বেলারুশের নির্বাসিত বিরোধী নেতার ১৫ বছরের জেল

আপডেট : ০৭ মার্চ ২০২৩, ০৯:২৭ পিএম

রাষ্ট্রদ্রোহ এবং অবৈধ উপায়ে ক্ষমতা দখলের অভিযোগে বেলারুশের নির্বাসিত নেতা স্টেভলানা টিকানোভস্কায়াকে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছে লুকাশেঙ্কো সরকার।

সোমবার (৬ মার্চ) তার অনুপস্থিতিতেই এ রায় ঘোষণা করেন আদালত। খবর: বিবিসি।

২০২০ সালে আলেক্সান্দার লুকাশেঙ্কোর সরকারের সঙ্গে রাজনৈতিক সংকটের মধ্যে দিয়ে যেতে হয় বেলারুশের প্রধান বিরোধীদলীয় নেতা স্টেভলানা টিকানোভস্কায়াকে। সে বছরের ৯ আগস্ট অনুষ্ঠিত এক নির্বাচনে প্রেসিডেন্ট লুকাশেঙ্কোর বিরুদ্ধে জালিয়াতির অভিযোগ ওঠার পর তার পদত্যাগের দাবিতে দেশজুড়ে বিক্ষোভ শুরু হয়। এরপরই ধরপাকড় চলে বিরোধী দলের নেতা ও কর্মীদের টার্গেট করে। এমন পরিস্থিতিতে দুই যুগের বেশি শাসনকালে সবচেয়ে বড় হুমকির মুখে পড়তে হয় লুকাশেঙ্কোকে। ১৯৯৪ সাল থেকে ক্ষমতায় তিনি। 

বেলারুশের মানবাধিকার গোষ্ঠী ভিয়াসনার মতে, বর্তমানে প্রায় দেড় হাজার রাজনৈতিক বন্দি রয়েছে। 

ওই বছর দেশ ছেড়ে পালিয়ে যান স্টেভলানা টিকানোভস্কায়া। দেশটির সরকার তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ এবং ক্ষমতা দখলের অভিযোগে বিচারকাজ শুরু করে।

আরও পড়ুন: ইরানে মেয়েদের স্কুলে গ্যাস হামলাকারীদের মৃত্যুদণ্ড হবে: খামেনি

আদালতের রায়ে বৈধতা নিয়ে প্রশ্ন তুলে তা প্রত্যাখ্যান করেছেন স্টেভলানা। তিনি বলেন, ‘আমি আমার নিজের সাজা নিয়ে ভাবছি না। হাজার হাজার নিরপরাধ মানুষের কথা ভাবছি। যারা এখনও কারাগারে বন্দি এবং দণ্ডিত, তাদের মুক্তি না হওয়া পর্যন্ত আমি থামবো না।’


একাত্তর/জো

বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই সপ্তাহে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন। রাষ্ট্রীয় গণমাধ্যম মঙ্গলবার (২৪ মার্চ) এ কথা জানিয়েছে।
বেলারুশ থেকে আসা চোরাচালানের বেলুন বা 'স্মাগলার বেলুন'-এর কারণে বিমান চলাচলে বারবার বিঘ্ন ঘটায় লিথুয়ানিয়ার সরকার মঙ্গলবার দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। একই সঙ্গে সরকার পুলিশ ও সীমান্তরক্ষীদের...
ব্রাজিলের সুপ্রিমকোর্ট দেশটির সাবেক ডানপন্থী প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে অভ্যুত্থানের ষড়যন্ত্র করার দায়ে দেয়া ২৭ বছর তিন মাসের কারাদণ্ড কার্যকর করার নির্দেশ দিয়েছে। গত নির্বাচনে পরাজিত হওয়ার পর...
অভ্যুত্থানের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত হওয়ায় ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জইর বলসোনারোকে ২৭ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।
বাংলাদেশে ব্যবসা করা বহুজাতিক (মাল্টিন্যাশনাল) কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতেই হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান।
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে একজনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা যাননি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্ম বা অন্য কোনো বিভাজনের ভিত্তিতে নয়, বরং দেশের প্রতিটি মানুষ নাগরিকত্বের ভিত্তিতেই সমান অধিকার ও নিরাপত্তা ভোগ করবে।
সারাদেশে যথাযোগ্য মর্যাদায় হিন্দু সম্প্রদায়ের আরাধ্য ভগবান শ্রী কৃষ্ণের জন্মতিথি, শুভ জন্মাষ্টমী ধর্মীয় যথাযথ ভাবগাম্ভীর্য ও আনন্দ উৎসবের মধ্য দিয়ে উদযাপিত হয়েছে। 
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর