পশ্চিমাদের প্রশংসায় বাইডেন, পুতিন দিলেন যুদ্ধের দায়

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৪৭ পিএম

পশ্চিমারা রাশিয়ার ওপর হামলার পরিকল্পনা করছে না বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। ইউক্রেনে রুশ আক্রমণের প্রথম বার্ষিকীর আগে পোল্যান্ডে বক্তৃতা দেওয়ার সময় মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) তিনি এই মন্তব্য করেন। অপরদিকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগের চেয়ে কঠোর ভাষায় ইউক্রেন যুদ্ধের জন্য পশ্চিমাদেরই দায়ী করলেন।

এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার পোল্যান্ডের ওয়ারশের রয়্যাল ক্যাসেলের বাইরে জড়ো হওয়া জনতার উদ্দেশে ভাষণ দেন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, পুতিন ভেবেছিলেন বিশ্ব গুটিয়ে যাবে, তিনি ভুল ছিলেন।

তিনি জোর দিয়েই বলেন, ন্যাটো এখন আগের চেয়েও বেশি ঐক্যবদ্ধ। কিয়েভ শক্তভাবে দাঁড়িয়েছে এবং মুক্ত, আর ইউক্রেনের জন্য পশ্চিমাদের সহায়তা ব্যর্থ হবে না।

image


অপরদিকে মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টায় পার্লামেন্টের উভয় কক্ষের সদস্যদের সামনে ইউক্রেন সংঘাতের বিষয়ে রাশিয়ার রাজনৈতিক ও সামরিক অভিজাতদের সর্বশেষ পরিস্থিতি জানাতে দেওয়া এক ভাষণে পুতিন বলেন, ‘তারাই যুদ্ধ শুরু করেছে.. আমরা তা বন্ধের জন্য শক্তি প্রয়োগ করছি’।

পুতিন বলেন, ‘আমরা এই সমস্যাটি শান্তিপূর্ণভাবে সমাধান করার জন্য যথাসাধ্য চেষ্টা করছিলাম। এই কঠিন সংঘাত থেকে বের হতে শান্তিপূর্ণ উপায় নিয়ে আলোচনা করছিলাম। কিন্তু আমাদের পেছন পেছন ভিন্ন দৃশ্যকল্প তৈরি করা হচ্ছে।’

আরও পড়ুন: ইইউ-ব্রিটেনের ওপর পাল্টা নিষেধাজ্ঞা দিলো ইরান

পুতিন আরো বলেন, ‘মাতৃভূমির সঙ্গে থাকার সিদ্ধান্তের চেয়ে সাহসী আর কিছুই হতে পারে না। আমাদের পূর্বপুরুষ এবং আমাদের সন্তান ও নাতি-নাতনিদের ভবিষ্যতের জন্য আমাদের বীরেরা লড়াই করছেন।’

তার দাবি, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা দেশগুলো নিজেরাই নিজেদের শাস্তি দিচ্ছে। এই মন্তব্যের সঙ্গে তিনি দ্রব্যমূল্য বৃদ্ধি, ব্যবসা বন্ধ ও জ্বালানি সংকটের কথা তুলে ধরেন।

image


পুতিনের অভিযোগের জবাব দিয়ে বাইডেন বলেন, পুতিনের অভিযোগ ঠিক নয়। পশ্চিমারা রাশিয়ায় হামলার চক্রান্ত করছে না। রাশিয়ার লাখো নাগরিক, যারা প্রতিবেশী দেশগুলোর সঙ্গে শান্তিতে বসবাস করতে চান, তারা কারো শত্রু নন।

বাইডেন আরো বলেন, ইউক্রেনে রাশিয়া ধারাবাহিকভাবে হামলা চালিয়ে গেলে পশ্চিমাদের শক্তি কমে আসবে বলে মনে করছেন মস্কোর নেতারা। কিন্তু পুতিন এখনো পশ্চিমাদের দৃঢ়তা বুঝতে পারেননি।


একাত্তর/আরএ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত যুদ্ধবিরতি ঘোষণার পর এই প্রথম কোনো ইউক্রেনীয় বিদ্যুৎ বা জ্বালানি অবকাঠামোকে নিশানা করেনি রাশিয়ার সেনাবাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একতরফা জ্বালানি খাতে যুদ্ধবিরতির ঘোষণার পরও ইউক্রেনজুড়ে নিজেদের সামরিক অভিযান ও ধ্বংসাত্মক হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা...
মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের একতরফা ‘জ্বালানি যুদ্ধবিরতি’ ঘোষণার কয়েক  ঘণ্টার মধ্যেই ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভের একটি তাপবিদ্যুৎ কেন্দ্রে প্রাণঘাতী হামলা চালিয়েছে রাশিয়া। ওয়ারশতে...
আগামী মাসের মার্কিন মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে বিশ্ব রাজনীতিতে ফের বড় ধরনের নাটকীয়তার জন্ম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সোশাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশালে আচমকা...
সরকারি প্রশাসনের শীর্ষ স্তরে এক বড় ধরনের রদবদলের হাওয়া বইছে! এক প্রজ্ঞাপনেই সচিব পদমর্যাদার ১০ জন শীর্ষ কর্মকর্তার দপ্তর বদল, নতুন পদে পদোন্নতি এবং সংযুক্তি ঘোষণা করেছে সরকার। এই প্রশাসনিক রদবদলের...
বলিউডে গ্যাংস্টারদের রক্তক্ষয়ী হুমকি আর ত্রাসের রাজত্ব যেন কোনোভাবেই থামছে না! মুম্বাইয়ের অভিজাত জুহু এলাকায় বলিউড তারকা টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে অতর্কিত গুলিবর্ষণের ঘটনার রেশ কাটতে না কাটতেই...
দীর্ঘ তিন বছরের অপেক্ষা শেষে অবশেষে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি (গ্রিনকার্ড) পেলেন নব্বইয়ের দশকের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। এর ফলে এখন থেকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে তাঁর...
শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে কেউ কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন এসআরবির...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর