বেনাপোল সীমান্তে পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৪ এএম

যশোরের শার্শার অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে দুইটি নাইন এমএম পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল আটক করেছে বিজিবি। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়। তবে পালিয়ে যাওয়ায় এক পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। 

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমান জানান, ভারত থেকে অস্ত্রের একটি চালান পাচার হচ্ছে এমন গোপন খবরের ভিত্তিতে শার্শার অগ্রভুলাট সীমান্তের দক্ষিণ পাড়ায় একটি টহল দল নিয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহজনক এক মোটরসাইকেল আরোহীকে থামতে বলা হয়। 

মোটরসাইকেলটি থামানোর পর তাকে তল্লাশির জন্য কোমরে হাত দিলে তৎক্ষণাৎ সে তার লুঙ্গি খুলে দৌড়ে পালিয়ে যায়। পরে তার লুঙ্গির ভেতর থেকে দুইটি ৯ এমএম পিস্তল (ইউএসএ), দুইটি খালি ম্যাগাজিন এবং একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

আরও পড়ুন: দাওয়াপত্রে নেতার নাম পরে লেখায় মারধরের অভিযোগ

আটক অস্ত্র, ম্যাগাজিন এবং মোটরসাইকেলের বাজারমূল্য আনুমানিক তিন লাখ একান্ন হাজার টাকা বলে জানান বিজিবির এই কর্মকর্তা।


একাত্তর/এসজে 

যশোরের নাতনিকে উত্ত্যক্তের (ইভ টিজিং) প্রতিবাদ করায় নানাকে পিটিয়ে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশী কয়েকজন যুবকের বিরুদ্ধে। এঘটনায় থানায় মামলার পর পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে।
যশোরের শার্শা উপজেলার বেনাপোলে ব্যবসায়ী সোহাগ হোসেনের ভাড়া বাসায় ১০-১২ জনের একদল দুর্বৃত্ত আকস্মিক সশস্ত্র হামলা ও গুলিবর্ষণ করেছে। পূর্বের ব্যবসায়িক লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে পরিকল্পিতভাবে...
যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
দেশের তিনটি জেলায় আলদা সড়ক দুর্ঘটনায় নারী ও পথচারীসহ অন্তত আটজন নিহত হয়েছেন। শনিবার (২৩ মে) সকাল থেকে দুপুরের মধ্যে কুমিল্লা, যশোর ও কুষ্টিয়ায় এসব সড়ক দুর্ঘটনা ঘটে। এসব ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর