রোমাঞ্চকর লড়াইয়ে লিলেকে হারালো পিএসজি

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৫২ পিএম

ফ্রেঞ্চ লিগ ওয়ানে দারুণ জমজমাট এক লড়াই শেষে জয়ের হাসি নিয়েই মাঠ ছেড়েছে ফরাসি জায়ান্ট পিএসজি। শেষ মুহূর্তে লিওনেল মেসির যাদুতে পিএসজি ৪-৩ গেলে হারায় লিলেকে। 

রোববার বিকেলে পার্ক দো প্রিন্সেসে দুর্দান্ত সূচনায় দুই গোল ব্যবধানে এগিয়ে যায় পিএসজি। ঠিক একই রকমভাবে খেলায় ফেরে লিলে। শুধু তাই এগিয়েও যায় অতিথিরা। 

এরপর নির্ধারিত সময়ের শেষ দিকে সমতা ফেরান কিলিয়ান এমবাপে। এরপর ম্যাচের প্রায় অন্তিম মুহূর্তে মেসির গোল। তাতে হারের বৃত্ত ভাঙতে পেরেছে ফরাসি চ্যাম্পিয়নরা।

পিএসজিন হয়ে এদিন গোল পেয়েছেন বিশ্বসেরা তিন তারকাই। জোড়া গোল করেছেন এমবাপে। একটি করে গোল দিয়েছেন নেইমার ও মেসি।

সব প্রতিযোগিতা মিলে আগের তিনটি ম্যাচেই হেরে ছিলো পিএসজি। এ কারণে ম্যাচের আগে কোনঠাসা ছিলো তারকা সমৃদ্ধ এই দলটি।

একই ভাগ্য বরণের পথে ছিলো এদিনও। ৮৭ মিনিট পর্যন্ত ৩-২ ব্যবধানে পিছিয়ে ছিল দলটি। এরপর এমবাপে ও মেসির নৈপুণ্যে শেষ পর্যন্ত স্বস্তির জয় মিলে প্যারিসের ক্লাবটির।

তবে পুরো ম্যাচেই হয়েছে রোমাঞ্চকর লড়াই। খেলার শুরু থেকে আক্রমণ পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। দুর্দান্ত সব সুযোগ মিস করছিলো দুই দলই। 

১১তম মিনিটে এগিয়ে যায় পিএসজি। নেইমারের বাড়ানো বল থেকে দুই খেলোয়াড়কে কাটিয়ে আরও এক খেলোয়াড়ের বাধা পেরিয়ে দারুণ এক স্লাইড শটে বল জালে পাঠান এমবাপে।

এর পাঁচ মিনিট পর স্কোরবোর্ডে নাম লেখান নেইমার। ভিতিনহাকে পাস দিয়ে ডি-বক্সে ঢোকেন তিনি। পর্তুগিজ মিডফিল্ডারের শট গোলরক্ষক ফেরালেও ভুল করেন নেইমার। 

২৪তম মিনিটে ব্যবধান কমায় লিলে। ৫১তম মিনিটে ইনজুরিতে পড়ে মাঠ ছাড়েন নেইমার। এর সাত মিনিট পর সমতায় ফেরে লিল। সফল স্পটকিক থেকে গোল আদায় করে নেন ডেভিড।

আরও পড়ুন: লা লিগায় টানা সপ্তম জয় পেলো বার্সেলোনা

৬৯তম মিনিটে পিএসজি শিবির স্তব্ধ করে দেন বাম্বা। গোমেজের অসাধারণ থ্রু বল ধরে বুলেট গতির শটে দোনারুমাকে পরাস্ত করেন এ ফরাসি মিডফিল্ডার।

৮৭তম মিনিটে সমতায় ফেরে পিএসজি। বেরনাতের কাটব্যাক থেকে দারুণ এক স্লাইড শটে লক্ষ্যভেদ করেন এমবাপে। পরে ম্যাচের যোগ করা সময়ে জয়সূচক গোলটি করেন মেসি।


একাত্তর/এসি

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রোমাঞ্চ, গোলবন্যা আর নাটকীয়তার এক অবিস্মরণীয় রাতে ফুটবলবিশ্ব সাক্ষী হলো ৪৬টি গোলের মহোৎসব। তবে রাতের সবচেয়ে হাইভোল্টেজ এবং নাটকীয় ম্যাচে ম্যানচেস্টার সিটিকে তাদেরই ঘরের...
ইউরোপিয়ান ফুটবলের সবচেয়ে রোমাঞ্চকর ও হাই-ভোল্টেজ ম্যাচে রাতে মুখোমুখি হচ্ছে দুই পরাশক্তি ম্যানচেস্টার সিটি এবং প্যারিস সেন্ট-জার্মেইন (পিএসজি)। উয়েফা চ্যাম্পিয়নস লিগের দ্বিতীয় রাউন্ডের এই মহারণে...
স্প্যানিশ তারকা ফেরান তোরেসের উড়ন্ত পারফর্ম্যান্সে অবশেষে চলতি ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয়ের মুখ দেখল চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট জার্মেইন- পিএসজি। রোববার রাতে ঘরের মাঠের দল ব্রেস্তকে ১-০ ব্যবধানে হারিয়ে...
ফরাসি লিগ ওয়ানে পিএসজিকে তাদেরই ঘরে ২-১ ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করে নিয়েছে এএস মোনাকো। কোচের চুক্তির মেয়াদ বৃদ্ধির উৎসবের দিনে এমন হারে লিগের প্রথম তিন ম্যাচেই জয়হীন থাকার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর