যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় সাংবাদিকসহ নিহত দুই

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৩৭ পিএম

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় একটি হত্যাকাণ্ডের খবর সংগ্রহ করতে গিয়ে হত্যাকারীর গুলিতে নিহত হয়েছেন এক সাংবাদিক। এ ঘটনায় আরও নিহত হয়েছে ৯ বছর বয়সী এক মেয়েশিশু। 

বুধবার (২২ ফেব্রুয়ারি) এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন আরও এক সাংবাদিক ও নিহত শিশুর মা। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, স্পেকট্রাম নিউজ ১৩-এর ওই দুই সাংবাদিক অরল্যান্ডো শহরে এক নারীর হত্যাকাণ্ডের খবর সংগ্রহ করতে গিয়েছিলেন। এমন সময় সন্দেহভাজন কিশোর হত্যাকারী ফিরে আসে। 

অরল্যান্ডোর পশ্চিমে অবস্থিত পাইন হিলসে দুটি হামলায় নিহত তিনজনের কাউকেই এখনও শনাক্ত করা যায়নি। নিহতদের টার্গেট করা হয়েছিল কিনা তাও এখনও স্পষ্ট নয়।

ঘটনার তদন্তকারীরা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তিকে যখন গ্রেপ্তার করা হয় তখন সে সশস্ত্র ছিল এবং পুলিশের সাথে সহযোগিতা করছিল না। 

এক সংবাদ সম্মেলনে অরেঞ্জ কাউন্টি শেরিফ জন মিনা জানান, ওই সাংবাদিকরা 'তাদের গাড়ির মধ্যে বা কাছাকাছি' ছিলেন। 

তিনি জানান, ওই সাংবাদিকরা স্থানীয় সময় সকাল ১১টার দিকে একটি গুলি চালানোর বিষয়ে রিপোর্ট করছিলেন, যেখানে বিশোর্ধ এক নারীকে একটি গাড়ির ভিতরে গুলি করা হয়। হঠাৎ সন্দেহভাজন হত্যাকাণ্ডের স্থলে ফিরে আসে এবং তাদের ওপর গুলি চালায়।

আরও পড়ুন: পূর্ব ইউরোপকে আশ্বস্ত করলেন বাইডেন

সাংবাদিকদের উপর হামলার পর অভিযুক্ত বন্দুকধারী কাছের একটি বাড়িতে গিয়ে এক মেয়েশিশু ও তার মাকে গুলি করে। শিশুটির মা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

স্থানীয় সাংবাদিকদের মতে, আশেপাশের অন্যান্য সাংবাদিকরা ক্ষতিগ্রস্তদের প্রাথমিক চিকিৎসা দিতে সাহায্য করেন।


একাত্তর/এসজে

গভীর ভূরাজনৈতিক অস্থিরতা ও বৈশ্বিক উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র এবং কানাডা থেকে শত শত কোটি ডলার সমমূল্যের স্বর্ণের রিজার্ভ যুক্তরাজ্যে সরিয়ে নিয়েছে নেদারল্যান্ডস। বুধবার ডাচ সেন্ট্রাল ব্যাংক...
প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের সঙ্গে অভ্যন্তরীণ তীব্র বিরোধের জের ধরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের আর্মি সেক্রেটারি ড্যান ড্রিসকল। প্রায় ১৮ মাস মার্কিন সেনাবাহিনীর সর্বোচ্চ বেসামরিক পদে দায়িত্ব...
কয়েক সপ্তাহের আপেক্ষিক বিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত আবার ভয়াবহ রূপ নিয়েছে। মঙ্গল ও বুধবার মধ্যপ্রাচ্যজুড়ে দুই দেশের ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় পরিস্থিতি চরম...
ইরানের অস্ত্র সক্ষমতা ব্যাপকভাবে হ্রাস পাওয়ার বিষয়ে ছড়িয়ে পড়া বিভিন্ন গুজব ও দাবিকে প্রত্যাখ্যান করেছেন ইসলামিক রেভল্যুশন গার্ড কর্পসের (আইআরজিসি) কমান্ডার-ইন-চিফের জ্যেষ্ঠ উপদেষ্টা ব্রিগেডিয়ার...
মাদারীপুর সদর উপজেলার পেয়ারপুর ইউনিয়নে একটি পরিত্যক্ত বাড়িতে হাতবোমা তৈরির সময় বিস্ফোরণে অন্তত চারজন আহত হয়েছেন। এ ঘটনায় সালাউদ্দিন গাজী নামে একজনকে আটক করেছে পুলিশ।
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি, সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, এ দেশে যারা বসবাস করেন তারা সবাই এবং সব ধর্মের...
ছয় দফা দাবিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১–দলীয় ঐক্যের লংমার্চে সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
দেশের সব ধর্মের মানুষ নির্বিঘ্নে, নির্ভয়ে ও শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালন করছেন বলে মন্তব্য করেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর