পশুর নদীতে ক্লিংকার নিয়ে ডুবলো লাইটার জাহাজ

আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৯:৪৬ এএম

মোংলা বন্দরের পশুর নদীতে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার (সিমেন্টের কাঁচামাল) নিয়ে 'আনমনা-২' নামে একটি লাইটার জাহাজ ডুবে গেছে। 

রোববার রাত সাড়ে ৮টায় এ দুর্ঘটনা ঘটে। এসময় জাহাজটিতে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর কূলে উঠে প্রাণে বেঁচে যান।

বাংলাদেশ লাইটারেজ জাহাজ শ্রমিক ইউনিয়নের সহসভাপতি মাঈনুল ইসলাম মিন্টু জানান, বন্দরের চার নম্বর বয়ায় অবস্থান করা বাংলাদেশি পতাকাবাহী মার্চেন্ট শিপ 'এমভি জাহান ব্রাদার্স' থেকে সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে রোববার বিকালে পশুর নদীর কাইনমারী এলাকায় নোঙর করে 'আনমনা-২'।

তিনি বলেন, পরে এ ক্লিংকার নিয়ে খুলনার রুপসা নদীর পাড়ে শুনসিং কোম্পানির 'সেভেন রিংকস' সিমেন্ট ফ্যাক্টরিতে রওনা হওয়ার সময় রাত সাড়ে ৮টায় টার্নিং করতে গেলে স্রোতের টানে জাহাজটির নোঙর ছুটে গেলে চালক কাইনমারী খাল সংলগ্ন এলাকার চড়ে তুলে দেন। এসময় জাহাজটি একপাশে ঝুঁকে পড়ে এবং ধীরে ধীরে ডুবে যায়। তবে জাহাজে থাকা ১০ নাবিক সাঁতরে নদীর কূলে উঠে প্রাণ বাঁচান।  

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, গত ১৩ অক্টোবর ২৬ হাজার ৫০০ মেট্রিক টন ক্লিংকার নিয়ে বন্দরের চার নম্বর বয়ায় নোঙর করে মার্চেন্ট শিপ জাহান ব্রাদার্স। রোববার ওই জাহাজ থেকে এমভি আনমনা-২ নামে একটি কার্গো জাহাজ সাড়ে ৮০০ মেট্রিক টন ক্লিংকার বোঝাই করে। রাতে দুর্ঘটনার পর ঘটনাস্থলে বন্দরের মুরিং বোট এমভি হিরা নামে একটি জলযান রওনা হয়েছে।

দুর্ঘটনার পরে বন্দরে চ্যানেল নিরাপদ রয়েছে বলেও জানায় হারবার বিভাগ।

আরবিএস
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জাল করে বিভিন্ন দপ্তরে বেআইনি তদবির বাণিজ্যের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।...
সুন্দরবনে কোস্টগার্ডের সঙ্গে দুই দিনব্যাপী শ্বাসরুদ্ধকর বন্দুকযুদ্ধের পর কুখ্যাত ‘দুলাভাই বাহিনী’র প্রধানসহ দুই ডাকাতকে আটক করা হয়েছে। এই অভিযানে অপর এক ডাকাত নিহত হয়েছেন। অভিযানস্থল থেকে উদ্ধার...
সুন্দরবনে চোরা হরিণ শিকারিদের পাতা ফাঁদে আটকে পড়া বাঘটি উদ্ধার করেছে বনবিভাগ। 
মোংলায় বজ্রপাতে বিএনপি নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরে নিজ বাড়ির পুকুরে মাছ ধরার সময় বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হন তিনি।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
পটুয়াখালীর কলাপাড়ায় একটি ডাবল ডেকার স্লিপার কোচ নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে পড়ে অন্তত ১৫ জন পর্যটক আহত হয়েছেন। 
ভারতের একটি নামসর্বস্ব প্রতিষ্ঠানের সঙ্গে সাড়ে সাত কোটি ইউরো বা প্রায় এক হাজার কোটি টাকার গোলাবারুদ চুক্তির বড়সড় কেলেঙ্কারিতে তোলপাড় শুরু হয়েছে বাল্টিক সাগরের তীরে অবস্থিত ছোট্ট দেশ এস্তোনিয়ায়।...
ধর্মের নামে কোনো বিভাজন চায় না বিএনপি সরকার বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর