জিনপিংয়ের অনুগত লি কিয়াং চীনের প্রধানমন্ত্রী হচ্ছেন

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:০৯ পিএম

চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশনে মন্ত্রিপরিষদে বড় ধরনের রদবদলের সম্ভাবনা থাকলেও সাংহাইয়ে দলীয় প্রধান লি কিয়াংয়ের প্রধানমন্ত্রী হওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত।

রোববার (৫ মার্চ) চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের অধিবেশন শুরু হচ্ছে। খবর: বিবিসি।

প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ক্ষমতা আরও শক্তিশালী করতে এ অধিবেশনকে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে তিনি যেভাবে দলের ক্ষমতা ধরে রেখেছেন, তাতে তাঁকে চ্যালেঞ্জ করার মতো দলে কেউ নেই।

জানা গেছে, বার্ষিক এ অধিবেশনে প্রায় তিন হাজার প্রতিনিধি অংশ নিচ্ছেন। এতে ঘোষিত হওয়া নতুন প্রধানমন্ত্রীকে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির হাল ধরতে হবে। জিনপিংয়ের পরে তিনিই হবেন দেশটির দ্বিতীয় ক্ষমতাধর ব্যক্তি। 

করোনাভাইরাস সংক্রমণের সময় গত বছর দেশটির বাণিজ্যিক কেন্দ্র সাংহাইয়ে লকডাউন তদারকির দায়িত্বে ছিলেন লি কিয়াং। লকডাউনের কারণে সৃষ্ট অর্থনৈতিক ধসে সমালোচিতও হয়েছিলেন। তারপরও তার কমিউনিস্ট পার্টির দ্বিতীয় শীর্ষ অবস্থানে যাওয়ার খবরে অনেকেই বিস্মিত হয়েছেন।

রোববারের অধিবেশনে বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং মঞ্চের কেন্দ্রে থাকবেন। এরপর নতুন প্রধানমন্ত্রী লি কিয়াং সেই জায়গা দখল করবেন। তারা দুইজন একেবারেই আলাদা মানুষ। বিশেষ করে জিনপিংয়ের আনুগত্যের দিক থেকে। নতুন প্রধানমন্ত্রী প্রেসিডেন্টের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। 

অধিবেশনে প্রধানমন্ত্রীর পাশাপাশি মন্ত্রিপরিষদ এবং বিভিন্ন দপ্তরের দায়িত্বেও রদবদল আসবে। সবগুলোতেই প্রেসিডেন্টের অনুগতরাই প্রাধান্য পাবে বলে ধারণা বিশ্লেষকদের। তাদের ভাষ্য, এর মানে এটা নয় যে তারা যোগ্য নন। বরং প্রশ্ন হলো তারা নির্ভয়ে ও খোলামেলাভাবে প্রেসিডেন্টকে পরামর্শ দিতে পারবেন কিনা।

আরও পড়ুন: মালিতে রেডক্রসের দুই কর্মীকে অপহরণ

উল্লেখ্য, চীনা ব্যবসায়ীদের কাছে লি কিয়াংয়ের ভাবমূর্তি উজ্জ্বল। দেশটির বাণিজ্য সম্প্রসারণে ভূমিকা রেখেছিলেন তিনি। মার্কিন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলাকে সাংহাইতে নিয়ে আসার কৃতিত্বও কিয়াংয়ের। এটিই ছিল যুক্তরাষ্ট্রের বাইরে সংস্থাটির প্রথম কারখানা।


একাত্তর/জো 

যুক্তরাজ্যের রাজনীতিতে বড় পরিবর্তন। স্যার কিয়ার স্টারমারের পদত্যাগের পর লেবার পার্টির নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়ে দেশটির ৫৯তম প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন অ্যান্ডি বার্নহ্যাম। ‘কিং অব দ্য নর্থ’...
তাইওয়ানে গত তিন দশকের মধ্যে সবচেয়ে বড় টাইফুন বাভি’র আঘাতের আশঙ্কায় সহস্রাধিক মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। শুক্রবার বহু স্কুল ও সরকারি-বেসরকারি অফিসও বন্ধ ঘোষণা করা হয়েছে।
প্রশান্ত মহাসাগরে সৃষ্টি হওয়া সুপার টাইফুন ‘বাভি’ শক্তি সঞ্চয় করে চীনের পূর্ব উপকূলের জন্য বড় হুমকি হয়ে উঠেছে।
মার্কিন নীতির বিরুদ্ধে গেলেই যে কোনো দেশ, প্রতিষ্ঠান কিংবা ব্যক্তির ওপর নেমে আসে নিষেধাজ্ঞার খড়গ। তবে এবার মার্কিনিদের অবাক করে সেই অস্ত্রই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ব্যবহার করলো চীন।
সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, আইন সংশোধনের বিষয়টা আইনগত ব্যাপার। আমরা প্রস্তাব পাঠাবো স্থানীয় সরকার বিভাগকে। স্থানীয় সরকার বিভাগ যদি আমাদের প্রস্তাব উপযুক্ত মনে করেন তাহলে তারা সেভাবে ব্যবস্থা নিবেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও যুদ্ধ উত্তেজনা প্রশমনে ইরান ও যুক্তরাষ্ট্রকে আবার কূটনৈতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে পাকিস্তান ও কাতার। 
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষা নিট (এনটিটি)- এর প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারি বাসভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করতে গিয়ে আটক হয়েছেন লোকসভার বিরোধীদলীয়...
রোববার নিউ জার্সির রাতে লাল জার্সিতে দ্বিতীয় নক্ষত্র খোদাই করে বিশ্বজয়ের নতুন ইতিহাস লিখেছে স্পেন। তবে আর্জেন্টিনাকে অতিরিক্ত সময়ের ১-০ গোলে হারিয়ে ঐতিহাসিক বিশ্বজয়ের ঠিক ৪৮ ঘণ্টা আগে ঠিক কী ঘটেছিল...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর