ডাম্প ট্রাক চাপায় চীনা নাগরিক নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০২:৪২ পিএম

মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিক নিহতের ঘটনায় অভিযুক্ত ডাম্প ট্রাক চালককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১১টার দিকে রাজধানী ঢাকার মিরপুর-১ এর টোলারবাগ থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব মাদারীপুর ক্যাম্পের সদস্যরা। 

জানা গেছে, গ্রেপ্তার সাদ্দাম হোসেন মাদারীপুরের শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের গোলাপ শিকদারকান্দি এলাকার ছাবু শিকদারের ছেলে।

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে র‌্যাব-৮ হেড কোয়াটারের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহমুদুল হাসান জানান, শনিবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে ফরিদপুরের ভাঙ্গা থেকে ছয়জন শ্রমিক ও পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত সার্ভেয়ার চ্যাংবিনকে (৩২) নিয়ে ঢাকামুখী সার্ভিস লেনের দিকে যাচ্ছিল একটি পিকআপ। 

মাঝপথে শিবচরের সূর্যনগর এলাকায় তিনজন শ্রমিককে নামিয়ে দিয়ে বাকি তিনজন ও সার্ভেয়ারকে নিয়ে প্রজেক্ট এরিয়ার দিকে রওনা হয় গাড়িটি।

এসময় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে’র দৌলতপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপটি দুমড়েমুচড়ে যায়। 

এ দুর্ঘটনায় গাড়িতে থাকা চালক ও চীনা সার্ভেয়ারসহ পাঁচজন আহত হন। এদের মধ্যে ওই চীনা নাগরিক ও রিজু নামে এক বাংলাদেশিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। 

আরও পড়ুন: বাইক থেকে ছিটকে পড়ে ট্রাক্টরচাপায় শিক্ষকের মৃত্যু

পরে সকাল ১০টার দিকে ঢাকা মেডিক্যালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ওই চীনা নাগরিককে মৃত ঘোষণা করেন। এদিকে অন্য আহত শ্রমিকরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন নেন।

এ ঘটনায় পরদিন পদ্মা সেতু রেলওয়ে প্রকল্পে কর্মরত মুইদ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চালককে আসামি করে শিবচর থানায় সড়ক পরিবহন আইনে একটি মামলা দায়ের করেন।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ডাম্প ট্রাকটি জব্দ ও চালককে শনাক্ত করে আসামি সাদ্দামকে গ্রেপ্তার করে র‍্যাব। এরপর থানা পুলিশের মাধ্যমে তাকে আদালতে পাঠায় পুলিশ। 


একাত্তর/এসজে

মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
বগুড়ার শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুরে এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আব্দুল বারীর গাড়ি দুর্ঘটনায় পড়েছে। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন।
মাদারীপুরে পথচারী এক শিশুকে বাঁচাতে গিয়ে রিমান্ডের আসামি বহনকারী পুলিশের একটি জিপ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে উল্টে যায়।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর