আবারও কর্মী ছাঁটাই করলো টুইটার

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১১:২৫ এএম

গত বছরের অক্টোবরে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারের দায়িত্ব নেওয়ার পর গণহারে কর্মী ছাঁটাই করে ব্যাপক সমালোচনার জন্ম দেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। এবার অষ্টম দফায় ছাঁটাইয়ের পথে হাঁটলেন তিনি।

সোমবার (২৭ ফেব্রুয়ারি) রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এই দফায় টুইটারের কমপক্ষে ২০০ জন কর্মীকে ছাঁটাই করা হয়েছে, যা মোট কর্মশক্তির প্রায় ১০ শতাংশ। 

এবারের কর্মী ছাঁটাই টুইটারের একাধিক প্রকৌশলী টিমের ওপরে প্রভাব ফেলেছে। যার মধ্যে রয়েছে বিজ্ঞাপন প্রযুক্তি, টুইটারের মূল অ্যাপ এবং টুইটারের সিস্টেমগুলো চালু রাখার জন্য প্রযুক্তিগত অবকাঠামোও। 

তবে কর্মী ছাঁটাইয়ে টুইটারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনও বক্তব্য পাওয়া যায়নি। 

গত মাসে মাস্ক জানান, কোম্পানিটিতে বর্তমানে প্রায় দুই হাজার ৩০০ সক্রিয় কর্মচারী রয়েছে

মাস্ক নভেম্বরে বলেছিলেন, পরিষেবাটি 'রাজস্বের ব্যাপক হ্রাস' অনুভব করছে কারণ বিজ্ঞাপনদাতারা বিষয়বস্তুর নিয়ন্ত্রণ নিয়ে উদ্বেগের মধ্যে ব্যয় কমিয়ে দিচ্ছে। 

আরও পড়ুন: রাশিয়াকে অস্ত্র দিলে পরিণতি হবে গুরুতর: যুক্তরাষ্ট্র

মাস্ক টুইটারের দায়িত্ব নেওয়ার পর তিন হাজার ৭০০ কর্মীকে চাকুরিচ্যুত করেন। আগেই তিনি ভারতে টুইটারের দুটি অফিস বন্ধ করে দিয়েছেন। মুম্বাই ও দিল্লিতে ২০০ জন কর্মচারীর মধ্যে ৯০ শতাংশ কমিয়ে দেওয়া হয়েছে।


একাত্তর/এসজে

বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তির কথা উঠলেই সবার মনে ভেসে ওঠে ইলন মাস্ক, জেফ বেজোস কিংবা ওয়ারেন বাফেটের কথা। এর কারণও আছে এই তিন ব্যক্তিই ঘুরে ফিরে শীর্ষ স্থান দখলে রেখেছেন অনেক দিন থেকে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রে সফররত সৌদি যুবরাজের সম্মানে মঙ্গলবার হোয়াইট হাউসে এক জমকালো নৈশভোজের আয়োজন করেন। এই ভোজে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগিজ ফুটবল মহাতারকা...
নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিয়েছেন মার্কিন ধনকুবের এবং বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক। নতুন দলের নাম দিয়েছেন...
ভর্তুকি বন্ধ করে দেয়া হলে, টেসলার ও স্পেস এক্সের অধিপতি ইলন মাস্ককে যুক্তরাষ্ট্র থেকে ব্যবসা গুটিয়ে দক্ষিণ আফ্রিকায় ফিরে যেতে হবে বলে সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্প। 
মৎস্য ও প্রাণিসম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের মা আমেনা বেগমের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরও দুজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে হামে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৯ জন মারা গেছেন। একই সময়ে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজার ৫৭১ জন।
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় দুই হত্যা মামলার আসামি মো. ইদ্রিস আলীকে (৩৫) গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর