বাংলাদেশি হত্যার ঘটনায় প্রথমবার মুখ খুললেন নিউইয়র্ক মেয়র

আপডেট : ১৮ মে ২০২৪, ১১:৪৮ এএম

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিজের বাড়িতে পুলিশের গুলিতে বাংলাদেশি তরুণ উইন রোজারিওর মৃত্যুর এক মাস পর প্রথমবারের মত দুঃখ প্রকাশ করলেন নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস। সংবাদ সম্মেলন করে বললেন, উইনের পরিবারের সাথে দেখা করেছেন তিনি। আর এই খবর প্রচারের কয়েক ঘণ্টার মধ্যেই মেয়রের দাবি অস্বীকার করেছে উইনের পরিবার।

নতুন করে আলোচনায় এলো যুক্তরাষ্ট্রে পুলিশের গুলিতে নিহত বাংলাদেশি তরুণ উইন রোজারিও। কারণ নিউইয়র্ক শহরের মেয়র এবং উইনের পরিবারের পাল্টাপাল্টি বক্তব্য এসেছে সামনে।

নিউইয়র্কের মেয়র এরিক অ্যাডামস এক সংবাদ সম্মেলনে বলেছেন ব্যক্তিগতভাবে তিনি উইনের পরিবারের সাথে দেখা করতে গিয়েছিলেন কিন্তু তারা কথা বলতে আস্বীকৃতি জানিয়েছেন।

পুলিশের গুলিতে বাবা-মায়ের সামনেই নিহত হন উইন রোজারিও।

এরিক বলেন, আমি ব্যক্তিগতভাবে ছেলেটির বাবা-মায়ের সাথে দেখা করতে গিয়েছিলাম। কিন্তু তখন তারা কথা বলতে চাননি। আমি একে অবশ্যই সম্মান করি। আমি বুঝি এমন একটি ঘটনা কতটা কষ্টের আর কতটা মর্মান্তিক।

অভিযুক্ত দুই পুলিশ সদস্যদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নেয়া হলো না, এমন প্রশ্নের জবাবে মেয়র বলেছেন, ঘটনার তদন্ত চলছে। 

তিনি আরও বলেন, বিষয়টা এক সহজ নয়। ঘটনার তদন্ত চলছে। এটা অ্যাটর্নি জেনারেলের সিদ্ধান্ত। তিনিই সিদ্ধান্ত নেবেন। এরপর অন্যান্য প্রক্রিয়া শেষ হবে।

এদিকে মেয়রের এই বক্তব্যের কয়েক ঘণ্টার মধ্যেই একে মিথ্যা বলে নাকচ করে দিয়েছে উইনের পরিবার।

 নিউইয়র্ক মেয়র এরিক অ্যাডামস (মাঝে)।

তাদের দাবি, মেয়র কখনই তাদের সাথে কথা বলার চেষ্টা করেননি। তবে কথা বলতে এলেও তারা মেয়রের সাথে কথা বলতেন না বলে জানিয়েছেন উইনের মা। 

তিনি বলেন, মেয়রের কাছ থেকে কোনো সহানুভূতি তারা চান না। তারা কেবল চান, ছেলের মৃত্যুর জন্য দায়ী পুলিশ সদস্যদের শাস্তি। 

সম্প্রতি রোজারিও পরিবারের পক্ষে তাদের আইনজীবী মেয়রকে আহবান জানিয়েছিলেন অভিযুক্ত দুই পুলিশ সদস্যকে যেন বরখাস্ত করা হয়। এছাড়াও রাজ্যের পুলিশের এমন বর্বরতার বিরুদ্ধে মেয়রের তেমন ক্ষোভ দেখা যায়নি বলেও সমালোচনা করেন তারা। 

উইনের মৃত্যুর পর থেকে এখন পর্যন্ত কোনো মন্তব্যই করেননি মেয়র এরিক অ্যাডামস। তবে গত সপ্তাহে সিটি হলে আয়োজিত প্রতিবাদ সভায় তার সমালোচনার পর এই প্রথম এ বিষয়ে মুখ খুললেন তিনি। 

গেলো ২৭ মার্চ নিউইয়র্কের ওজনপার্ক এলাকায় বাসার ভেতরে পুলিশের উপর্যুপরি গুলিতে বাবা-মায়ের সামনেই নিহত হয়েছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত কিশোর উইন রোজারিও (১৯)। ঘটনাটি নিউইয়র্কে ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি করেছে।   

আরবিএস
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা সুলতানা বৃষ্টির মরদেহ আগামী ৯ মে (শনিবার) ঢাকা পৌঁছাবে। মঙ্গলবার (৫ মে) ফ্লোরিডার মিয়ামিতে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট ও...
যুক্তরাষ্ট্রের প্রবাসীদের সংগঠন লাভ শেয়ার বিডি ইউএস বাংলাদেশের দরিদ্র মানুষদের স্বাবলম্বী করার লক্ষ্যে কাজ করছে। এছাড়া বিভিন্ন সময় আর্থিক সংকটে পড়া বিভিন্ন পেশাজীবী মানুষদের নানা ধরনের...
লক্ষ্মীপুর জেলার কুশাখালী ইউনিয়নের গোরারবাগ গ্রামের বাসিন্দা ইয়াসমিন যুক্তরাষ্ট্রে নৃশংস হামলার শিকার হয়ে নিহত হয়েছেন। তার নির্মম মৃত্যুতে যুক্তরাষ্ট্রসহ প্রবাসী বাংলাদেশি সমাজে গভীর শোক ও উদ্বেগের...
যুক্তরাষ্ট্রের ক্যাপিটল হিলে বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতান্ত্রিক রূপান্তর এবং দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে একটি উচ্চপর্যায়ের ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
তিন ম্যাচ সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি জয়ের জন্য বাংলাদেশকে ১৪৪ রানের লক্ষ্য দিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
ইউরোপসেরা স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের মেগা ফাইনালে মাঠে নামার মাত্র কয়েক ঘণ্টা আগে ফুটবল বিশ্বে আবেগের এক মহা বিস্ফোরণ ঘটালেন আর্জেন্টিনার মহানায়ক লিওনেল মেসি।
নুহাশপল্লীর সবুজ নিস্তব্ধতায় ভোরের আলো ফোটার পর থেকেই সমাধি প্রাঙ্গণ মুখরিত হয়ে ওঠে। শ্বেতপাথরের সমাধিটি ভরে যায় ভক্তদের আনা ভালোবাসার অর্ঘ্যে। কারো হাতে ছিল প্রিয় লেখকের প্রিয় ফুল, কারো হাতে তার...
স্পেন ফুটবল দলের জন্য বিশ্বকাপের ফাইনালে পৌঁছানোটা এখনও বেশ নতুন একটা অনুভূতি, কারণ ইতিহাস ঘাঁটলে দেখা যাবে তারা এই নিয়ে মাত্র দ্বিতীয়বারের মতো বিশ্বমঞ্চের শেষ লড়াইয়ে পা রেখেছে। তবে দলটির অধিনায়ক...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর