কুবিতে তিন ছাত্রলীগ নেতাকে মারধরের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ০৭:৫৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সদ্যবিলুপ্ত ছাত্রলীগ কমিটির তিন নেতাকে মারধরের অভিযোগ উঠেছে। হামলার প্রতিবাদ ও বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ নেতৃবৃন্দ।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন পাকিস্তানি মসজিদের পাশে এ হামলার ঘটনা ঘটে। 

এরপর বুধবার (৮ মার্চ) বিকেল ‌সোয়া ৫টা থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবা‌ড়ি বিশ্ব‌রোড ও বেলত‌লি এলাকায় ঘণ্টাব্যাপী অবরোধ চলে। সড়ক অবরোধের কারণে প্রায় পাঁচ কিলোমিটারের বেশি জুড়ে রাস্তার দুই পাশে যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান বি‌পিএম (বার) ও ওসিসহ হাইওয়ে পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত ছাত্র নেতৃবৃন্দ‌দের সাথে কথা বলে আশ্বাস প্রদান ক‌রলে তারা অবরোধ তুলে নি‌য়ে ক্যাম্পাসে ফেরেন। 

এরপর ছাত্রলীগের নেতাকর্মীরা বিচারের দাবীতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। 

জানা গেছে, হামলার শিকার তিন ছাত্রলীগ নেতা হলেন কুবির দত্ত হল শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহ, সহ-সভাপতি সাইদুল ইসলাম রোহান ও যুগ্ম সাধারণ সম্পাদক সালমান চৌধুরী।

অভিযোগ উঠেছে, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের কমিটি বিলুপ্তির পর একটি পক্ষের কর্মীরা (রেজা-ইএলাহীপন্থি) সদ্য বহিষ্কৃত ছাত্রলীগ নেতা এনায়েত উল্লাহ ও সালমান চৌধুরী এবং রোহানকে মারধর করেন।

হামলার শিকার ছাত্রলীগ নেতা সালমান চৌধুরী বলেন, সবেমাত্র আমি আল আমিন ভাইয়ের দোকানের সামনে আসছি তখন আমাকে মুক্তিযুদ্ধ মঞ্চের সেক্রেটারি বিপ্লব ডাক দিয়ে বলে তুই বহিষ্কৃত তুই ক্যাম্পাসে কী? তখন অর্থনীতি অষ্টম ব্যাচের কাওসার আমাকে ঘুষি মারে এবং আল আমিন ভাইয়ের দোকান থেকে লাঠি নিয়ে আমার গায়ে, হাতে ও পায়ে আঘাত করে। এরপর আরেকজন আমাকে ধাক্কা দিয়ে সিএনজিতে করে নিয়ে যায়। পরবর্তীতে এনায়েত ভাইকে মাথায় আঘাত করার সময় আমার হাতে লেগে যায়।

এ বিষয়ে বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) কাজী ওমর সিদ্দিকী বলেন, আমরা জানার সাথে সাথে এখানে এসেছি এবং দ্রুত পুলিশ প্রশাসনকে জানিয়েছি। এখানে এনায়েতকে যারা মেরেছে তারা কেউই বিশ্ববিদ্যালয়ের ছাত্র না।

দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ চৌধুরী বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি এবং ঘটনা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। 

আরও পড়ুন: ড. ইউনুস নিয়ে বিবৃতি দিলেন ৪০ বিশ্বনেতা

এর আগে গত ৩০ জানুয়ারি রাতে রেজা-ইএলাহী সমর্থিত নেতাকর্মীরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উঠতে গেলে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের বাধা দেন। পরে এক সহকারী প্রক্টরের সঙ্গে বাগবিতণ্ডা হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন মঙ্গলবার এনায়েত উল্লাহ ও সালাম চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িক বহিষ্কার করে।

ছাত্রলীগ নেতাদের ওপর হামলার ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আরেকটি পক্ষ (ইলিয়াস হোসেন সবুজপন্থি) বিক্ষুব্ধ হয়ে ক্যাম্পাসসংলগ্ন একটি গ্যারেজ ও দোকান ভাঙচুর করেন। ইলিয়াসপন্থিরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি করেন। 


একাত্তর/এসজে

ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া বাংলাদেশ ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটনের মরদেহ দেশে পৌঁছেছে।
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডের বিচার এবং জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ...
যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বাগেরহাট জেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘোষিত) সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান ওরফে সাদ্দাম। স্ত্রী ও শিশু সন্তানের মৃত্যুর চার দিন পর জামিনে মুক্তি পেলেন তিনি।  
সদ্য স্ত্রী ও ৯ মাস বয়সী সন্তান হারানো বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি জুয়েল হাসান সাদ্দামকে ছয় মাসের জামিন দিয়েছে হাইকোর্ট। আদালত সূত্র জানিয়েছে, মানবিক বিবেচনায় এই জামিন আদেশ দেওয়া হয়েছে।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তেই পরিণত হলো গভীর শোকে। ভারতের কলকাতার একটি জনপ্রিয় পূজামণ্ডপে অতিরিক্ত ভিড় ও বৃষ্টির জেরে সৃষ্ট পদদলনে ঘটনায় অন্তত ১৭ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত...
কক্সবাজারের উখিয়ার ইনানী পাটোয়ারটেক সৈকতসংলগ্ন এলাকায় কাঠের তৈরি তিনতলা টুপটুপ রিসোর্ট অ্যান্ড রেস্তোরাঁয় সংঘটিত ভয়াবহ আগুনে ১০ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্যকর সব তথ্য সামনে এসেছে।...
সৌদি আরবের বিমানবন্দরে আকস্মিক হামলার পর মধ্যপ্রাচ্যের আকাশপথে শুরু হয়েছে চরম চাঞ্চল্য ও অস্থিরতা! পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় নিয়ে রিয়াদগামী নিজেদের সব উড্ডয়ন বা ফ্লাইট এক ধাক্কায় অনির্দিষ্টকালের...
সুদূর চীনের হেনান শহর থেকে সাত সমুদ্র তেরো নদী পেরিয়ে সোজা বাংলাদেশের মাদারীপুর সদর উপজেলার চাপাতলী গ্রামে হাজির হয়েছেন ওয়াং এরলিং নামের এক চীনা যুবক। উদ্দেশ্য একটাই, মন দেয়া-নেয়া হওয়া মাদারীপুরের...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর