সংঘাতের বিষয়ে যুক্তরাষ্ট্রকে সতর্ক করলো চীন

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৩:১৩ পিএম

চীনের প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের "বিকৃত" মনোভাব পরিবর্তন করা উচিত, নয়তো "সংঘাত ও সংঘর্ষ" অবিশ্যম্ভাবী বলে মন্তব্য করেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। 

বার্তা সংস্থা রয়টার্স জানায়, মঙ্গলবার বেইজিংয়ে পার্লামেন্টের বার্ষিক বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী কিন গ্যাং এক সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন। 

কিন বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ন্যায্য, নিয়ম-ভিত্তিক প্রতিযোগিতায় জড়িত হওয়ার পরিবর্তে চীনকে দমন ও নিয়ন্ত্রণে নিয়োজিত ছিল।

চীন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্রের ধারণা এবং দৃষ্টিভঙ্গি গুরুতরভাবে বিকৃত বলেও অভিযোগ করেন তিনি।  

যুক্তরাষ্ট্র চীনকে তার প্রাথমিক প্রতিদ্বন্দ্বী এবং সবচেয়ে বড় ভূ-রাজনৈতিক চ্যালেঞ্জ হিসাবে বিবেচনা করে উল্লেখ করে তিনি বলেন, এটি শার্টের প্রথম বোতামের মতো, যেটি ভুল যায়গায় লাগানো হয়েছে। 

আরও পড়ুন: ৭ মার্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

অন্যদিকে চীন-রাশিয়া সম্পর্কের বিষয়ে তিনি বলেন, চীনকে রাশিয়ার সাথে তার সম্পর্ক এগিয়ে নিতে হবে, কারণ বিশ্ব আরও অশান্ত হয়ে উঠছে। প্রেসিডেন্ট শি জিনপিং এবং তার রাশিয়ান প্রতিপক্ষ ভ্লাদিমির পুতিনের মধ্যে ঘনিষ্ঠ মিথস্ক্রিয়া প্রতিবেশীদের সম্পর্ককে নোঙর করেছে।

কারো নাম উল্লেখ না করে তিনি বলেন, ‘অদৃশ্য একটি হাত’ ইউক্রেনে চলমান যুদ্ধের মাত্রা আরও বৃদ্ধির জন্য চাপ দিচ্ছে।

এর আগে তাইওয়ান, বাণিজ্য এবং সম্প্রতি ইউক্রেনের যুদ্ধসহ বেশ কয়েকটি ইস্যুতে এই দুই পরাশক্তির মধ্যে সম্পর্ক বছরের পর বছর ধরে উত্তেজনাপূর্ণ ছিল। তবে গত মাসে মার্কিন যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে 'চীনা গোয়েন্দা' বেলুনের প্রবেশ নিয়ে পরিস্থিতি আরও অবনতির দিকে যায়।  


একাত্তর/আরবিএস  

ট্রাম্প প্রশাসন গতকাল মঙ্গলবার ৬০টি দেশ থেকে আমদানি করা পণ্যের ওপর অতিরিক্ত ১০ শতাংশ বা ১২ দশমিক ৫ শতাংশ শুল্ক আরোপের প্রস্তাব করেছে। 
ইতিহাস কীভাবে রঙ বদলায়, তার এক চরম ও অবিশ্বাস্য নিদর্শন দেখল বিশ্ববাসী। এক সময়ের চরম শত্রু থেকে এবার পরম মিত্রে পরিণত হলো রাশিয়া এবং আফগানিস্তানের শাসক দল তালিবান। আফগানিস্তানের বর্তমান তালেবান...
চার বছর ধরে চলা রাশিয়া-ইউক্রেন যুদ্ধে সাময়িক বিরতি গত মে মাসে শেষ হওয়ার পর থেকেই রণক্ষেত্র আবার উত্তপ্ত হয়ে উঠেছে। মঙ্গলবার ভোরে ইউক্রেন জুড়ে সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম বৃহত্তম ও ভয়াবহ...
যুদ্ধক্ষেত্রে শত্রুপক্ষকে ঘায়েল করতে এদের কোনো খাবারের প্রয়োজন হয় না, তেষ্টা মেটাতে এক ফোঁটা পানিরও দরকার পড়ে না! রক্ত-মাংসের মানুষ নয়, অথচ শত্রুর ডেরায় ঢুকে নিখুঁত নিশানায় হানা দিতে ওস্তাদ।...
বিশ্বকাপের ট্রফি ধরে রাখার মিশন শুরু হওয়ার আগেই আর্জেন্টিনা শিবিরে মহাচিন্তার ভাঁজ! যুক্তরাষ্ট্রে দলটির প্রথম প্রাক-টুর্নামেন্ট অনুশীলন সেশনে বাকি সতীর্থদের সাথে নয়, বরং সম্পূর্ণ একা একা অনুশীলন...
বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু হতে বাকি আর মাত্র কয়েকটা দিন। কিন্তু মাঠের লড়াই শুরুর আগেই বাজিকরদের চোখে ফেভারিটের তালিকায় ইউরো চ্যাম্পিয়ন স্পেন, ফরাসি দেমাগি ফ্রান্স কিংবা হ্যারি কেইনের ইংল্যান্ডের চেয়ে...
চলমান ভূরাজনৈতিক উত্তেজনা আর যুদ্ধবিগ্রহের রক্তচক্ষু উপেক্ষা করেই বিশ্বকাপের শেষ মুহূর্তের প্রস্তুতি সারছে ইরান ফুটবল দল। আগামী শনিবার মেক্সিকোতে নিজেদের বিশ্বকাপ বেস ক্যাম্পের উদ্দেশ্যে উড়াল...
মধ্যপ্রাচ্যের যুদ্ধক্ষেত্রের বারুদ আর ক্ষেপণাস্ত্রের গর্জনের মাঝেই এবার এক অবিশ্বাস্য ও চটকদার রাজনৈতিক বোমার বিস্ফোরণ ঘটালেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন বাহিনীর বিমান হামলায়...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর