আবারও বাড়লো হজ নিবন্ধনের সময়

আপডেট : ০৮ মার্চ ২০২৩, ১১:০৪ পিএম

চলতি বছর তৃতীয়বারের মতো হজের নিবন্ধনের সময় বাড়ানো হলো। মঙ্গলবার (৭ মার্চ) হজযাত্রী নিবন্ধনের সময় আরও ৯ দিন বাড়ানো হয়েছে। ১৬ মার্চ পর্যন্ত হজযাত্রীরা নিবন্ধন করতে পারবেন।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে সময় বৃদ্ধির এ তথ্য জানিয়েছে। এরপর হজ নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। 

গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়। ২৩ ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পরে সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধন কম ছিল। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এবার বাড়িয়ে ১৬ মার্চ করা হলো।

বিশ্বের মুসলমানদের বার্ষিক সম্মিলন হজ এবার হতে পারে ২৭ জুন। বাংলাদেশ থেকে হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন, যা সৌদি আরব ঠিক করে দিয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি সরকারি ও বেসরকারিভাবে হজে যাওয়ার নিবন্ধন কার্যক্রম শুরু হয়, যা ২৩ ফেব্রুয়ারি শেষ হওয়ার কথা ছিল।

আরও পড়ুন: দেশে সড়ক দুর্ঘটনার ৪০ ভাগ মৃত্যু মোটরসাইকেলে

তবে কোটা পূরণ না হওয়ায় প্রথম দফায় সময় বাড়িয়ে ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত ঠিক করা হয়েছিল। তাতেও কোটা পূরণ না হওয়ায় দ্বিতীয় দফায় সময় ৭ মার্চ পর্যন্ত বাড়ানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৪৫,৬৯৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। বেসরকারি ব্যবস্থাপনায় প্রাক নিবন্ধনের সর্বশেষ ক্রমিক পূর্বের সিরিয়াল বহাল রেখে ৮,৮৬১৯০ পর্যন্ত নির্ধারণ করা হল। কোটা পূরণ হওয়ার সাথে সাথে নিবন্ধন সার্ভার স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে।


একাত্তর/এসজে

আগামী ২০২৭ সালের হজ গমনেচ্ছুদের নিবন্ধন প্রক্রিয়া আগামী ২৪ সেপ্টেম্বর শেষ হতে যাচ্ছে। নির্ধারিত এই সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।
২০২৭ সালের পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম চলছে। সৌদি সরকারের নির্ধারিত সময়সূচি অনুযায়ী আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে হজযাত্রীদের নিবন্ধন সম্পন্ন করতে হবে।
সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী, সহজলভ্য, মানবিক ও প্রবাসীবান্ধব হজ ব্যবস্থাপনা প্রতিষ্ঠার অঙ্গীকারের অংশ হিসেবে ২০২৬ সালের তুলনায় ২০২৭ সালের হজ প্যাকেজের মূল খরচ কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মবিষয়ক...
২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন আগামীকাল সোমবার (২৭ জুলাই) থেকে শুরু হচ্ছে। এ বছরের ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে এ নিবন্ধন কার্যক্রম।
শারদীয় দুর্গোৎসবের আনন্দ মুহূর্তে রূপ নিয়েছে গভীর শোকে। শনিবার সন্ধ্যায় ভারতের কলকাতার উত্তর অংশের একটি অত্যন্ত জনপ্রিয় পূজামণ্ডপে বৃষ্টির মাঝে অতিরিক্ত ভিড়, সংকীর্ণ যাতায়াত পথ, অন্ধাকার এবং একটি...
সাপ্তাহিক ছুটির দিন, মুষলধারে বৃষ্টি, মণ্ডপের সংকীর্ণ প্রবেশ ও প্রস্থান পথ এবং অপর্যাপ্ত আলোর বন্দোবস্ত, সব মিলিয়ে এক ভয়ংকর রূপ নিয়েছিল কলকাতার উত্তর অংশের দুর্গোৎসব। শনিবার সন্ধ্যায় কলকাতার...
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনযাত্রার মান উন্নয়নে সরকার তাদের ভাতা আরও বাড়ানোর উদ্যোগ নেবে। রাষ্ট্রের আর্থিক সক্ষমতা বিবেচনায় নিয়ে আগামীতে এ ভাতা বাড়ানো হবে, যাতে...
ম্যাচের শুরুটা হয়েছিল দারুণ এক ঝড় দিয়ে, কিন্তু শেষ পর্যন্ত সেই ঝড় এসে থামলো এক অচেনা ও করুণ ধ্বংসস্তূপে! ত্রিদেশীয় সিরিজে দুর্দান্ত বোলিং প্রদর্শনী দেখিয়ে বাংলাদেশকে এক কথায় উড়িয়ে দিয়েছে...
লোডিং...
সর্বশেষপঠিত

এলাকার খবর