কোচিং সেন্টারের পিকনিকের বাস উল্টে আহত অর্ধশত

আপডেট : ০৪ মার্চ ২০২৩, ০১:২২ পিএম

চাঁপাইনবাবগঞ্জে কোচিং সেন্টারের পিকনিকের একটি বাস উল্টে কমপক্ষে অর্ধশত শিক্ষার্থী আহত হয়েছে। 

শনিবার (৪ মার্চ) সকালে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আমনুরা-নাচোল সড়কে এ দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

আহত শিক্ষার্থীরা জানান, শিবগঞ্জ উপজেলার দাদনচক এলাকার জিনিয়াস কোচিং সেন্টার থেকে ৭৫ জন শিক্ষার্থী নিয়ে একটি বাস দিনাজপুরের স্বপ্নপল্লী যাচ্ছিল। আমনুরা এলাকায় পৌঁছলে বাসটির সামনের চাকা ফেটে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। 

এতে বাসে থাকা চালকসহ অন্তত অর্ধশত শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে গুরুত্বর আহত হয় প্রায় ১০ জন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন। তাদের বর্তমানে সেখানেই চিকিৎসা দেয়া হচ্ছে।

আরও পড়ুন: কুমিল্লায় ২০ কেজি গাঁজাসহ দুই ভাই গ্রেপ্তার

২৫০ শয্যা বিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. মাহফুজ রায়হান জানান, একসঙ্গে বিপুল সংখ্যক আহত শিক্ষার্থী আসায় চিকিৎসা দিতে হিমশিম খেতে হচ্ছে তাদের। সকল চিকিৎসক ও স্টাফ একসাথে কাজ করছেন।

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, শিক্ষার্থীদের বহনকারী বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যরা সহযোগিতা করছেন।  


একাত্তর/এসজে 

চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার জামবাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের ভূমি সহকারী কর্মকর্তা (তহসিলদার) মো. মফিজুল ইসলামের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের কাছ থেকে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় এক জনপ্রতিনিধির বাড়িতে অভিযান চালিয়ে আড়াই কেজির বেশি মাদক হেরোইন জব্দ করেছে পুলিশ। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক সদস্য, তার স্ত্রী...
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর যৌথ তৎপরতায় ভারত থেকে অনুপ্রবেশের একটি সম্ভাব্য প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। শুক্রবার (৩ জুলাই) রাতে সীমান্তের ওপারে সন্দেহভাজন কিছু...
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর