২৬ দিন পর ডুবন্ত কার্গো জাহাজ উদ্ধার

আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৫ পিএম

মোংলা বন্দরের পশুর নদীতে সার নিয়ে ডুবে যাওয়া কার্গো জাহাজ এম ভি শাহজালাল এক্সপ্রেস ২৬ দিন পর উদ্ধার হয়েছে। ৫শ মেট্রিক টন সার গলে পানিতে মিশে যাওয়ায় কোনো সারই তোলা সম্ভব হয়নি। ডুবে যাওয়া কার্গো জাহাজটি উত্তোলন করেছেন মোংলার খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজ। 

খান জাহান আলী স্যালভেজ এন্টারপ্রাইজের মালিক আবুল কালাম চৌধুরী জানান, মোংলা বন্দরের পশুর চ্যানেলের হাড়বাড়ীয়ার ৮ নম্বর এ্যাংকোরেজ এলাকায় ডুবে যাওয়া সার বোঝাই কার্গো জাহাজটি দুর্ঘটনাকবলিত হওয়ার ২৬ দিন পর রোববার উদ্ধার করা হয়েছে। লোহার ওয়াররোপ দিয়ে সিলিং করে দুইপাশে পল্টুন বয়া বেঁধে ভাসিয়ে তোলা হয় জাহাজটিকে। এরপর ভাসিয়ে এনে জাহাজটি সোমবার সকালে বন্দর কর্তৃপক্ষের পরিদর্শক বাংলা পারিজাতের পিছনে পশুর নদীর চরে উঠিয়ে রাখা হয়েছে। এখান থেকে এটিকে খুলনায় ডকইয়ার্ডে নেয়া হবে বলেও জানান তিনি। 

image


কার্গো জাহাজ মালিক আজহার সিদ্দিক বাদশা বলেন, গত ২৪ জানুয়ারী হাড়বাড়ীয়ার ৯ নম্বর এ্যাংকোরেজের একটি বিদেশী জাহাজ থেকে সার বোঝাই করে খুলনার উদ্দেশ্যে রওনা করলে পথিমধ্যে ঘন কুয়াশা ও প্রচন্ড স্রোতের তোড়ে ৮ নম্বর এ্যাংকোরেজে থাকা অপর একটি বিদেশী জাহাজের সাথে ধাক্কা লেগে প্রায় ৫শ মেট্টিক টন সার নিয়ে কার্গোটি ডুবে গিয়েছিলো। এরপর বন্দর কর্তৃপক্ষ ১৯ ফেব্রুয়ারীর মধ্যে কার্গোটি উত্তোলনের সময়সীমা বেঁধে দেন। সেই সময়ের মধ্যে আমরা স্থানীয় স্যালভেজ দিয়ে ওই জাহাজটি উদ্ধার করতে সক্ষম হয়েছি। তবে সমুদয় সার পানিতে গলে দ্রবীভূত হয়ে যায়। 


একাত্তর/এআর

পূর্ব সুন্দরবনের জোংড়া অফিস সংলগ্ন পশুর নদী থেকে একটি মৃত বাঘ উদ্ধার করা হয়েছে। 
চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীর হাকিমপুর চরে নদীতে পর্যাপ্ত পানি না থাকায় নাব্যতা সংকটে ১৮৩ টন পাথরবোঝাই একটি জাহাজ আটকে পড়েছে। জাহাজটি ভারতের ময়া থেকে রাজশাহীর সুলতানগঞ্জ আসছিল।
মোংলা বন্দরের পশুর নদীতে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে 'আনমনা-২' নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। 
বাগেরহাটের মোংলায় পশুর নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়ার তিনদিন পর এক জেলের মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (২১ নভেম্বর) সকালে কানাইনগর এলাকার পশুর নদীর চরে ভাসমান অবস্থায় মরদেহটি...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর