মালিতে রেডক্রসের দুই কর্মীকে অপহরণ

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ১২:৩১ পিএম

পশ্চিম আফ্রিকার দেশ মালিতে কর্মরত আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি) দুই কর্মীকে অপহরণ করা হয়েছে।

রোববার (৫ মার্চ) সকালে দুই কর্মীকে অপহরণ করা হয়েছে বলে এক বিবৃতিতে জানায় সংস্থাটি। খবর: এএফপি। 

আন্তর্জাতিক রেডক্রস কমিটির ওই বিবৃতিতে বলা হয়, সকালে তাদের দুই সহকর্মীকে অপহরণ করা হয়েছে বলে তারা নিশ্চিত হয়েছে। দেশটির উত্তরাঞ্চলের গাও ও কিডাল এলাকার মধ্যবর্তী কোনো জায়গা থেকে তাদের অপহরণ করা হয় বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

মালিতে ৩২ বছর ধরে কার্যক্রম চালিয়ে আসছে আন্তর্জাতিক রেডক্রস কমিটির (আইসিআরসি)। আইসিআরসির জনসংযোগ কর্মকর্তা আমিনাতা অ্যালাসেন গণমাধ্যমকে বলেন, আইসিআরসি এ ঘটনায় নিন্দা জানাচ্ছে এবং তার কর্মীদের মুক্তি দাবি করছে।

উল্লেখ্য, ২০১২ সালে মালির উত্তরাঞ্চলে জিহাদি ও বিচ্ছিন্নতাবাদী বিদ্রোহ শুরু হওয়ার পর থেকে দেশটি নিরাপত্তা এবং রাজনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দেশটিতে প্রায়ই অপহরণের খবর পাওয়া যায়।

আরও পড়ুন: ফিলিপাইনে বন্দুকধারীর গুলিতে গভর্নরসহ ছয়জন নিহত

এর আগে, গত জানুয়ারির শেষদিকে মালিতে কর্মরত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) এক চিকিৎসককে অপহরণ করা হয়। পরে ফেব্রুয়ারিতে তাকে মুক্তি দেওয়া হয়।


একাত্তর/জো

শনিবার ভোরে মালির রাজধানী বামাকোসহ দেশটির বিভিন্ন প্রান্তে এক ভয়াবহ ও সুসংগঠিত হামলার খবর পাওয়া গেছে। রাজধানী বামাকোর উপকণ্ঠে অবস্থিত দেশটির প্রধান সামরিক ঘাঁটি কাতিতে শক্তিশালী বিস্ফোরণ এবং একটানা...
গাজা উপত্যকায় চলমান যুদ্ধবিরতি চুক্তির আওতায় চার জনের মরদেহ রেড ক্রসের কাছে হস্তান্তর করেছে হামাস। ইসরাইলের সেনাবাহিনী দাবি করছে, কফিনে তারা শিরি বিবাসের মরদেহ পায়নি।
রাশিয়ার কুরস্কে অঞ্চলের ইউক্রেনীয় বাহিনীর দখলে থাকা অঞ্চলে মানবিক সহায়তা কার্যক্রমে অংশ নেওয়ার জন্য জাতিসংঘ ও ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি)-কে আমন্ত্রণ জানানো হয়েছে বলে সোমবার...
পশ্চিম আফ্রিকার দেশ মালিতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১৪ জন নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও ২৯ জন।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
মেহেরপুর জেনারেল হাসপাতালে চুরি ও পকেটমারির অভিযোগে একটি চক্রের ছয় নারীকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয় জনতা ও আনসার সদস্যরা। 
রাজধানীর ভাটারা এলাকার নতুন বাজারে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একই পরিবারের শিশুসহ অন্তত তিনজন গুরুতর দগ্ধ হয়েছেন। দগ্ধদের উদ্ধার করে ঢাকার জাতীয় জাতীয়...
চাঁপাইনবাবগঞ্জে ভিজে থাকা লোহার মইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-মেয়েসহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) সকালে সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের বাদুরতলা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর