ইমরানকে গ্রেপ্তারে বাড়িতে পুলিশ, নেতাকর্মীদের বিক্ষোভ

আপডেট : ০৫ মার্চ ২০২৩, ০৫:৪১ পিএম

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) নেতা ইমরান খানকে গ্রেপ্তার করতে তার লাহোরের বাসভবন জামান পার্কের বাইরে অবস্থান নিয়েছে পুলিশ।

পুলিশের অভিযোগ, ইমরান গ্রেপ্তার ‘এড়িয়ে চলেছেন’। পুলিশ সুপার ইমরানের বাসভবনে গেলেও সেখানে তাকে পাওয়া যায়নি।

পাকিস্তানি দৈনিক দ্য ডনের প্রতিবেদনে বলা হয়েছে, লাহোর পুলিশের সহযোগিতায় এই অভিযানে ইসলামাবাদ পুলিশও অংশ নিয়েছে। রোববার (৫ মার্চ) একাধিক টুইট বার্তায় ইসলামাবাদ পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে। 

এদিকে পুলিশ আর ইমরান খানের মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছে পিটিআই-এর নেতাকর্মীরা। তারা পুলিশকে সহযোগিতা করছে না বলেও অভিযোগ উঠেছে। এরইমধ্যে সেখানে উপস্থিত হয়েছে বিপুল সংখ্যক পিটিআইকর্মী। সামাজিক মাধ্যমেও সমালোচনার ঝড় উঠেছে। 

এর আগে মঙ্গলবার ইসলামাবাদের একটি দায়রা আদালত ইমরানের বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। প্রধানমন্ত্রী থাকাকালীন বিদেশি বিশিষ্ট ব্যক্তিদের কাছ থেকে প্রাপ্ত উপহারের বেআইনি ক্রয় ও বিক্রয়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। যদিও খান এসব অভিযোগ অস্বীকার করেছেন।

image


ইসলামাবাদ পুলিশের ইন্সপেক্টর জেনারেল আকবর নাসির খান জিও নিউজ টিভি চ্যানেলকে জানান, পুলিশ খানকে গ্রেপ্তার করতে লাহোরে গিয়েছিল, শুধু ওয়ারেন্ট পরিবেশন করতে নয়।

নাসির যোগ করেন, আইন অনুসারে, জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানার প্রথম পদক্ষেপ ছিল অভিযুক্তকে নোটিশ দেওয়া এবং অবিলম্বে গ্রেপ্তার করা।

অন্যদিকে রোববার এক অনুষ্ঠানে পাক স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ বলেন, পুলিশ ওয়ারেন্ট পরিবেশন করতে গেছে এবং পরবর্তীতে আদালতে হালনাগাদ করবে।

খানের বাড়ির বাইরে সাংবাদিকদের সাথে কথা বলার সময় পিটিআই দলের নেতা এবং প্রাক্তন তথ্যমন্ত্রী ফাওয়াদ চৌধুরী নিশ্চিত করেছেন যে, পুলিশ ওয়ারেন্ট কার্যকর করতে এসেছিল।

পিটিআইয়ের ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশি বলেছেন, পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে দলের সঙ্গে আলোচনা করা হবে।

উল্লেখ্য, ২০২২ সালের ১০ এপ্রিল পাকিস্তানের জাতীয় পরিষদে তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনে বিরোধিরা। যেখানে ১৭৪ ভোটে পরাজিত হয়ে তিনি প্রধানমন্ত্রী পদ থেকে অপসারিত হন। একই বছরের ৩ নভেম্বর বিক্ষোভ মিছিলে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন ইমরান খান।


একাত্তর/আরবিএস  

সম্প্রতি আফগানিস্তানের অভ্যন্তরে পাকিস্তানের বিমান হামলায় ব্যাপক বেসামরিক নাগরিক নিহতের জেরে এবার পাকিস্তান সীমান্তে পাল্টা হামলা চালিয়েছে আফগান তালেবান সরকার। আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে,...
শনিবার করাচিতে আধাসামরিক বাহিনী রেঞ্জার্সের আঞ্চলিক সদর দপ্তরে হামলায় তিন সেনা নিহত হওয়ার পর রোববার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া, কুনার ও পাকতিকা প্রদেশে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালায়...
আফগানিস্তান সীমান্তে আবারও প্রাণঘাতী বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। সোমবার (২৯ জুন) পূর্ব আফগানিস্তানে চালানো এই হামলায় অন্তত ২৫ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে আফগান সরকারের পক্ষ...
ভূ-রাজনীতিতে চরম উত্তেজনা, লেবাননে ভঙ্গুর পরিস্থিতি এবং হরমুজ প্রণালী বন্ধের হুমকির মধ্যেই এক টেবিলে বসে ‘ইতিবাচক ও উৎসাহব্যঞ্জক’ অগ্রগতি অর্জন করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। একটি চূড়ান্ত শান্তি...
সম্প্রতি শেষ হওয়া আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টকে ঘিরে বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠান শাওমি বাংলাদেশে তাদের স্মার্ট টিভি সিরিজের বিক্রিতে ও ক্রেতাদের আগ্রহে ব্যাপক সাড়া পেয়েছে।
মন্ত্রিসভার কোনো সদস্য বা উপদেষ্টার কার্যক্রমে সন্তুষ্ট না হলে প্রধানমন্ত্রী যেকোনো সময় তার দায়িত্ব পুনর্বণ্টন কিংবা নতুন কাউকে যুক্ত করার সিদ্ধান্ত নিতে পারেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও...
জর্ডানে ইরানের সামরিক অভিযানে দুই মার্কিন সেনা নিহত হওয়ার পর এবার মার্কিন বাহিনীর ক্ষয়ক্ষতি নিয়ে আরও গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ্যে এসেছে।
শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান হত্যা মামলার আসামি সাবেক সেনা কর্মকর্তা মোজাফফর হোসেন চৌধুরীর সঙ্গে বিগত আওয়ামী লীগ সরকারের অত্যন্ত ঘনিষ্ঠ যোগাযোগ ছিলো এবং তৎকালীন সময়ে সংঘটিত...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর