তুরস্কে ২২৮ ঘণ্টা পর ধ্বংসস্তূপ থেকে মা ও দুই শিশু উদ্ধার

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৭ পিএম

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত তুরস্কের আন্তাকিয়া শহরের একটি ধ্বংসস্তূপে ২২৮ ঘণ্টা আটকে থাকা এক মা ও তার দুই শিশু সন্তানকে জীবিত উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এ খবর জানিয়েছে। খবর: রয়টার্স।

জানা যায়, ওই নারীর নাম এলা। তাকে তাদের অ্যাপার্টমেন্ট ব্লকের ধ্বংসস্তূপ থেকে মেসাম ও আলী নামের দুই সন্তানসহ জীবিত উদ্ধার করা হয়।

এদিকে, তুরস্ক-সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে মৃতের সংখ্যা ৪১ হাজার ছাড়িয়ে গেছে। 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে তুরস্কেই নিহত হয়েছেন ৩৫ হাজারের বেশি মানুষ। সিরিয়ায় নিহত হয়েছেন ৫ হাজার ৮০০ জনের বেশি। বেঁচে যাওয়া অনেক গৃহহীন হয়ে পড়েছেন। তীব্র শীতের মধ্যে মানবেতর দিন কাটাচ্ছেন ভূমিকম্প কবলিত এলাকার মানুষ।

আরও পড়ুন: ৬.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল ফিলিপাইন

উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি তুরস্কের স্থানীয় সময় ভোরে ৭ দশমিক ৮ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে। 


একাত্তর/জো

ইয়েমেনি হুথিদের লাগাতার হামলায় যুদ্ধের মাঠে পিছু হঠতে শুরু করেছে সৌদি বাহিনী। এমন পরিস্থিতিতে সৌদি আরবের পাশে দাঁড়ানোর উপায় ঠিক করতে জরুরি বৈঠকে বসছেন সৌদি, তুরস্ক ও পাকিস্তানের সামরিক প্রধানরা।
ভারতের দীর্ঘদিনের দাবির পথ ধরে এবার জাতিসংঘের সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) আমূল সংস্কার এবং পাঁচ স্থায়ী সদস্যের বিতর্কিত ‘ভিটো’ ক্ষমতা পুরোপুরি বাতিলের জোরালো...
তুরস্কের পশ্চিমাঞ্চলের এক বিদ্যালয়ের বাইরে এক কিশোরের এলোপাতাড়ি গুলিবর্ষণে কমপক্ষে ১১ জন শিক্ষার্থী আহত হয়েছে, যাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। ফরাসি বার্তা সংস্থা- এএফপির তথ্যে মতে, মঙ্গলবার...
তুরস্কে রোববারের এক ঝটিকা অভিযানে সমকামীদের বার, নাইটক্লাব এবং এলজিবিটিকিউ অধিকারকর্মীদের আস্তানায় হানা দিয়ে কমপক্ষে ৬০ জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর