বাইক থেকে ছিটকে পড়ে ট্রাক্টরচাপায় শিক্ষকের মৃত্যু

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:১৯ পিএম

পঞ্চগড়ের বোদা উপজেলায় ট্রাক্টরের চাপায় মোটরসাইকেল আরোহী এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনার পর ঘাতক ট্রাক্টরটিতে আগুন ধরিয়ে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। 

সোমবার (২০ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের ফুটকিবাড়ি বাজারের সামনে এই দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত যশোদা রানী (৩৫) ফুটকিবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের নন্দগছ গ্রামে। তিনি ওই এলাকার রাজিব চন্দ্র রায়ের স্ত্রী৷ 

পুলিশ ও স্থানীয়রা জানান, যশোদা রানী অতুল চন্দ্র রায় নামে একজন সহকর্মীর মোটরসাইকেলে করে স্কুলে যাচ্ছিলেন। স্কুলের সামনে পৌঁছে ফুটকিবাড়ি বাজারে মোটরসাইকেলের চাকা বালুতে পিছলে গিয়ে যশোদা রানী সড়কে ছিটকে পড়েন। সাথে সাথে একটি ইটবোঝাই ট্রাক্টর তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

আরও পড়ুন: গাজীপুরে সাংবাদিক কোপানোর ঘটনায় গ্রেপ্তার এক

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজয় কুমার রায় জানান, দুর্ঘটনার পর স্থানীয়রা যশোদা রানীর মরদেহ পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তার মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে।


একাত্তর/এসজে

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় মাঠে কৃষিকাজ করার সময় বজ্রপাতে আলাদা দুটি ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে উপজেলার সদর ও দণ্ডপাল ইউনিয়নে এই দুর্ঘটনা ঘটে।
পঞ্চগড় সদর উপজেলার ঐতিহাসিক মহারাজার দিঘি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় নিহতের হাতে একটি চিরকুট পাওয়া গেছে। 
পঞ্চগড়ে বিস্কুটের প্রলোভন দেখিয়ে পাঁচ ও ছয় বছর বয়সী দুই শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা সীমান্ত দিয়ে নারী ও শিশুসহ ১৩ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কঠোর বাধার মুখে পড়ে তাদের...
প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘদিন ধরে রাজপথে ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের উদ্দেশ্য বলেছেন, আমরা অতীতে একসাথে ছিলাম, আছি এবং একসাথেই থাকবো।
স্বাক্ষরিত জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবে বিএনপি সরকার। যুগপৎ আন্দোলনের শরিকদের এমনটিই জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে স্পেনের মহাকাব্যিক জয় শুধু একটি ঐতিহাসিক ট্রফি অর্জন আর রূপকথার গল্প নয়, এটি ছিল ফুটবলের এক প্রজন্ম থেকে অন্য প্রজংশে ব্যাটন হস্তান্তরের স্মারক। ফুটবল...
২০২৬ ফিফা বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনালে আর্জেন্টিনার বিরুদ্ধে ইনজুরি টাইমে ফেরান তোরেসের অবিশ্বাস্য গোল স্প্যানিশ ফুটবলে নতুন ইতিহাস লিখেছে। ২০১০ সালে আন্দ্রেস ইনিয়েস্তার সেই ঐতিহাসিক জয়ের পর দেশকে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর