চন্দ্রনাথে শিবচতুর্দশী মেলায় ধাক্কাধাক্কিতে পাঁচজন আহত

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৫৮ পিএম

চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ ধামে সনাতন ধর্মাবলম্বীদের চলমান শিবচতুর্দশী মেলায় পাহাড়ে ওঠানামার পথে হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে পাঁচজন আহত হওয়ার ঘটনা ঘটেছে।

রোববার (১৯ ফেব্রুয়ারি) সিঁড়ি ভেঙে দুজন মারা যাওয়ার গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়লে এই ঘটনা ঘটে। 

জানা গেছে, শনিবার (১৮ ফেব্রুয়ারি) রাতে চন্দ্রনাথ পাহাড় থেকে নামার সিঁড়ি ভেঙে দুজন মারা গেছেন- এমন গুজব ছড়িয়ে পড়ার পর পুণ্যার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে পাহাড়ে ওঠানামার পথ বন্ধ করে দেওয়া হয়। পরে ভোরের আলো ফোটার পর বিকল্প পথে নামতে অনুমতি দেয়ার পর হুড়োহুড়ি আর ধাক্কাধাক্কিতে এ দুর্ঘটনা ঘটেছে। 

এছাড়াও মানুষের চাপাচাপিতে ২৪ ঘণ্টায় অসুস্থ হয়েছেন আরও হাজার দু’য়েক তীর্থযাত্রী।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নুরুদ্দিন রাশেদ জানান, এ ঘটনায় আহত চারজন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে এখনও আহতদের নাম-পরিচয় জানা যায়নি। 

আরও পড়ুন: নীলফামারীতে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু

সমুদ্রপৃষ্ঠ থেকে এক হাজার ২০০ ফুট ওপরে পাহাড়ের চূড়ায় থাকা চন্দ্রনাথ ধামকে ঘিরে গত শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) থেকে সীতাকুণ্ডে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় তীর্থ শুরু হয়। প্রতিবছর এ মেলা তিনদিনের হলেও এবার তিথির কারণে চার দিন মেলা চলবে।

 

একাত্তর/জো 

চট্টগ্রামের পাহাড়ে ১০ বছর বয়সী শিশু আবিদা সুলতানা আয়নীকে ধর্ষণের চেষ্টায় ব্যর্থ হয়ে হত্যা ও মরদেহ গুম করার মামলায় অভিযুক্ত একমাত্র আসামি মো. রুবেলকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
চট্টগ্রামে বন্যায় প্রায় সাত লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন জানিয়ে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ইতোমধ্যে এক লাখ মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের...
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা এক যাত্রীর কাছ থেকে আনুমানিক তিন কোটি ৫৬ লাখ টাকা মূল্যের দুই কেজি ১৬০ গ্রাম ওজনের স্বর্ণের অলঙ্কার ও গলিত স্বর্ণ উদ্ধার করা হয়েছে।...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর