সাজেকে পর্যটকবাহী জীপ খাদে, নিহত এক, আহত সাত

আপডেট : ০৩ মার্চ ২০২৩, ০৭:১৫ পিএম

রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেক পর্যটন কেন্দ্রে চাঁদের গাড়ি (জীপ) খাদে পড়ে ঘটনাস্থলেই এক পর্যটক নিহত ও আরও সাতজন আহত হয়েছেন। 

শুক্রবার (৩ মার্চ) বিকেল পাঁচটার দিকে খাসরাং রিসোর্টের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

জানা গেছে, নিহত পর্যটক ফারদিন হাছান বিশাল (৩৫) ঢাকার শ্যামপুরের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। এসময় আরও সাত পর্যটক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক।  

সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আলম জানান, বিকেলে কংলাক পাহাড় থেকে ফেরার পথে পর্যটকবাহী চাঁদের গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ি খাদে পড়ে যায়। এসময় গাড়ির নিচে চাপা পড়ে পর্যটক বিশালের মৃত্যু হয়। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় আহতদের উদ্ধার করে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

আরও পড়ুন: বালু বোঝাই ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ওসি আরও জানান, এখনও উদ্ধার তৎপরতা চলছে এবং বাকী পর্যটকদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে।


একাত্তর/জো

জা ও সাপ্তাহিক টানা ছুটিকে কেন্দ্র করে হিমালয়ের বরফশুভ্র প্রকাণ্ড রূপ দেখতে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় জমিয়েছিলেন দেশের দূর-দূরান্ত থেকে আসা শত শত পর্যটক। তবে টানা তিন দিন ধরে মেঘ ও কুয়াশার...
অনিবার্য কারণবশত রাঙামাটি জেলার অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র 'সাজেক ভ্যালি' পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার সন্ধ্যায় রাঙামাটির জেলা প্রশাসক নাজমা...
কাপ্তাই হ্রদের পানির উচ্চতা স্বাভাবিক পর্যায়ে নেমে আসায় আট দিন পর স্পিলওয়ের (পানি নির্গমন পথ) ১৬টি জলকপাট পুরোপুরি বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ। 
রাঙ্গামাটির লংগদুতে কাপ্তাই হ্রদে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়া নৌকার যাত্রী মো. সালামের (২৮) ভাসমান মরদেহ দীর্ঘ ১৬ ঘণ্টা পর উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিজের প্রাণ বাজি রেখে আট...
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর