গোলাবারুদ না দিলে বিপদে পড়বে রাশিয়া: ওয়াগনার প্রধান

আপডেট : ০৬ মার্চ ২০২৩, ১১:৪২ এএম

সৈন্যরা গোলাবারুদ না পেলে পূর্ব ইউক্রেনীয় শহর বাখমুতের চারপাশে রাশিয়ার অবস্থান বিপদের মধ্যে পড়বে বলে সতর্ক করে দিয়েছেন রাশিয়ার ওয়াগনার ভাড়াটে বাহিনীর প্রধান। 

রোববার (৫ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে ওয়াগনার প্রধান ইয়েভজেনি প্রিগোজিন বলেন, ফেব্রুয়ারিতে মস্কোর প্রতিশ্রুত গোলাবারুদ তার বাহিনী না পেলে বাখমুতের কাছে রাশিয়ার ফ্রন্টলাইন ভেঙে পড়তে পারে।

তিনি বলেন, ‘আপাতত আমরা কারণ বের করার চেষ্টা করছি: এটা কি সাধারণ আমলাতন্ত্র নাকি বিশ্বাসঘাতকতা?’

ভাড়াটে সেনা প্রধান নিয়মিত রাশিয়ার প্রতিরক্ষা প্রধান এবং শীর্ষ জেনারেলদের সমালোচনা করেন। গত মাসে তিনি প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু এবং অন্যদের বিরুদ্ধে তার লোকদের অস্ত্র সরবরাহ বন্ধ করার জন্য ‘রাষ্ট্রদ্রোহিতার’ অভিযোগ করেন। 

রোববার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, রাশিয়ান বাহিনী দক্ষিণ-পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে ইউক্রেনীয় আজভ রেজিমেন্টের একটি কমান্ড সেন্টারে আঘাত করেছে। তবে হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তারা। 

এদিকে, ইউক্রেনের সামরিক কর্মকর্তা এবং বিশ্লেষকরা জানিয়েছেন, রাশিয়ার ১৫৫তম ব্রিগেডের নেতারা বাখমুতের দক্ষিণে ভুহলেদার শহরের কাছে লড়াই করছে। এটি দখল করার প্রচেষ্টায় মারাত্মক ক্ষতি সহ্য করার পরেও আক্রমণের আদেশ দেয়া থেকে বিরত রয়েছে তারা।

শনিবার ওয়াগনার অর্কেস্ট্রা টেলিগ্রাম চ্যানেলে প্রকাশিত প্রায় চার মিনিটের একটি ভিডিওতে প্রিগোজিন বলেছিলেন যে তার সৈন্যরা চিন্তিত যে রাশিয়া যুদ্ধে হেরে গেলে সরকার তাদের সম্ভাব্য বলির পাঁঠা হিসাবে ব্যবহার করতে চায়।

তিনি বলেন, ‘যদি ওয়াগনার এখন বাখমুত থেকে পিছু হটে, তাহলে পুরো ফ্রন্টটি ভেঙে পড়বে। রুশ স্বার্থ রক্ষাকারী সমস্ত সইন্যদের জন্য পরিস্থিতি মধুর হবে না।’

আরও পড়ুন: চীনা সামরিক বাজেট সাত শতাংশ বাড়ানোর ঘোষণা

ইউক্রেনের সামরিক বাহিনী রোববার জানায়, রুশ বাহিনী বাখমুতের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করছে। তারা বাখমুতসহ ইভানিভস্কে, চাসিভ ইয়ার, কুর্দিউমিভকা এবং ওরিখোভো-ভাসিলিভকা শহর এবং নিকটবর্তী বসতিগুলিতে গোলাবর্ষণ করছে। 

ইউক্রেনের সামরিক বিশ্লেষক ওলেহ ঝদানভ একটি ভিডিও মন্তব্যে বলেছেন, ‘বাখমুতের পরিস্থিতিকে সংকটজনক হিসাবে বর্ণনা করা যেতে পারে।’


একাত্তর/এসজে

দীর্ঘ সাড়ে চার বছরের রক্তাক্ত সংঘাতের পর রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষই শান্তি আলোচনার ক্ষেত্রে নতুন আশার ইঙ্গিত দিয়েছে। রাশিয়ার দূর প্রাচ্যে আয়োজিত এক অর্থনৈতিক ফোরামে ভাষণ দেয়ার সময় রুশ...
ইউক্রেনকে দূরপাল্লা ক্ষেপণাস্ত্রের স্পর্শকাতর ব্লুপ্রিন্ট দেওয়ার সিদ্ধান্তের পর এবার সরাসরি যুক্তরাজ্যকে চরম হুঁশিয়ারি দিল ক্রেমলিন! মস্কোর কড়া বার্তা, ইউক্রেনের জন্য ড্রোন তৈরি করা ব্রিটিশ...
রাশিয়ার সঙ্গে দীর্ঘ সাড়ে চার বছরের রক্তক্ষয়ী যুদ্ধ চললেও ইউক্রেন কোনো অবস্থাতেই মস্কোর শর্ত মেনে আত্মসমর্পণ করবে না বলে সোজা জানিয়ে দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
রাশিয়ার সঙ্গে রক্তক্ষয়ী যুদ্ধ চলাকালীন ইউক্রেনে কোনো ধরনের নির্বাচন আয়োজন দেশের জন্য মারাত্মক বিপর্যয় বা ‘সুনামি’র শামিল হবে বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সম্প্রতি তাঁর...
সাভারের শাহীবাগের এক মাদ্রাসায় সাত বছর বয়সী এক শিশু শিক্ষার্থীকে টানা ছয় মাস ধরে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগের চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রাথমিক...
নেপাল ও চীন সীমান্ত এলাকায় বিধ্বংসী আকস্মিক বন্যা ও পাহাড় ধসের ১০ দিন পর মৃতের সংখ্যা বেড়ে ১৩৭৫ জনে দাঁড়িয়েছে। শনিবার নেপাল ও চীনের সরকারি সূত্রে প্রকাশিত তথ্য অনুযায়ী, সীমান্তজুড়ে এই প্রলয়ঙ্করী...
টানা কয়েক মাস হরমুজ প্রণালী ও মধ্যপ্রাচ্যে রণসংযোগে থাকার পর থাইল্যান্ডের লাম চাবাং বন্দরে এসে নোঙর করেছে মার্কিন রণতরী 'ইউএসএস আব্রাহাম লিংকন'। তবে সান ডিয়েগো থেকে যাত্রা শুরু করা রণতরীটি...
আমাদের ওপর বছরের পর বছর স্টিম রোলার চালানো হয়েছে, চরম নির্যাতন সহ্য করেছি তবুও দেশ ছেড়ে যাইনি উল্লেখ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, আমরা কোনো দলীয়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর