পূর্ব ইউরোপকে আশ্বস্ত করলেন বাইডেন

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০২:০২ পিএম

ন্যাটোর সদস্য পূর্ব ইউরোপের ৯ দেশের রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠক করেছেন বাইডেন। তিনি তাদের আশ্বস্তও করেছেন।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) পোল্যান্ড ছাড়ার আগে এই ৯ দেশের নেতার সঙ্গে বৈঠক করলেন বাইডেন।

দেশগুলো হলো- বুলগারিয়া, চেক রিপাবলিক, এস্তোনিয়া, হাঙ্গেরি, লাতভিয়া, লিথুয়ানিয়া, পোল্যান্ড, স্লোভাকিয়া ও রোমানিয়া।

এই দেশগুলোকে আশ্বস্ত করে বাইডেন বলেন, আমি আগেও অনেকবার জানিয়েছি, ন্যাটোর প্রতিটি ইঞ্চি জমি রক্ষা করতে যুক্তরাষ্ট্র দায়বদ্ধ।

তিনি বলেন, ন্যাটো নিয়ে আমেরিকা যা প্রতিশ্রুতি দিয়েছে তা পালন করবে।

এই ৯ দেশ ইউক্রেনকে বাড়তি সামরিক সাহায্য দেয়ার পক্ষে। তারা জানিয়েছে, ইউক্রেনের জন্য এটা জরুরি।

লিথুয়ানিয়ার প্রেসিডেন্ট আলোচনার পর জানান, তিনি বাল্টিক দেশগুলিকে আরো সামরিক সাহায্য দেয়ার কথাও বলেছেন। তিনি জানিয়েছেন, আমি অত্যাধুনিক কিন্তু অতি প্রয়োজনীয় জিনিসগুলি এই দেশগুলিতে মোতায়েন করার জন্য বলেছি। যেমন, এয়ারস্পেস নজরদারি ব্যবস্থা, হেলিকপ্টার, অত্যাধুনিক কামান। এই দেশগুলিতে ওই সামরিক সরঞ্জাম রোটেশনের ভিত্তিতে মোতায়েন করার অনুরোধ জানিয়েছি।

আরও পড়ুন: পরমাণু অস্ত্র চুক্তি স্থগিত করা রাশিয়ার ‘বড় ভুল’: বাইডেন

রাশিয়া ক্রাইমিয়া দখল করে নেয়ার পর বুখারেস্ট নাইন গ্রুপ তৈরি হয়েছিল। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখার পক্ষে। তাই তিনি আসেননি, বাইডেনের ডাকা বৈঠকে যোগ দিয়েছিলেন প্রেসিডেন্ট কাতালিন নোভাক।

এই ৯ দেশের আশঙ্কা, ইউক্রেনের পর রাশিয়া তাদেরও আক্রমণ করতে পারে। তাই তারা যুদ্ধ শেষ করতে চাইছে না।


একাত্তর/আরএ

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
যুদ্ধ সাড়ে চার বছরে গড়ালেও রক্তক্ষয়ী ড্রোন হামলার তীব্রতা কমছে না এতটুকুও! রাশিয়া এবং দেশটির দখলকৃত ইউক্রেনীয় অঞ্চলে ইউক্রেনের সাম্প্রতিক ভয়াবহ ড্রোন হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছেন।...
তথ্য প্রতিমন্ত্রী বলেন, সাংবাদিকতার যে স্বাধীনতা আছে, বাকস্বাধীনতা আছে, সেটা অব্যাহত থাকবে। এখন সাংবাদিকতা ও গণমাধ্যম সবচেয়ে বেশি স্বাধীনতা ভোগ করছে।
বিএনপি ফটোসেশনের রাজনীতি করে না। ফটো শো’র রাজনীতিও করে না বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি।
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর