রাতে ফিফা বর্ষসেরা অনুষ্ঠানের আগেই নাম ফাঁস!

আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ১০:২৭ পিএম

অপেক্ষার পালা শেষ। রাতেই জানা যাবে কার হাতে উঠছে ফিফা বর্ষসেরা পুরস্কার। এমবাপে, বেনজামা না মেসি- কার ভাগ্যে শিকে ছিঁড়বে, সেই কথাই এখন উচ্চারিত হচ্ছে বেশি। 

তবে এরিই মধ্যে চাউর হয়ে গেছে যে, বিশ্বজয়ী আর্জেন্টাইন অধিনায়ক আর পিএসজি তারকা লিওনেল মেসির হাতে শোভা পাবে ফিফা বর্ষসেরার পুরস্কার। 

এ নিয়ে গুঞ্জন শেষ হতে আর কিছু সময় মাত্র। সোমবার প্যারিসে অনুষ্ঠিত হবে ‘ফিফা দ্য বেস্ট’ অনুষ্ঠান। বাংলাদেশ সময়ে দ্য বেস্ট অ্যাওয়ার্ডস দেয়া শুরু হবে রাত দুটো থেকে। 

image


অনুষ্ঠানের আগেই প্রকাশ হয়ে গেছে চূড়ান্তভাবে মনোনীতদের নাম। বর্ষসেরা ফুটবলার হিসেবে মনোনীত হয়ছেন লিওনেল মেসি, কিলিয়ান এমবাপে ও করিম বেঞ্জেমা। 

বিশ্বকাপ জেতা মেসিকেই সেরার জন্য ফেবারিট মানা হচ্ছে। ফ্রান্সের হয়ে দুর্দান্ত পারফর্ম করা এমবাপেও অনেকটাই এগিয়ে। বেঞ্জামা বিশ্বকাপে না খেললেও সেরার দৌড়ে সামিল। 

গত দু’বছর ফিফা বর্ষসেরা পুরস্কার জেতেন পোলিশ তারকা রবার্ট লেভানদোভস্কি। দুবারই মেসি সেরা তিনে ছিলেন। আর্জেন্টিনাকে বিশ্বকাপ পাইয়ে দেয়ায় এবার পুরস্কার যেতে পারে তার হাতে।

image


মেসির সঙ্গে সেরা হওয়ার রেসে আছেন বিশ্বকাপে গোল্ডেন বুট জেতা এমবাপে ও গত মৌসুমে রিয়াল মাদ্রিদকে চ্যাম্পিয়ন্স লিগ ও লা লিগা জেতানো আরেক ফরাসি ফরোয়ার্ড করিম বেঞ্জামা।

২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্স বিবেচনায় প্রথমে ১৪ জন খেলোয়াড় মনোনীত করেন বিশেষজ্ঞরা।

এর মধ্য থেকে পুরুষ ফুটবল জাতীয় দলের কোচ, অধিনায়ক, সাংবাদিক ও ফিফার ওয়েবসাইটে দেয়া ফুটবলপ্রেমীদের ভোটে তিন ফাইনালিস্টের নাম ঘোষণা করে ফিফা।

নারী বিভাগে সেরার দৌড়ে মনোনীত হয়েছেন দুবারের ব্যালন ডি’অর বিজয়ী স্প্যানিশ তারকা অ্যালেক্সিয়া পুতেলাস, ইংল্যান্ডের ফরোয়ার্ড বেথ মিড ও যুক্তরাষ্ট্রের তারকা অ্যালেক্স মরগান।

image


আর সেরা কোচের ক্যাটাগরিতে আছেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী লিওনেল স্কালোনি, রিয়াল মাদ্রিদের কার্লো আনচেলোত্তি ও ম্যানচেস্টার সিটির পেপ গার্দিওলা।

নারী কোচের তালিকায় ইংল্যান্ডের ইউরো ২০২২ জয়ী সারিনা উইগম্যান, লিঁওর সোনিয়া বোমপাস্তোর ও ব্রাজিলের পিয়া সানডাগে আছেন।

সেরা গোলের পুরস্কার পুসকাস অ্যাওয়ার্ডের জন্য ব্রাজিল তারকা রিচার্লিসনের বিশ্বকাপে সার্বিয়ার বিরুদ্ধে দুর্দান্ত বাইসাইকেল কিকের গোলটি এগিয়ে আছে।

পুরস্কার ও মনোনয়ন

বর্ষসেরা পুরুষ ফুটবলার: লিওনেল মেসি (পিএসজি), কিলিয়ান এমবাপে (পিএসজি) এবং করিম বেনজেমা (রিয়াল মাদ্রিদ)

বর্ষসেরা নারী ফুটবলার: বেথ মিড (আর্সেনাল), অ্যালেক্স মরগান (সান দিয়েগো ওয়েভ) এবং অ্যালেক্সিয়া পুতেয়াস (বার্সেলোনা)। 

বর্ষসেরা পুরুষ গোলরক্ষক: ইয়াসিন বনো (সেভিয়া), থিবো কোর্তোয়া (রিয়াল মাদ্রিদ), এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা)। 

বর্ষসেরা নারী গোলরক্ষক: অ্যান-ক্যাটরিন বার্গার (চেলসি), মেরি ইয়াপস (ম্যানচেস্টার ইউনাইটেড), ক্রিশ্চিয়ান এন্ডলার (লিঁও)। 

বর্ষসেরা পুরুষ কোচ: কার্লো আনচেলত্তি (রিয়াল মাদ্রিদ), পেপ গার্দিওলা (ম্যানচেস্টার সিটি), লিওনেল স্কালোনি (আর্জেন্টিনা)

বর্ষসেরা নারী কোচ: সোনিয়া বোম্পাস্টর (লিঁও), পিয়া সুন্ধাগে (ব্রাজিল), সারিনা উইগম্যান (ইংল্যান্ড)। 

বর্ষসেরা গোল: রিচার্লিসন (সার্বিয়ার বিপক্ষে), মার্সিন ওলেক্সি (স্তাল রেজেসওর বিপক্ষে), দিমিত্রি পায়েত (পাওক থেসালোনিকির বিপক্ষে)।

ফিফা ফ্যান অ্যাওয়ার্ড 

আবদুল্লাহ আলসুলমি: জন্মভূমি জেদ্দা থেকে পায়ে হেঁটে দোহায় গেছেন এই ভক্ত। ১১৬০ কিলোমিটারের পথ পাড়ি দেয়ার সময় তিনি পেরিয়েছেন মরুভূমিও।

আর্জেন্টাইন ভক্তরা: অস্বাভাবিক শোরগোল ও প্রাণবন্ত সমর্থনের মাধ্যমে কাতারে দলকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া আর্জেন্টিনা ভক্তরা।  

জাপানি ভক্তরা: মাঠ ও হোটেলরুম পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিখ্যাত জাপানি ভক্তরা এবারও মনোনয়ন পেয়েছেন।


একাত্তর/এসি

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে আলো ছড়ানো খেলোয়াড়দের ঘিরে বিশ্বজুড়ে সদ্য সমাপ্ত মধ্য বছরের ট্রান্সফার উইন্ডোতে রেকর্ড বাণিজ্য হয়েছে। ফুটবল সংস্থা ফিফা বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৬ সালের আন্তর্জাতিক এই...
একটি নাম, একটি জার্সি, আর কোটি মানুষের আবেগ—লিওনেল মেসি। ফুটবল মাঠে যার বাঁ পায়ের জাদুতে বদলে গেছে ম্যাচের গল্প, বদলে গেছে আর্জেন্টিনার ফুটবল ইতিহাস।
ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর সঙ্গে ইউরোপীয় ফুটবলের প্রধান সংস্থা উয়েফার বিরোধ এবার চরম সীমায় পৌঁছেছে! ফিফা প্রতিযোগিতার বাণিজ্যিক অধিকার ও টিকিটিং স্বত্ব একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের...
লিভারপুলের সঙ্গে টানা ৯ বছরের ট্রফিভরা ঐতিহাসিক সম্পর্কের ইতি টেনে ফ্রি ট্রান্সফারে তুর্কি ক্লাব ট্রাবজোনসপোরে যোগ দিয়েছিলেন মোহামেদ সালাহ। আর নিজের প্রথম একাদশে সুযোগ পেয়েই নিজের জাত চেনালেন এই...
পারস্য উপসাগর ও সংলগ্ন আন্তর্জাতিক জলসীমায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সরাসরি সামরিক সংঘাত এখন অগ্নিকুণ্ডে রূপ নিয়েছে। ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) মার্কিন নৌবাহিনীর দুটি টহলরত...
ইন্দোনেশিয়াকে ৭১ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দেয়ার পর এবার নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় জয় ছিনিয়ে নিতে রোববার মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। 'বি' গ্রুপে নিজেদের দ্বিতীয়...
চাইনিজ তাইপেকে গোলবন্যায় ভাসিয়ে দুর্দান্ত এক জয় দিয়ে অনূর্ধ্ব-২০ নারী এশিয়া কাপ হকি মিশন শুরু করেছে বাংলাদেশ লাল-সবুজের প্রতিনিধিরা। টুর্নামেন্টে নিজেদের উদ্বোধনী ম্যাচেই প্রতিপক্ষকে একেবারে...
প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, দেশের চলমান সংকটকে পুঁজি করে কিছু রাজনৈতিক দল বা ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তিনি...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর