এবার অস্বাভাবিক হারে বেড়েছে খেজুরের দাম

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৬:০২ পিএম

এবারও রোজার আগেই অস্বাভাবিক হারে বাড়ছে খেজুরের দাম। গেল এক মাসে পাইকারিতেই মানভেদে প্রতি কেজি খেজুরের দাম বেড়েছে, ১০০ থেকে ১৫০ টাকা। 

খুচরায় খেজুরের দামটা বেড়েছে, আরও বেশি। আমদানিকারকদের দাবি, ডলারের মূল্য এবং আমদানি শুল্ক, এই দুই কারণে দাম বাড়ছে খেজুরের। 

রোজা এলেই বেড়ে যায় শুকনো ফল খেজুরের চাহিদা। বছরজুড়ে কেউ খেজুর না খেলেও রোজা এলেই ফলের চাহিদা বাড়ে কমপক্ষে সাত গুণ। সুযোগটি লুফে নিতে ভুল করে না ব্যবসায়ীরা।

খেজুর উৎপাদন হয় এমন ৪০ দেশ থেকে বছরে আমদানি হয় ৩০ রকমের কমপক্ষে ৫০ হাজার টন খেজুর। শুধুমাত্র রোজার বাজারেই বিক্রি প্রায় ২৫ হাজার টন খেজুর। 

তাই স্বাভাবিক সময়ের তুলনায় রমজানে খেজুরের চাহিদা তুঙ্গে থাকে বলে প্রতি বছর এই সময় পণ্যটির দাম বাড়ে। এজন্য নানা অজুহাত দেখাতে ছাড়েন না ব্যবসায়ীরা। 

রোজায় প্রতি বছরই খেজুরের দাম বাড়ে। তবে, এবার বেড়েছে অস্বাভাবিক হারে। এখন পাইকারি বাজার বাদামতলীতে এক কেজি মিশরের মেডজুল খেজুর বিক্রি হচ্ছে সাড়ে ১২০০ টাকা। 

খুচরা বাজারে এটি ১,৪০০ থেকে ১৫০০ টাকা। মাসের ব্যবধানে মেডজুল খেজুরের দাম বেড়েছে কেজিতে কমপক্ষে ১০০ টাকা। একইভাবে বেড়ে গেছে অন্যান্য ধরনের খেজুরের দামও। 

ইরানের মরিয়ম খেজুর ১,১০০ থেকে ১,৩০০ টাকা কেজি। এছাড়া দাবাস, ফরিদা ও জিহাদি খেজুরের দাম বেড়েছে কেজিতে ১০০ থেকে দেড়শ’ টাকা। 

আমদানিকারকরা বলছেন, ডলারের বাড়তি দামের সঙ্গে ২০ শতাংশ নিয়ন্ত্রণমূলক শুল্ক এবং ২৫ শতাংশ কাস্টমস ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট, পাঁচ শতাংশ অগ্রিম আয়কর আর চার শতাংশ আগাম বাণিজ্য শুল্ক- সব মিলেই খেজুরের দাম আকাশছোঁয়া। 

তারা আরও জানান, ডলারের সংকটে আমদানিতে সৃষ্ট জটিলতা, তেলের দাম বাড়ায় জাহাজ ভাড়া বৃদ্ধি পেয়েছে। এসব কারণেও খেজুরের দাম বেড়েছে।

আরও পড়ুন: মেঘনা গ্রুপের প্রশংসায় ব্রিটিশ হাইকমিশনার

তথ্য বলছে, গত বছরের জুলাই থেকে প্রতি মাসেই আগের মাসের তুলনায় খেজুরসহ সব ফলের আমদানি বেড়েছে। তারপরেও, ডলারের দাম না কমলে, আমদানি করা কোন ফলের দামই কমবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন আমদানিকারকরা।

আর কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বলছে, ডলার সংকটে খেজুরের দাম বেড়েছে বলাটাও একটা অজুহাত। বিগত বছরে যে পরিমাণ খেজুর আমদানি করা হয়েছিল তা আরও দুই বছর চলবে। যা এখনও মজুত আছে।


একাত্তর/এসজে

পবিত্র রমজান মাস উপলক্ষে সাধারণ মানুষের নাগালে প্রয়োজনীয় পণ্য পৌঁছে দিতে সুলভ মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম শুরু করেছে দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী মেঘনা গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ (এমজিআই)।
পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সকল তফশিলি ব্যাংকের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন নিয়ম অনুযায়ী, রমজান মাসে ব্যাংকিং লেনদেন শুরু হবে সকাল ৯টা ৩০ মিনিটে এবং চলবে দুপুর...
রোজায় জিনিসপত্রের দাম বাড়বে না এবং বাজার স্থিতিশীল থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন। আসন্ন রমজানে কিছু কিছু পণ্যের দাম কমবে জানিয়ে উপদেষ্টা বলেন, গতবছরের চেয়ে এবার নিত্যপণ্য...
রমজানে দাম সহনীয় রাখতে খেজুরের আমদানি শুল্ক কমাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে চিঠি দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর