লন্ডনের পাতাল রেল স্টেশনে বাংলাদেশি পথ সঙ্গীত শিল্পীর ‘চমক’

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩৯ পিএম

পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল এলাকায় পাতাল রেল স্টেশনের সামনে বাংলা গান গেয়ে পর্যটক ও পথচারীদের নজর কেড়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৌখিন সঙ্গীত শিল্পী জহুরুল ইসলাম রাসেল।

ঐতিহ্যগতভাবে লন্ডনের পাতাল রেল স্টেশনে ইংরেজি ভাষায় বাস্কিং জনপ্রিয় হলেও বাংলা গানের শিল্পীর সংখ্যা শূন্যের কোঠায়।

ভাষার মাসে বাংলা গানকে আন্তর্জাতিক কমিউনিটির কাছে ছড়িয়ে দিতেই এই প্রচেষ্টা বলে জানান তিনি।

কসমোপলিটন শহর লন্ডনের পাতাল রেল স্টেশন কিংবা সেন্ট্রাল লন্ডনের শপিং মলের সামনে এমন পথ সঙ্গীত শিল্পীদের দেখা মেলে প্রতিদিন, এসব পথ শিল্পীরা বাস্কার নামেই সমাদৃত। কিন্তু লন্ডনের পথে বাংলা গান যেন অনেকটাই অস্বাভাবিক, পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেল পাতাল রেল স্টেশনের সামনে তাই এই সঙ্গীত শিল্পীকে ঘিরে মানুষের আগ্রহ।

গত ১৭ই ডিসেম্বর এক ফেসবুক লাইভের সূত্র ধরে প্রতিবেদক যোগাযোগ করেন বাংলাদেশি ওই পথ শিল্পীর সাথে।

image


জহরুল ইসলাম রাসেল জানান, কোন পারিশ্রমিক ছাড়াই মূলত শখের বসেই হোয়াইট চ্যাপেল এলাকায় পথ সঙ্গীত শুরু করেন।

সরেজমিনে আমরা লন্ডনের রাস্তায় বাংলা গান শুনে অবাঙালিরা আদৌ পাউন্ড খরচ করবেন কিনা বিষয়টি পরীক্ষা করতে কিছু কয়েন ফেলতে শুরু করি, এরপর কিছুক্ষণের মধ্যেই রাসেলের গিটার বক্সে জমতে শুরু করে কয়েন।

লন্ডনের পাতাল রেল স্টেশনগুলোতে গান গাইতে হলে ট্রাভেল ফর লন্ডনের অডিশনে উত্তীর্ণ হয়ে তালিকাভুক্ত হতে হয়। তবে স্থানীয় কাউন্সিলের অনুমতি নিয়ে শপিং মল বা ব্যস্ত সড়কের গান করেন পেশাদার সঙ্গীত শিল্পীরা। রোজগারও বেশ ভালো এতে, পেশাদার বাস্কারদের আয় প্রতি ঘণ্টায় ৬০ থেকে ৭৫ পাউন্ড।

আরও পড়ুন: কানাডায় সড়ক দুর্ঘটনায় তিন বাংলাদেশি শিক্ষার্থী নিহত

টিএফএলএ’র অধীনে লন্ডনে পেশাদার বাস্কারের সংখ্যা প্রায় আড়াই শতাধিক হলেও বাংলাদেশি বংশোদ্ভূত কোন পেশাদার শিল্পী প্রাতিষ্ঠানিকভাবে বাস্কার হিসেবে তালিকাভুক্ত হয়েছেন এমন নজির নেই।


একাত্তর/আরএ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস।
ইলন মাস্কের রকেট এবং মহাকাশযান প্রস্তুতকারী সংস্থা স্পেসএক্স এক বাংলাদেশী-আমেরিকান কিশোরকে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে নিয়োগ দিয়েছে। লস অ্যাঞ্জেলেস টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, সান্তা...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর