আইএমএফের ঋণ পেতে সুদের হার বাড়ালো পাকিস্তান

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:২১ পিএম

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) শর্ত পূরণে পাকিস্তান সরকার সুদের হার ১৭ শতাংশ থেকে বাড়িয়ে ১৯ শতাংশ করেছে। এটি দেশটির ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সুদের হার। এর আগে ১৯৯৬ সালে সর্বোচ্চ ১৯ দশমিক পাঁচ শতাংশ করা হয়েছিল।

এই সিদ্ধান্তের মাধ্যমে পাকিস্তান এক দশমিক এক বিলিয়ন ডলারের তহবিল পেতে আইএমএফের শর্ত মেনে নিয়েছে, যা ছয় দশমিক পাঁচ বিলিয়ন ডলার বেইলআউট প্যাকেজের অংশ। 

দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ জানিয়েছেন, অনিচ্ছা সত্ত্বেও দেশের সংকটাপন্ন অর্থনৈতিক পরিস্থিতির উন্নয়নে আইএমএফের কঠোর শর্ত গ্রহণে বাধ্য হচ্ছে পাকিস্তান।

রোববার (২৬ ফেব্রুয়ারি) পাকিস্তানের অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ইসলামাবাদ এবং আইএমএফের মধ্যে ঋণের বিষয়ে একটি ভার্চুয়াল আলোচনাও হয়েছে।

পাকিস্তান মারাত্মক অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটির সাপ্তাহিক মূল্যস্ফীতি গত পাঁচ মাসের মধ্যে প্রথমবারের মতো ৪০ শতাংশ ছাড়িয়ে গেছে। কোনো কোনো পণ্যের দাম এক সপ্তাহে প্রায় দ্বিগুণ হয়েছে। নিত্যপ্রয়োজনীয় সামগ্রী, যেমন- পেঁয়াজ, মুরগির মাংস, ডিম, চাল, সিগারেট ও জ্বালানির দাম হঠাৎ বেড়ে যাওয়ায় বাজারে অস্থিরতা দেখা গেছে।

এদিকে, পাকিস্তানের চলমান অর্থনৈতিক সংকট স্বাস্থ্যসেবায় মারাত্মক আঘাত হেনেছে। রোগীরা জীবন বাঁচানোর ওষুধ পাচ্ছে না। দেশে রিজার্ভ সংকট থাকায় ওষুধ ও ওষুধ তৈরির উপাদান আমদানি ব্যাহত হচ্ছে। ইনসুলিন, ডিসপ্রিনসহ অন্যান্য ওষুধ হাসপাতালগুলোতে পাওয়া যাচ্ছে না। ওষুধ কোম্পানিগুলো উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে। ওষুধ এবং চিকিৎসা সরঞ্জামের ঘাটতি থাকায় সার্জারি করতে পারছেন না চিকিৎসকরা।

আরও পড়ুন: আবারও কর্মী ছাঁটাই করলো টুইটার

পাকিস্তান ফার্মাসিউটিক্যাল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিপিএমএ) চেয়ারম্যান সৈয়দ ফারুক বুখারি বলেছেন, বর্তমানে ২০-২৫ শতাংশ ওষুধ উৎপাদন বন্ধ হয়ে গেছে।


একাত্তর/এসজে

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর