সিএমপি কমিশনারের ওয়্যারলেস বার্তা ফাঁসকারী সেই কনস্টেবল গ্রেপ্তার

আপডেট : ১৮ আগস্ট ২০২৫, ০৪:১৩ পিএম

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসিব আজিজের ওয়াকিটকিতে দেয়া বার্তা রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস করার অভিযোগে অভিক দাস নামে এক পুলিশ কনস্টেবলকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি সিএমপির খুলশী থানায় কর্মরত।

রোববার (১৭ আগস্ট) দিনগত রাতে তাকে গ্রেপ্তার করে খুলশী থানা পুলিশ। 

তার বিরুদ্ধে অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টে মামলা করা হয়েছে বলে জানান, সিএমপির সিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মাহমুদা বেগম।

ওয়্যারলেস নেটওয়ার্কে দেয়া ওই জরুরি বার্তায় কমিশনার বলেছিলেন, পুলিশের সামনে কেউ অস্ত্র বের করা মাত্রই গুলি করতে হবে; সেটা আগ্নেয়াস্ত্র হোক বা ধারালো অস্ত্র। হয় মাথায়, নয়তো বুকে, নয়তো পিঠে, ‘সরকারি’ গুলির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে।

এর আগে গত ১৪ আগস্ট রাতে নগরীর বন্দর থানার সল্টগোলা এলাকায় নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাঁধা দেয়। এসময় সন্ত্রাসীরা বন্দর থানার এসআই আবু সাঈদ রানাকে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। এ ঘটনায় পুলিশ ১৮ জনকে গ্রেপ্তার করে। 

এ ঘটনার পর গত মঙ্গলবার দিনগত রাতে ওয়্যারলেসে সিএমপি কমিশনার কঠোর নির্দেশ দেন— অপরাধীরা অস্ত্র বের করলেই গুলি চালাতে হবে। 

শুধু রবার বুলেট নয়, প্রতিটি টহল ও মোবাইল টিমকে আগ্নেয়াস্ত্র ও লাইভ এম্যুনিশন সঙ্গে রাখতে হবে বলেও নির্দেশ দেন সিএমপি কমিশনার। তার এই বক্তব্য ভিডিও করে অভিযুক্ত কনস্টেবল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেন।

সিএমপি কর্মকর্তাদের মতে, পুলিশের জন্য দেয়া গোপন বার্তা বাইরে চলে যাওয়া নিরাপত্তার জন্য বড় ঝুঁকি। একইসঙ্গে এটি বাহিনীর ভাবমূর্তির জন্যও নেতিবাচক। 

আরবিএস
জ্বালানি খাতের দক্ষ ব্যবস্থাপনার অভাবেই দেশে বর্তমানে তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকট দেখা দিয়েছে এবং দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে না এলে সরকার দ্রুত জনবিচ্ছিন্ন হয়ে পড়বে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ...
চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে গোলাগুলির পর ‘বড়ো সাজ্জাদ’ বাহিনীর অন্যতম সহযোগী ও শীর্ষ সন্ত্রাসী ‘শুটার’ কালা মোবারকসহ চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নাইন এমএম পিস্তলসহ...
চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসের বিষক্রিয়ায় হতাহতের ঘটনায় তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুটি বিদেশি বাণিজ্যিক জাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দুর্ঘটনার পর বাংলাদেশ নৌবাহিনী ও কোস্ট গার্ডের সদস্যরা উদ্ধার ও সহায়তা কার্যক্রমে যোগ দিয়েছেন।
নেপালের রসুয়া ও সংলগ্ন অঞ্চলে হিমবাহ ধস, বরফ ও কাদার প্রলয়ংকরী প্লাবনের ৯ দিন পর আপার ত্রিশূলি থ্রি-এ জলবিদ্যুৎ কেন্দ্রের একটি টানেল বা সুড়ঙ্গ থেকে দুই কর্মীকে অলৌকিকভাবে জীবিত উদ্ধার করা হয়েছে। গত...
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
প্রাকৃতিক আবহাওয়াগত প্রক্রিয়া হিসাবে পরিচিত 'এল নিনো'র প্রভাব বিশ্বজুড়ে দৃশ্যমান হতে শুরু করায় পৃথিবী চরম আবহাওয়ার এক বিপজ্জনক অঞ্চলে প্রবেশ করেছে বলে সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘ মহাসচিব...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর