন। 

এসময় রংপুরের স্বাস্থ্যসেবা নিয়ে প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারের বিশেষ দৃষ্টি রয়েছে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা: এবিএম আবু হানিফ, রংপুর মেডিকেল কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: বিমল রায়, জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীনসহ স্বাস্থ্যমন্ত্রণালয়ের কর্মকর্তারা।    


একাত্তর/আরবিএস  

রাজশাহীর তানোরে গভীর নলকূপের পাইপ থেকে শিশু সাজিদকে অচেতন অবস্থায় উদ্ধারের পর তাকে মৃত ঘোষণা করেছে চিকিৎসকরা।
ব্রাহ্মণবাড়িয়ায় মায়ের হারানো ব্যাগ ফিরিয়ে দিয়ে তার শিশু বাচ্চাকে চুরি করে নেয়ার ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যায় শহরের আল খলিল হাসপাতাল থেকে সাউদা হোসেন সারা নামের চার বছরের ওই শিশুটিকে চুরি করে নিয়ে...
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় স্বাস্থ্য কমপ্লেক্সের আউটডোর থেকে দিনদুপুরে অভিনব কায়দায় দুই মাসের শিশু চুরির ঘটনা ঘটেছে। সন্তান হারিয়ে মায়ের আর্তনাদ দেখা যায় হাসপাতাল চত্বরে।
দেশের মানসিক রোগীদের স্বাস্থ্যসেবার সবচেয়ে পুরোনো প্রতিষ্ঠান পাবনা মানসিক হাসপাতালটি নিজেই ভালো নেই।
চট্টগ্রাম সিটি করপোরেশন এলাকায় সরকারি-বেসরকারি অংশীদারত্বের (পিপিপি) ভিত্তিতে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়নের প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভা কমিটি (সিসিইএ)।
রাষ্ট্রপতির কার্যালয়ের আপন বিভাগে প্রশাসনিক কর্মকর্তা পদে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন মো. নবাব হোসেন।
ব্যাংক রেজল্যুশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারা বাতিলের লক্ষ্যে আনা ‘ব্যাংক রেজল্যুশন (সংশোধন) বিল, ২০২৬’ আজ জাতীয় সংসদে পাস হয়েছে।
মধ্যপ্রাচ্যের দেশ ওমান বাংলাদেশ থেকে কৃষি ও মৎস্যখাতে ১০ হাজার কর্মী নিয়োগের আগ্রহ প্রকাশ করেছে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, এ বিষয়ে একটি চুক্তিও স্বাক্ষরিত হয়েছে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর