গাজীপুরে সাংবাদিক কোপানোর ঘটনায় গ্রেপ্তার এক

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:১৩ পিএম

গাজীপুরের শ্রীপুরে এশিয়ান টেলিভিশনের গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কোপানোর ঘটনায় হামলাকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) গভীর রাতে থানা পুলিশের একটি দল তাকে কাওরাইদের তারকাটা বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে।  

জানা গেছে, গ্রেপ্তার আল আমিন উপজেলার কাওরাইদ ইউনিয়নের গলদাপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। তার বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান জানান, সাংবাদিককে কুপিয়ে গুরুতর আহতের ঘটনায় জড়িত থাকায় আল আমিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। 

আরও পড়ুন: বেনাপোল সীমান্তে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

এর আগে গত ৭ ফেব্রুয়ারি বিকেলে তথ্য সংগ্রহের সময় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল ‘এশিয়ান টেলিভিশন’ এর গাজীপুর প্রতিনিধি আরিফ খান আবিরকে কুপিয়ে গুরুতর জখম করে একদল সন্ত্রাসী। এ ঘটনায় থানায় মামলা দায়ের করেন আহত সাংবাদিক।


একাত্তর/এসজে

গাজীপুরের কালিয়াকৈরের সফিপুরে অবস্থিত ‘ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস লিমিটেড’-এর কারখানায় লাগা আগুন ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের প্রায় পৌনে দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টায় পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে।...
গাজীপুরের কালিয়াকৈরে ইবনে সিনা ফার্মাসিউটিক্যালসে আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে মাদক মামলায় আটক এক নারী ও এক পুরুষ আসামিকে ছাড়িয়ে নিতে রামদা, হাসুয়াসহ দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে এক রক্তক্ষয়ী হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকেল ৫টা ১৫...
গাজীপুরের টঙ্গীর চেরাগ আলী এলাকায় ড্রাগ ইন্টারন্যাশনাল লিমিটেডের ওষুধ কারখানায় লাগা আগুন প্রায় সাড়ে চার ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ২১টি ইউনিটের দীর্ঘ প্রচেষ্টার পর বুধবার (১৪...
ভারতের সঙ্গে বাংলাদেশ কিংবা ফ্রান্সের তুলনা টেনে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর করা ‘শাসন পরিবর্তন’ মন্তব্য নিয়ে নতুন রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। এই বিতর্কের জবাবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতা ও সংসদ...
বলিউড তারকা টাইগার শ্রফকে হত্যার উদ্দেশ্যে পরিচালিত চাঞ্চল্যকর ও রোমহর্ষক হামলার রেশ কাটতে না কাটতেই মূল তিন শ্যুটারকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার সন্ধ্যায় মুম্বাইয়ের জুহুতে টাইগারের বিএমডব্লিউ...
শারদীয় দুর্গোৎসবের অন্যতম প্রধান আকর্ষণ ও তাৎপর্যপূর্ণ দিন মহাঅষ্টমীতে দেবী দুর্গার জীবন্ত প্রতীক হিসেবে এক কুমারী শিশুকে আরাধনা করেছেন সনাতন ধর্মাবলম্বীরা।
সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নুরুল হকের পরিবার সরকারের কূটনৈতিক সহায়তায় দীর্ঘ প্রতীক্ষিত ক্ষতিপূরণের অর্থ বুঝে পেয়েছে। প্রাপ্ত এই সহযোগিতার জন্য গভীর কৃতজ্ঞতা জানাতে নিহতের স্বজনেরা আজ...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর