সৈকতে পাওয়া রহস্যময় গোলক নিয়ে বিভ্রান্ত জাপান

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:১৬ পিএম

জাপানের একটি সমুদ্র সৈকতে ভেসে আসা একটি বিশাল ধাতব গোলক স্থানীয় বাসিন্দাদের মনে নানা জল্পনা-কল্পনার জন্ম দিয়েছে। কেউ এটিকে আখ্যা দিয়েছেন গডজিলার ডিম হিসেবে, কেউবা আবার বলছেন এটি অন্য কোনও গ্রহ থেকে এসেছে। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কর্তৃপক্ষ এখনও বলতে পারছে না এটি আসলে কী জিনিস। এমনকি তদন্ত করতে পাঠানো পুলিশ বা বোমা স্কোয়াডও এ সম্পর্কে এখন পর্যন্ত কিছু বলতে পারেনি। 

তবে যা জানা যায় তা হলো এটি ভেতরে ফাঁপা এবং কারও জন্য কোনও হুমকি নয়। অনেকে এটিকে এক ধরনের বয়া বলে সন্দেহ করছেন।

উপকূলীয় শহর হামামাৎসুতে পাওয়া বস্তুটিকে মুগ্ধ স্থানীয়রা বিভিন্নভাবে 'গডজিলার ডিম', 'মুরিং বয়' এবং 'মহাকাশ থেকে আসা' বলে অভিহিত করেছেন।

জাপানি সম্প্রচারক এনএইচকে এনশুহামা সমুদ্র সৈকতে দুজন কর্মকর্তার ফুটেজ দেখিয়েছে,  যারা মরিচা ধরা, ধাতব গোলকটির দিকে তাকিয়ে আছেন। গোলকটি প্রায় চার দশমিক ৯ ফুট চওড়া।

একজন স্থানীয় ব্যক্তি সমুদ্র তীরে অস্বাভাবিক বস্তুটি লক্ষ্য করার পর পুলিশকে সতর্ক করেন। এরপর কর্তৃপক্ষ এলাকাটি ঘেরাও করে এবং এক্স-রে পরীক্ষা পরিচালনা করে। তবে বস্তুটি যে নিরাপদ তা নিশ্চিত করা ছাড়া এক্স-রে পরীক্ষায় আর কিছু জানা যায়নি।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, বস্তুটি শীঘ্রই সরিয়ে ফেলা হবে।

এই ধরণের সন্ধান সাধারণ পরিস্থিতিতে কোনও সন্দেহের উদ্রেক নাও করতে পারে। তবে এই মাসের শুরুর দিকে মার্কিন যুক্তরাষ্ট্র একটি সন্দেহভাজন চীনা গুপ্তচর বেলুনকে ভূপাতিত করার পর থেকে অজ্ঞাত বস্তু নিয়ে সাধারণ মানুষের উদ্বেগ বেড়ে গেছে। 

আরও পড়ুন: তুরস্কে উদ্ধারকাজ বন্ধ হলেও চলছে মরদেহের খোঁজ

২০১৯ সাল থেকে অন্তত তিনবার জাপানের আকাশে সন্দেহজনক নজরদারি বেলুন দেখা গেছে বলে চীনের কাছে উদ্বেগ প্রকাশ করেছে দেশটি। গত সপ্তাহে প্রথমবার এই অভিযোগ করে তারা। তবে বেইজিং গুপ্তচরবৃত্তির অভিযোগ অস্বীকার করেছে।

চার বছরের মধ্যে প্রথম দ্বিপাক্ষিক নিরাপত্তা সংলাপে বুধবার (২২ ফেব্রুয়ারি) দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা মিলিত হন। এই বসন্তে একটি যোগাযোগ হটলাইন চালু করার জন্য কাজ করতে সম্মত হয়েছে উভয়পক্ষ।


একাত্তর/এসজে

অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে কর্মঘণ্টা ও ওভারটাইমের বিধিনিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে জাপান সরকার। মঙ্গলবার থেকে কার্যকর হতে যাওয়া এই পদক্ষেপকে ঘিরে দেশজুড়ে মিশ্র প্রতিক্রিয়া...
জাপানের সর্বোচ্চ ও পবিত্র পর্বত হিসাবে বিবেচিত ‘মাউন্ট ফুজি’ জয়ের চরম নেশায় এক বাপের কাণ্ড দেখে চোখ কপালে উঠেছে স্বয়ং দেশটির পুলিশের! পাহাড়ে চড়তে গিয়ে ক্লান্তি প্রকাশ করায় সাত বছরের সন্তানকে হাজার...
জাপানের কাছেই বিতর্কিত একটি দ্বীপে বৃহস্পতিবার ঝটিকা সফর করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম কোনো দ্বীপে পুতিনের এই পা রাখা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছে...
প্রচণ্ড গতিতে ধেয়ে আসা সামুদ্রিক ঘূর্ণিঝড় বা টাইফুন ডলফিনের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে পড়েছে জাপানের দক্ষিণাঞ্চলীয় ওকিনাওয়া ও কাগোশিমা প্রশাসনিক অঞ্চল। শনিবার ঝড়ের আঘাতে অন্তত ছয়জন আহত হওয়ার পাশাপাশি...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর